সর্বশেষ
দল থেকে বহিষ্কৃত হলেন জামায়তের সাতক্ষীরা-৪ আসনের এমপি: আসন শূন্য হতে পারে ইঙ্গিত ইসি কমিশনারের।মোদির বাসভবনের সামনে বিক্ষোভ, রাহুল-প্রিয়াঙ্কাসহ বিরোধী নেতাদের আটকসাতক্ষীরা-৪ আসনের এমপি গাজী নজরুল ইসলামকে ঘিরে জামায়াতের বিবৃতিপ্রবাসী কার্ডে মিলবে বিমান টিকিটে ছাড়, লাউঞ্জ সুবিধা ও ভূমি সেবায় অগ্রাধিকারস্পেনের বিশ্বকাপ জয়ে ফিলিস্তিনজুড়ে উল্লাস, গাজায় আনন্দ মিছিলবাবাকে হজে পাঠানোর স্বপ্ন দেখা সুজনের পাশে প্রধানমন্ত্রী, পড়াশোনার দায়িত্ব নিল সরকারপ্রধানমন্ত্রীর নির্দেশের পর প্রতিমন্ত্রীর বাড়ি ও ছেলেদের নামে বিতর্কিত তিন ইউনিয়নের নাম পরিবর্তন।শরিকদের সম্মানে প্রধানমন্ত্রীর নৈশভোজে নেই জমিয়ত।দল থেকে বহিষ্কৃত হলেন জামায়তের সাতক্ষীরা-৪ আসনের এমপি: আসন শূন্য হতে পারে ইঙ্গিত ইসি কমিশনারের।মোদির বাসভবনের সামনে বিক্ষোভ, রাহুল-প্রিয়াঙ্কাসহ বিরোধী নেতাদের আটকসাতক্ষীরা-৪ আসনের এমপি গাজী নজরুল ইসলামকে ঘিরে জামায়াতের বিবৃতিপ্রবাসী কার্ডে মিলবে বিমান টিকিটে ছাড়, লাউঞ্জ সুবিধা ও ভূমি সেবায় অগ্রাধিকারস্পেনের বিশ্বকাপ জয়ে ফিলিস্তিনজুড়ে উল্লাস, গাজায় আনন্দ মিছিলবাবাকে হজে পাঠানোর স্বপ্ন দেখা সুজনের পাশে প্রধানমন্ত্রী, পড়াশোনার দায়িত্ব নিল সরকারপ্রধানমন্ত্রীর নির্দেশের পর প্রতিমন্ত্রীর বাড়ি ও ছেলেদের নামে বিতর্কিত তিন ইউনিয়নের নাম পরিবর্তন।শরিকদের সম্মানে প্রধানমন্ত্রীর নৈশভোজে নেই জমিয়ত।
Live Bangla Logo
নিউজ
পড়া হচ্ছে...

পাকিস্তানকে হারিয়ে ফাইনালে বাংলাদেশ

প্রকাশিত: ২৫ সেপ্টেম্বর, ২০২৫
পাকিস্তানকে হারিয়ে ফাইনালে বাংলাদেশ

কলম্বোর সবুজ মাঠে বাজল লাল-সবুজের জয়গীতি। সাফ অনূর্ধ্ব-১৭ ফুটবলে পাকিস্তানকে ২-০ গোলে হারিয়ে ফাইনালে জায়গা করে নিয়েছে বাংলাদেশ কিশোর দল।

ম্যাচের শুরুতেই আক্রমণে ঝড় তোলে বাংলাদেশ। খেলার মাত্র তিন মিনিটে পাকিস্তানি গোলরক্ষকের ভুলে গোল পায় লাল-সবুজের তরুণরা। সতীর্থকে বল দিতে গিয়ে গোলরক্ষক বল ধরে রাখতে ব্যর্থ হন, যা নাজমুল হুদা ফয়সালের পায়ে পড়ে এবং ঠাণ্ডা মাথায় জালে পাঠান।

পরের মিনিটেই আসে দ্বিতীয় গোল। ডান দিক থেকে একক কৌশলে ডিফেন্ডারদের কাটিয়ে কোণাকুনি জোরালো শটে বল জালে জড়ান ফরোয়ার্ড অপু। এ মুহূর্তে ২-০ তে এগিয়ে যায় বাংলাদেশ।

এরপর দুই দলই গোলের সুযোগ পেলেও কোনো দলই আর পারল না। বাংলাদেশের ডিফেন্ডার ও গোলরক্ষকের দৃঢ়তায় পাকিস্তানের চেষ্টাও রুখে যায়।

নেপাল ও ভারতের মধ্যে আজ রাতে হবে দ্বিতীয় সেমিফাইনাল, যার বিজয়ীর সঙ্গে ২৭ সেপ্টেম্বর শিরোপা লড়াইয়ে নামবে বাংলাদেশ কিশোর দল।