সর্বশেষ
কল রেকর্ড নিয়ে বিরোধের জেরে সাতক্ষীরায় ছাত্রলীগের হামলায় ছাত্রদলের আহত ১০সেনা প্রধানের উদ্বোধনে যাত্রা শুরু করল আর্মি ইন্টারন্যাশনাল ইসলামিক ইনস্টিটিউটবিরোধী দলের ভাষা সংঘাতের দিকে না যাওয়ার আহ্বান ফখরুলেরবাংলাদেশকে ধন্যবাদ জানিয়ে ঢাকা সফরে আগ্রহ প্রকাশ করলেন ইউএই প্রেসিডেন্টজুলাই সনদ বাস্তবায়নের দাবিতে ৫ আগস্ট নয়াপল্টনে সমাবেশ করবে জামায়াত নেতৃত্বাধীন ১১ দলঅসুস্থ বাবা ও প্রতিবন্ধী মায়ের সংসার চালাতেন আলিফ, চিকিৎসা ও ক্ষতিপূরণ চাইল এনসিপিহবিগঞ্জে নাসীরুদ্দীন পাটোয়ারী-সারজিস আলমসহ ১০ এনসিপি নেতার বিরুদ্ধে মামল।যশোরে গ্রেপ্তার শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন, চট্টগ্রাম পুলিশের কাছে হস্তান্তরকল রেকর্ড নিয়ে বিরোধের জেরে সাতক্ষীরায় ছাত্রলীগের হামলায় ছাত্রদলের আহত ১০সেনা প্রধানের উদ্বোধনে যাত্রা শুরু করল আর্মি ইন্টারন্যাশনাল ইসলামিক ইনস্টিটিউটবিরোধী দলের ভাষা সংঘাতের দিকে না যাওয়ার আহ্বান ফখরুলেরবাংলাদেশকে ধন্যবাদ জানিয়ে ঢাকা সফরে আগ্রহ প্রকাশ করলেন ইউএই প্রেসিডেন্টজুলাই সনদ বাস্তবায়নের দাবিতে ৫ আগস্ট নয়াপল্টনে সমাবেশ করবে জামায়াত নেতৃত্বাধীন ১১ দলঅসুস্থ বাবা ও প্রতিবন্ধী মায়ের সংসার চালাতেন আলিফ, চিকিৎসা ও ক্ষতিপূরণ চাইল এনসিপিহবিগঞ্জে নাসীরুদ্দীন পাটোয়ারী-সারজিস আলমসহ ১০ এনসিপি নেতার বিরুদ্ধে মামল।যশোরে গ্রেপ্তার শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন, চট্টগ্রাম পুলিশের কাছে হস্তান্তর
Live Bangla Logo
নিউজ
পড়া হচ্ছে...

সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে দুর্গাপূজাকে উৎসবমুখর করার আহ্বান ডাকসু ভিপির

প্রকাশিত: ৩০ সেপ্টেম্বর, ২০২৫
সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে দুর্গাপূজাকে উৎসবমুখর করার আহ্বান ডাকসু ভিপির

রোববার (২৮ সেপ্টেম্বর) দুপুরে সচিবালয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরীর সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

এদিন ডাকসুর জিএস ফরহাদ হোসেনসহ ৫ সদস্যের প্রতিনিধি দল দেখা করেন স্বরাষ্ট্র উপদেষ্টার সঙ্গে। এ সময় ঢাবিসহ দেশের সব মন্দির ও পূজা মণ্ডপের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়েছেন ডাকসু নেতারা। যেসব স্থানে প্রতিমা ভাঙচুরের ঘটনা ঘটেছে, সে সব ঘটনার সঙ্গে জড়িতদের বিচারের আওতায় নিয়ে আসার দাবিও জানান তারা।

সাদিক কয়েম বলেন, বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির অনন্য দেশ। সবার প্রতি আহ্বান জুলাই পরবর্তী সময়ে এই সম্প্রীতি বজায় রেখে পূজাকে উৎসবমুখর করার। দএ ক্ষেত্রে শিক্ষার্থীদের সজাগ ও সচেতন থাকতে হবে। কয়েকটি জায়গায় পূজা মণ্ডপ ভাংচুরের অভিযোগ এসেছে। জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির কথা বলেছি। ক্যাম্পাসের পূজা মণ্ডপের নিরাপত্তা শক্তিশালী করার কথা বলেছি।

তিনি বলেন, সাম্য হত্যাকাণ্ডের সামগ্রিক অগ্রগতি জানি না। জড়িতদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক বিচারের কথা বলেছি। তোফাজ্জল হত্যাকাণ্ডের বিচার দ্রুত শেষ করার দাবি জানিয়েছি। 

ডাকসুর এজিএস এস এম ফরহাদ বলেন, তোফাজ্জল হত্যাকাণ্ডের প্রতিবেদন পেলেও সাম্য হত্যাকাণ্ডের কোনো প্রতিবেদন এখনও পাওয়া যায়নি। স্বরাষ্ট্র উপদেষ্টা আশ্বস্ত করেছেন, অতি দ্রুত সাম্য হত্যাকাণ্ডের আসল ঘটনা ও প্রতিবেদন সামনে আসবে এবং সত্যটা জানা যাবে, বিচার প্রক্রিয়ার বাকি ধাপগুলো জানতে পারবো।