সর্বশেষ
কল রেকর্ড নিয়ে বিরোধের জেরে সাতক্ষীরায় ছাত্রলীগের হামলায় ছাত্রদলের আহত ১০সেনা প্রধানের উদ্বোধনে যাত্রা শুরু করল আর্মি ইন্টারন্যাশনাল ইসলামিক ইনস্টিটিউটবিরোধী দলের ভাষা সংঘাতের দিকে না যাওয়ার আহ্বান ফখরুলেরবাংলাদেশকে ধন্যবাদ জানিয়ে ঢাকা সফরে আগ্রহ প্রকাশ করলেন ইউএই প্রেসিডেন্টজুলাই সনদ বাস্তবায়নের দাবিতে ৫ আগস্ট নয়াপল্টনে সমাবেশ করবে জামায়াত নেতৃত্বাধীন ১১ দলঅসুস্থ বাবা ও প্রতিবন্ধী মায়ের সংসার চালাতেন আলিফ, চিকিৎসা ও ক্ষতিপূরণ চাইল এনসিপিহবিগঞ্জে নাসীরুদ্দীন পাটোয়ারী-সারজিস আলমসহ ১০ এনসিপি নেতার বিরুদ্ধে মামল।যশোরে গ্রেপ্তার শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন, চট্টগ্রাম পুলিশের কাছে হস্তান্তরকল রেকর্ড নিয়ে বিরোধের জেরে সাতক্ষীরায় ছাত্রলীগের হামলায় ছাত্রদলের আহত ১০সেনা প্রধানের উদ্বোধনে যাত্রা শুরু করল আর্মি ইন্টারন্যাশনাল ইসলামিক ইনস্টিটিউটবিরোধী দলের ভাষা সংঘাতের দিকে না যাওয়ার আহ্বান ফখরুলেরবাংলাদেশকে ধন্যবাদ জানিয়ে ঢাকা সফরে আগ্রহ প্রকাশ করলেন ইউএই প্রেসিডেন্টজুলাই সনদ বাস্তবায়নের দাবিতে ৫ আগস্ট নয়াপল্টনে সমাবেশ করবে জামায়াত নেতৃত্বাধীন ১১ দলঅসুস্থ বাবা ও প্রতিবন্ধী মায়ের সংসার চালাতেন আলিফ, চিকিৎসা ও ক্ষতিপূরণ চাইল এনসিপিহবিগঞ্জে নাসীরুদ্দীন পাটোয়ারী-সারজিস আলমসহ ১০ এনসিপি নেতার বিরুদ্ধে মামল।যশোরে গ্রেপ্তার শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন, চট্টগ্রাম পুলিশের কাছে হস্তান্তর
Live Bangla Logo
নিউজ
পড়া হচ্ছে...

নালিতাবাড়ীতে শারদীয় দুর্গোৎসব উপলক্ষ্যে জামায়াত নেতাদের শুভেচ্ছা বিনিময়

প্রকাশিত: ১ অক্টোবর, ২০২৫
নালিতাবাড়ীতে শারদীয় দুর্গোৎসব উপলক্ষ্যে জামায়াত নেতাদের শুভেচ্ছা বিনিময়

শেরপুরের নালিতাবাড়ী উপজেলার হিন্দু সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন ও তাদের সাথে শুভেচ্ছা বিনিময় করেছেন শেরপুর-২ (নকলা-নালিতাবাড়ী) আসনের বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত এমপি প্রার্থী মু. গোলাম কিবরিয়া ভিপি। 

তিনি মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) বিকেলে পৌরশহরের বিভিন্ন মহল্লার ১৩ টি পূজা মণ্ডপ পরিদর্শন করেন। এ সময় তিনি সনাতন ধর্মালম্বীদের সাথে শারদীয় শুভেচ্ছা বিনিময় করেন।

পরিদর্শনকালে জামায়াত নেতা মু. গোলাম কিবরিয়া ভিপি বলেন, বাংলাদেশে সংখ্যালঘু বলতে কোন শব্দ নেই। আমরা সবাই বাংলাদেশের নাগরিক। আমর সবাই বাংলাদেশী। এটাই হলো আমাদের আসল পরিচয়। চলমান দুর্গোৎসবে নারী পুরুষ সবাই যাতে নির্বিঘ্নে তাদের উৎসব পালন করতে পারে এজন্য প্রশাসন ও আইন শৃঙ্খলা বাহিনীর প্রতি দৃষ্টি আকর্ষণ করেন। 

পূজামণ্ডপ পরিদর্শনকালে তার সাথে ছিলেন, নালিতাবাড়ী উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা আফসার উদ্দিন, পৌরসভা জামায়াতের আমীর হেলাল উদ্দিন, নায়েবে আমীর আরিফ রব্বানী, সেক্রেটারি আবদুল মোমেন, শ্রমিক কল্যাণ সভাপতি আবু সিনা মোহাম্মদ জুবায়ের ও যোগানীয়া ইউনিয়ন জামায়াতের আমীর আয়ুব আলী প্রমুখ।