সর্বশেষ
দেশের বিভিন্ন স্থান থেকে জানা গেছে, Explosives store blast kills dozens in Myanmar villageসংবাদ সূত্রে জানা গেছে, Newark mayor imposes curfew at Delaney Hall immigration detention centreখবরে প্রকাশ, As Ethiopia votes, its deepening human rights crisis must be addressedKohli powers Bengaluru to ‘stuff of dreams’ back-to-back IPL titlesসূত্রের খবর অনুযায়ী, Ethiopia to vote in first elections since Tigray peace dealসূত্রের খবর অনুযায়ী, New Jersey orders curfew after immigration protests escalateCan AI cure loneliness? South Korea’s robot companions for seniorsসংবাদ সূত্রে জানা গেছে, Nicaragua confirms death in custody of Indigenous leader Brooklyn Riveraদেশের বিভিন্ন স্থান থেকে জানা গেছে, Explosives store blast kills dozens in Myanmar villageসংবাদ সূত্রে জানা গেছে, Newark mayor imposes curfew at Delaney Hall immigration detention centreখবরে প্রকাশ, As Ethiopia votes, its deepening human rights crisis must be addressedKohli powers Bengaluru to ‘stuff of dreams’ back-to-back IPL titlesসূত্রের খবর অনুযায়ী, Ethiopia to vote in first elections since Tigray peace dealসূত্রের খবর অনুযায়ী, New Jersey orders curfew after immigration protests escalateCan AI cure loneliness? South Korea’s robot companions for seniorsসংবাদ সূত্রে জানা গেছে, Nicaragua confirms death in custody of Indigenous leader Brooklyn Rivera
Live Bangla Logo
নিউজ
পড়া হচ্ছে...

বাংলাদেশেকে দেখে পাকিস্তানের শেখা উচিৎঃ কামরান আকমল।

প্রকাশিত: ২১ সেপ্টেম্বর, ২০২৫
বাংলাদেশেকে দেখে পাকিস্তানের শেখা উচিৎঃ কামরান আকমল।

এশিয়া কাপের সুপার ফোরে শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশের জয় ক্রিকেটবিশ্বে দারুণ সাড়া ফেলেছে। আজ এশিয়া কাপে ভারত–পাকিস্তান ম্যাচ। এ ম্যাচের আগে পাকিস্তানকে বাংলাদেশের কাছ থেকে শিখতে পরামর্শ দিয়েছেন দেশটির সাবেক ক্রিকেটার কামরান আকমল। নিজের ইউটিউব চ্যানেলে শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশের খেলার প্রশংসাও ঝরেছে তার মুখে।

টাইগারদের গেম অ্যাওয়ারনেস আর রান তাড়ার ধরণে মুগ্ধ হয়েছেন পাকিস্তানের সাবেক উইকেটরক্ষক কামরান আকমল। ইউটিউব চ্যানেলে কামরান আকমল বলেছেন, ‘এই টুর্নামেন্টের দ্বিতীয় সেরা দল শ্রীলঙ্কার বিপক্ষে ১৬৯ রান তাড়া করা সহজ কাজ নয়। এটি বাংলাদেশ দলের জন্য একটি চমৎকার অর্জন। পুরো দল, অধিনায়ক ও ম্যানেজমেন্টকে তাদের দুর্দান্ত গেম প্ল্যান এবং চমৎকার ক্রিকেটের জন্য অভিনন্দন। এটি বাংলাদেশ দলের জন্য একটি স্মরণীয় জয় হয়ে থাকবে। বাংলাদেশ দারুণ খেলেছে, দারুণ পরিকল্পনা ছিল।’

সাইফ আর হৃদয়ের ইনিংস দুটির কথা উল্লেখ করে কামরান বলেন, ‘সাইফ অসাধারণ ব্যাটিং করেছে, আগ্রাসী, ইতিবাচক ক্রিকেট খেলেছে। তাওহিদ হৃদয়কে পেয়ে বাংলাদেশ ভালো একটা মিডল অর্ডার ব্যাটসম্যান পেয়েছে। বাংলাদেশ যেভাবে তাড়া করেছে, মনে হয়েছে কোনো চাপ নেই। ব্যাটিং দেখে মজা পেয়েছি।’

আজ ভারত-পাকিস্তান ম্যাচ। গ্রুপ পর্বে বাজে ভাবে হেরেছে পাকিস্তান। তাই আজ ভারতের মুখোমুখি হবার আগে পাকিস্তানকে বাংলাদেশের খেলার ধরন দেখে শেখার পরামর্শ দিয়েছেন কামরান, ‘পাকিস্তান দল কি তাদের সর্বশেষ হার থেকে কিছু শিখেছে? তারা কি ভেবেছে যে বাংলাদেশ আজ কীভাবে ভালো ক্রিকেট খেলে শ্রীলঙ্কাকে হারিয়েছে? বাংলাদেশ শুধু কন্ডিশনের ওপর ভিত্তি করে ম্যাচ জেতেনি; বরং গেম অ্যাওয়ারনেস ও ভালো পরিকল্পনা দিয়ে জিতেছে।’

টসে জিতলে ভারতের বিপক্ষে পাকিস্তানের আগে বোলিং করা উচিত বলে মনে করেন কামরান। তিনি বলেছেন, ‘অভিষেক শর্মাকে প্রথম বা দ্বিতীয় ওভারে আউট করতে হবে। নইলে বড় একটা সেঞ্চুরি দেখতে হবে। ভারত তাদের শক্তিশালী ব্যাটিং লাইনআপ নিয়ে রান তাড়া করতে চাইবে। যে কারণে পাকিস্তান টসে জিতলে প্রথমে বোলিং করা উচিত। যাতে ভারতের ব্যাটসম্যানদের দ্রুত আউট করা যায়।’

ক্রিকেট #এশিয়াকাপ #ভারত #পাকিস্তান #ম্যাচ

লাইভবাংলা