সর্বশেষ
কল রেকর্ড নিয়ে বিরোধের জেরে সাতক্ষীরায় ছাত্রলীগের হামলায় ছাত্রদলের আহত ১০সেনা প্রধানের উদ্বোধনে যাত্রা শুরু করল আর্মি ইন্টারন্যাশনাল ইসলামিক ইনস্টিটিউটবিরোধী দলের ভাষা সংঘাতের দিকে না যাওয়ার আহ্বান ফখরুলেরবাংলাদেশকে ধন্যবাদ জানিয়ে ঢাকা সফরে আগ্রহ প্রকাশ করলেন ইউএই প্রেসিডেন্টজুলাই সনদ বাস্তবায়নের দাবিতে ৫ আগস্ট নয়াপল্টনে সমাবেশ করবে জামায়াত নেতৃত্বাধীন ১১ দলঅসুস্থ বাবা ও প্রতিবন্ধী মায়ের সংসার চালাতেন আলিফ, চিকিৎসা ও ক্ষতিপূরণ চাইল এনসিপিহবিগঞ্জে নাসীরুদ্দীন পাটোয়ারী-সারজিস আলমসহ ১০ এনসিপি নেতার বিরুদ্ধে মামল।যশোরে গ্রেপ্তার শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন, চট্টগ্রাম পুলিশের কাছে হস্তান্তরকল রেকর্ড নিয়ে বিরোধের জেরে সাতক্ষীরায় ছাত্রলীগের হামলায় ছাত্রদলের আহত ১০সেনা প্রধানের উদ্বোধনে যাত্রা শুরু করল আর্মি ইন্টারন্যাশনাল ইসলামিক ইনস্টিটিউটবিরোধী দলের ভাষা সংঘাতের দিকে না যাওয়ার আহ্বান ফখরুলেরবাংলাদেশকে ধন্যবাদ জানিয়ে ঢাকা সফরে আগ্রহ প্রকাশ করলেন ইউএই প্রেসিডেন্টজুলাই সনদ বাস্তবায়নের দাবিতে ৫ আগস্ট নয়াপল্টনে সমাবেশ করবে জামায়াত নেতৃত্বাধীন ১১ দলঅসুস্থ বাবা ও প্রতিবন্ধী মায়ের সংসার চালাতেন আলিফ, চিকিৎসা ও ক্ষতিপূরণ চাইল এনসিপিহবিগঞ্জে নাসীরুদ্দীন পাটোয়ারী-সারজিস আলমসহ ১০ এনসিপি নেতার বিরুদ্ধে মামল।যশোরে গ্রেপ্তার শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন, চট্টগ্রাম পুলিশের কাছে হস্তান্তর
Live Bangla Logo
নিউজ
পড়া হচ্ছে...

সিলেটে তিন মাসের মধ্যে ক‍্যান্সার হাসপাতালের কার্যক্রম শুরু হবেঃ ডিসি সারওয়ার

প্রকাশিত: ২ অক্টোবর, ২০২৫
সিলেটে তিন মাসের মধ্যে ক‍্যান্সার হাসপাতালের কার্যক্রম শুরু হবেঃ ডিসি সারওয়ার

সিলেটের জেলা প্রশাসক (ডিসি) মো. সারওয়ার আলম বলেছেন, স্বল্পতম সময়ের মধ্যে সিলেটে একটি স্বয়ংসম্পূর্ণ ক্যানসার হাসপাতাল তৈরি হবে, যাতে করে সিলেটের ক্যানসার আক্রান্ত রোগীদের ঢাকা কিংবা দেশের বাইরে যেতে না হয়। আগামী ৩ মাসের মধ্যেই এর কার্যক্রম শুরু হবে বলে জানান তিনি।

বৃহস্পতিবার (২ অক্টোবর) সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজে নির্মিতব্য ক্যানসার ইউনিটের কাঠামোগত উন্নয়ন পরিদর্শনে শেষে তিনি এ কথা বলেন।

ডিসি মো. সারওয়ার আলম বলেন, অক্টোবর-নভেম্বর মাস নাগাদ ওসমানীতে চিকিৎসক সংকট কেটে যাবে। এছাড়াও জটিলতা কাটিয়ে মাস দুয়েকের মধ্যে সিলেট জেলা হাসপাতালের কার্যক্রম চালু হবে। এটি চালু হলে ওসমানীতে রোগীর চাপ কমবে বলে আশা প্রকাশ করেন।

তিনি আরও বলেন, ওসমানী হাসপাতালকে দালালমুক্ত করতে কাজ চলছে। এখানকার চিকিৎসক ও নার্সরা খুব আন্তরিক। কিন্তু অতিরিক্ত রোগীর কারণে সেবা ব্যাহত হচ্ছে। এখানে ৫০০ শয্যার জনবল রয়েছে। কিন্তু রোগী থাকেন প্রায় ৩ হাজার। এছাড়া রোগীদের স্বজনরাও ভিড় করেন। এ কারণে সবকিছুতে ঝামেলা হচ্ছে।

এর আগে, দুপুরে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজে নির্মিতব্য ক্যানসার ইউনিটের কাঠামোগত উন্নয়ন পরিদর্শন করেছেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব নজরুল ইসলাম, সিলেটের জেলা প্রশাসক মো. সারওয়ার আলমসহ হাসপাতালের কর্তৃপক্ষ।

সিলেট #ডিসি #সারওয়ার #ক‍্যানসার #হাসপাতাল #syhet #DC #sarwar

সিলেটে তিন মাসের মধ্যে ক‍্যান্সার হাসপাতালের কার্যক্রম শুরু হবেঃ ডিসি সারওয়ার | Live Bangla