সর্বশেষ
চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক ২০২৯ সালের মধ্যে চার লেনে উন্নীত হবে।ফিলিস্তিনে ইসরাইলের আবারো গণগ্রেপ্তার।এবারের বিশ্বকাপ কি খেলতে পারবেন ব্রাজিলিয়ান সুপারসস্টার নেইমার?ইরান যুদ্ধের কারণে পেছাল এশিয়ান কাপের ড্রআসামে সংবাদপত্র কার্যালয়ে হামলায় সিপিজের উদ্বেগবিজেপি ক্ষমতায় আসার পর দার্জিলিং সমস্যার সমাধান করা হবে: অমিত শাহআমি কেন মুক্তিযুদ্ধে গিয়েছিলামরাজবাড়ীতে নারীকে মাইক্রোবাসে তুলে সংঘবদ্ধ ধর্ষণ: তরুণদল নেতা সহো আটক ৩।চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক ২০২৯ সালের মধ্যে চার লেনে উন্নীত হবে।ফিলিস্তিনে ইসরাইলের আবারো গণগ্রেপ্তার।এবারের বিশ্বকাপ কি খেলতে পারবেন ব্রাজিলিয়ান সুপারসস্টার নেইমার?ইরান যুদ্ধের কারণে পেছাল এশিয়ান কাপের ড্রআসামে সংবাদপত্র কার্যালয়ে হামলায় সিপিজের উদ্বেগবিজেপি ক্ষমতায় আসার পর দার্জিলিং সমস্যার সমাধান করা হবে: অমিত শাহআমি কেন মুক্তিযুদ্ধে গিয়েছিলামরাজবাড়ীতে নারীকে মাইক্রোবাসে তুলে সংঘবদ্ধ ধর্ষণ: তরুণদল নেতা সহো আটক ৩।
Live Bangla Logo

সুমুদ ফ্লোটিলা থেকে ৩৭ দেশের ২০১ অভিযাত্রীকে বন্দী করেছে ইসরাইল।

প্রকাশিত: ২ অক্টোবর, ২০২৫
সুমুদ ফ্লোটিলা থেকে ৩৭ দেশের ২০১ অভিযাত্রীকে বন্দী করেছে ইসরাইল।

গাজা অভিমুখী আন্তর্জাতিক সহায়তা বহর ‘গ্লোবাল সুমুদ ফ্লোটিলার’ ১৩টি নৌযান ভূমধ্যসাগরে অবৈধভাবে আটক করেছে ইসরায়েল। এসময় নৌযানগুলোতে থাকা ৩৭ দেশের দুই শতাধিক অভিযাত্রীকে আটক করে নিজেদের বন্দরে নিয়ে যাচ্ছে দখলদার বাহিনীটি। বৃহস্পতিবার (২ অক্টোবর) এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম আল জাজিরা।

প্রতিবেদনে বলা হয়েছে, গাজায় ইসরায়েলি অবরোধ ভাঙতে যাত্রা করা ‘গ্লোবাল সুমুদ ফ্লোটিলা’র নৌবহরের ওপর হামলা চালিয়ে অন্তত ১৩টি নৌকা আটক করেছে দখলদার বাহিনীটি। এসব ছোট-বড় নৌযানে থাকা ৩৭ দেশের ২০১ জনের বেশি অধিকারকর্মীকে আটক করা হয়েছে বলে জানিয়েছেন সংগঠনের মুখপাত্র সাইফ আবু কেশেক।

সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে দেওয়া এক পোস্টে তিনি জানান, ‘আটক হওয়া যাত্রীদের মধ্যে কেবল স্পেন থেকেই রয়েছে ৩০ জন। এছাড়া আটককৃতদের মধ্যে ইতালি থেকে ২২ জন, তুরস্ক থেকে ২১ জন এবং মালয়েশিয়া থেকে ১২ জন রয়েছেন। সুইডেনের অধিকারকর্মী গ্রেটা থুনবার্গও এর মধ্যে রয়েছেন।’ আবু কেশেক জানান, আটক ও নৌযান ঘেরাও-এর পরও তাদের মিশন থেমে নেই।

এদিকে প্রথম বাংলাদেশি হিসেবে আলোচিত এই গ্লোবাল সুমুদ ফ্লোটিলার অভিযাত্রী হয়েছেন বাংলাদেশের খ্যাতিমান আলোকচিত্রী ও মানবাধিকারকর্মী শহিদুল আলম।

আবু কেশেক আরও বলেন, ‘এখন বহরটির অন্য ৩০টি নৌযান ভূমধ্যসাগর পেরিয়ে গাজার উপকূলে পৌঁছানোর চেষ্টা করছে। দখলদার বাহিনীর সামরিক জাহাজগুলোর বাধা ঠেকিয়ে এগিয়ে চলেছেন তারা। গাজায় অবরোধ ভাঙতে ভোরের মধ্যেই পৌঁছানোর জন্য সর্বোচ্চ চেষ্টা করছেন অংশগ্রহণকারীরা।’

এর আগে ‘গ্লোবাল ফ্লোটিলা’র একটি নৌযানে ইসরায়েলি বাহিনী জলকামান ব্যবহার করেছে বলে অভিযোগ উঠেছে। বুধবার (১ অক্টোবর) গভীর রাতে প্রকাশিত এক ভিডিওতে দেখা গেছে, বহরের ‘ইউলারা’ নামের নৌযানটিতে জলকামান আঘাত হানে। 

সুমুদ ফ্লোটিলা নামের বহরের আয়োজকদের পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়,‘এটি মানবতার সেবায় নিয়োজিত নিরস্ত্র মানুষের ওপর অবৈধ আক্রমণ। আমরা সব সরকার ও আন্তর্জাতিক প্রতিষ্ঠানকে আহ্বান জানাই-অংশগ্রহণকারীদের তাৎক্ষণিক নিরাপত্তা ও মুক্তি নিশ্চিত করতে।’

অন্যদিকে ১৩টি নৌযান থামিয়ে দিলেও ‘গ্লোবাল সুমুদ ফ্লোটিলার’ ত্রাণবাহী অন্য ৩০টি ছোট-বড় জাহাজ ইসরায়েলি বাহিনীর বাধা উপেক্ষা করে ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডের দিকে এগিয়ে যাচ্ছে। গাজার উপকূল থেকে মাত্র ৮৫ কিলোমিটার দূরে রয়েছে নৌযানগুলো।