সর্বশেষ
৪৫ বছর পর জিয়াউর রহমান হত্যা মামলার পলাতক আসামি মেজর (অব.) মোজাফফর হোসেন আটকঢাকা-সিলেট রুটে আসছে বিরতিহীন ট্রেন ‘টাঙ্গুয়ার এক্সপ্রেস’গোপালগঞ্জে ছাত্রলীগ-যুবলীগের মিছিল থামাতে গিয়েছিল বিএনপি, নেতাকর্মীদের মেরে মোটরসাইকেলে আগুন দিলো ছাত্রলীগ ; আটক ১৯৫ আগস্ট উদ্বোধন হচ্ছে ‘জুলাই স্মৃতি জাদুঘর’আল্লামা মামুনুল হকের সঙ্গে মার্কিন দূতাবাসের রাজনৈতিক কর্মকর্তার সৌজন্য সাক্ষাৎ‘এখনই আমি মরতে পারি না’ বলার কিছুক্ষণ পরই ইজরায়েলপন্থী মার্কিন সিনেটরের মৃত্যু।সিলেটের এমসি কলেজ ছাত্রাবাসে স্বামীকে আটকে রেখে এক তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণ: ১ জনের মৃত্যুদণ্ড, ৩ জনের যাবজ্জীবন।শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে টিএসসিতে শিক্ষার্থীদের অবস্থান, ঢাবিতে বিজিবি মোতায়েন৪৫ বছর পর জিয়াউর রহমান হত্যা মামলার পলাতক আসামি মেজর (অব.) মোজাফফর হোসেন আটকঢাকা-সিলেট রুটে আসছে বিরতিহীন ট্রেন ‘টাঙ্গুয়ার এক্সপ্রেস’গোপালগঞ্জে ছাত্রলীগ-যুবলীগের মিছিল থামাতে গিয়েছিল বিএনপি, নেতাকর্মীদের মেরে মোটরসাইকেলে আগুন দিলো ছাত্রলীগ ; আটক ১৯৫ আগস্ট উদ্বোধন হচ্ছে ‘জুলাই স্মৃতি জাদুঘর’আল্লামা মামুনুল হকের সঙ্গে মার্কিন দূতাবাসের রাজনৈতিক কর্মকর্তার সৌজন্য সাক্ষাৎ‘এখনই আমি মরতে পারি না’ বলার কিছুক্ষণ পরই ইজরায়েলপন্থী মার্কিন সিনেটরের মৃত্যু।সিলেটের এমসি কলেজ ছাত্রাবাসে স্বামীকে আটকে রেখে এক তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণ: ১ জনের মৃত্যুদণ্ড, ৩ জনের যাবজ্জীবন।শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে টিএসসিতে শিক্ষার্থীদের অবস্থান, ঢাবিতে বিজিবি মোতায়েন
Live Bangla Logo
নিউজ
পড়া হচ্ছে...

অন‍্যের ঘাড়ে দোষ চাপানো অন্তর্বর্তী সরকারের অভ্যাসঃ ভারত।

প্রকাশিত: ৩ অক্টোবর, ২০২৫
অন‍্যের ঘাড়ে দোষ চাপানো অন্তর্বর্তী সরকারের অভ্যাসঃ ভারত।

বাংলাদেশের পার্বত্য জেলা খাগড়াছড়িতে অস্থিতিশীল পরিস্থিতি তৈরির অভিযোগ অস্বীকার করেছে ভারত। শুক্রবার (৩ অক্টোবর) সাপ্তাহিক ব্রিফিংয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন, আইন-শৃঙ্খলা পরিস্থিতি বজায় রাখতে ব্যর্থ বাংলাদেশের অন্তর্বর্তী সরকার নিয়মিত অন্যের ওপর দায় চাপায়, যা তাদের অভ্যাসে পরিণত হয়েছে।

সম্প্রতি বাংলাদেশের স্বরাষ্ট্র উপদেষ্টা লে. জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী অভিযোগ করেছিলেন, খাগড়াছড়িতে অস্থিরতায় ভারত বা ফ্যাসিস্টদের ইন্ধন থাকতে পারে। এ প্রসঙ্গে রণধীর জয়সওয়াল বলেন, অভিযোগটি ‘মিথ্যা ও ভিত্তিহীন’। বরং তিনি উল্টো অভিযোগ করেন, কথিত উগ্রবাদীরা পাহাড়ি সংখ্যালঘুদের জমি দখল করছে ও তাদের ওপর হামলা চালাচ্ছে।

তিনি ঢাকাকে আহ্বান জানান, নিজেদের ভেতরের সমস্যাগুলো খতিয়ে দেখার এবং পাহাড়ি সংখ্যালঘুদের ওপর হামলা ও ভূমি দখলের ঘটনাগুলো গুরুত্ব দিয়ে তদন্ত করার।

প্রসঙ্গত, ২৩ সেপ্টেম্বর খাগড়াছড়ি সদর উপজেলায় মারমা কিশোরী ধর্ষণের অভিযোগকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়ে পড়ে। এর জেরে বিক্ষোভ, অবরোধ, সহিংসতা ও গুলিতে তিনজন নিহত হন। পরে মেডিকেল পরীক্ষায় ওই কিশোরীর শরীরে ধর্ষণের আলামত মেলেনি বলে চিকিৎসকরা জানান।