সর্বশেষ
চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক ২০২৯ সালের মধ্যে চার লেনে উন্নীত হবে।ফিলিস্তিনে ইসরাইলের আবারো গণগ্রেপ্তার।এবারের বিশ্বকাপ কি খেলতে পারবেন ব্রাজিলিয়ান সুপারসস্টার নেইমার?ইরান যুদ্ধের কারণে পেছাল এশিয়ান কাপের ড্রআসামে সংবাদপত্র কার্যালয়ে হামলায় সিপিজের উদ্বেগবিজেপি ক্ষমতায় আসার পর দার্জিলিং সমস্যার সমাধান করা হবে: অমিত শাহআমি কেন মুক্তিযুদ্ধে গিয়েছিলামরাজবাড়ীতে নারীকে মাইক্রোবাসে তুলে সংঘবদ্ধ ধর্ষণ: তরুণদল নেতা সহো আটক ৩।চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক ২০২৯ সালের মধ্যে চার লেনে উন্নীত হবে।ফিলিস্তিনে ইসরাইলের আবারো গণগ্রেপ্তার।এবারের বিশ্বকাপ কি খেলতে পারবেন ব্রাজিলিয়ান সুপারসস্টার নেইমার?ইরান যুদ্ধের কারণে পেছাল এশিয়ান কাপের ড্রআসামে সংবাদপত্র কার্যালয়ে হামলায় সিপিজের উদ্বেগবিজেপি ক্ষমতায় আসার পর দার্জিলিং সমস্যার সমাধান করা হবে: অমিত শাহআমি কেন মুক্তিযুদ্ধে গিয়েছিলামরাজবাড়ীতে নারীকে মাইক্রোবাসে তুলে সংঘবদ্ধ ধর্ষণ: তরুণদল নেতা সহো আটক ৩।
Live Bangla Logo

পাকিস্তানের আজাদ কাশ্মীরে উত্তেজনা, আলোচনার উদ্যোগ।

প্রকাশিত: ৩ অক্টোবর, ২০২৫
পাকিস্তানের আজাদ কাশ্মীরে উত্তেজনা, আলোচনার উদ্যোগ।

আইনশৃঙ্খলা ও আধাসামরিক বাহিনীর সঙ্গে সংঘাতে পাকিস্তান অধিকৃত আজাদ কাশ্মীর অঞ্চলে আটজন নিহত হয়। এর পর এ ইস্যুতে নড়েচড়ে বসেছে ইসলামাবাদের কেন্দ্রীয় সরকার। প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ আজাদ কাশ্মীরের নেতাদের সঙ্গে বৈঠক ও আলোচনার জন্য আট সদস্যের একটি উচ্চ পর্যায়ের কমিটি গঠন করেছেন।

কমিটির প্রধান হিসেবে আছেন শাহবাজ নিজে। বাকি সাত সদস্যের মধ্যে আছেন পাকিস্তানের কেন্দ্রীয় সরকারের মন্ত্রিসভার চার সদস্য, ক্ষমতাসীন জোট সরকারের বৃহত্তম শরিক দল পাকিস্তান পিপলস পার্টির (পিপিপি) কেন্দ্রীয় নেতা রাজা পারভেজ আশরাফ ও কামার জামান কাইরা এবং আজাদ জম্মু-কাশ্মীরের সাবেক প্রেসিডেন্ট সরদার মাসুদ খান। এই প্রতিনিধি দলের সঙ্গে থাকবেন আজাদ কাশ্মীরের প্রধানমন্ত্রী চৌধুরী আনোরুল হকও। বিক্ষোভ শুরুর আগে থেকেই তিনি আজাদ কাশ্মীর ছেড়ে ইসলামাবাদের কাশ্মীর হাউসে বসবাস করছেন।

আজাদ কাশ্মীরের আন্দোলনকারীদের শান্ত থাকার আহ্বান জানিয়েছেন শাহবাজ। এ ছাড়া আন্দোলনে নিহত ও আহতদের পরিবারের সদস্যদের প্রতি সমবেদনাও জানিয়েছেন তিনি। পাকিস্তানের প্রধানমন্ত্রীর দপ্তর থেকে এ-সংক্রান্ত এক বিবৃতিতে বলা হয়েছে, আজাদ কাশ্মীরের জনগণকে শান্তিপূর্ণ কর্মসূচি পালনের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী। 

জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি, নড়বড়ে শিক্ষা ও চিকিৎসা পরিষেবা কাঠামো এবং রাজনীতিবিদ, আমলা ও শীর্ষ সরকারি কর্মকর্তাদের পাওয়া সুবিধা ও বিশেষ অধিকারের বিরুদ্ধে গত মঙ্গলবার থেকে আন্দোলন শুরু হয়েছে আজাদ কাশ্মীরে। হাজার হাজার মানুষ এতে যোগ দিয়েছেন। স্থানীয় রাজনৈতিক দল জয়েন্ট আওয়ামী অ্যাকশন কমিটি এ আন্দোলনে নেতৃত্ব দিচ্ছে।