সর্বশেষ
কল রেকর্ড নিয়ে বিরোধের জেরে সাতক্ষীরায় ছাত্রলীগের হামলায় ছাত্রদলের আহত ১০সেনা প্রধানের উদ্বোধনে যাত্রা শুরু করল আর্মি ইন্টারন্যাশনাল ইসলামিক ইনস্টিটিউটবিরোধী দলের ভাষা সংঘাতের দিকে না যাওয়ার আহ্বান ফখরুলেরবাংলাদেশকে ধন্যবাদ জানিয়ে ঢাকা সফরে আগ্রহ প্রকাশ করলেন ইউএই প্রেসিডেন্টজুলাই সনদ বাস্তবায়নের দাবিতে ৫ আগস্ট নয়াপল্টনে সমাবেশ করবে জামায়াত নেতৃত্বাধীন ১১ দলঅসুস্থ বাবা ও প্রতিবন্ধী মায়ের সংসার চালাতেন আলিফ, চিকিৎসা ও ক্ষতিপূরণ চাইল এনসিপিহবিগঞ্জে নাসীরুদ্দীন পাটোয়ারী-সারজিস আলমসহ ১০ এনসিপি নেতার বিরুদ্ধে মামল।যশোরে গ্রেপ্তার শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন, চট্টগ্রাম পুলিশের কাছে হস্তান্তরকল রেকর্ড নিয়ে বিরোধের জেরে সাতক্ষীরায় ছাত্রলীগের হামলায় ছাত্রদলের আহত ১০সেনা প্রধানের উদ্বোধনে যাত্রা শুরু করল আর্মি ইন্টারন্যাশনাল ইসলামিক ইনস্টিটিউটবিরোধী দলের ভাষা সংঘাতের দিকে না যাওয়ার আহ্বান ফখরুলেরবাংলাদেশকে ধন্যবাদ জানিয়ে ঢাকা সফরে আগ্রহ প্রকাশ করলেন ইউএই প্রেসিডেন্টজুলাই সনদ বাস্তবায়নের দাবিতে ৫ আগস্ট নয়াপল্টনে সমাবেশ করবে জামায়াত নেতৃত্বাধীন ১১ দলঅসুস্থ বাবা ও প্রতিবন্ধী মায়ের সংসার চালাতেন আলিফ, চিকিৎসা ও ক্ষতিপূরণ চাইল এনসিপিহবিগঞ্জে নাসীরুদ্দীন পাটোয়ারী-সারজিস আলমসহ ১০ এনসিপি নেতার বিরুদ্ধে মামল।যশোরে গ্রেপ্তার শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন, চট্টগ্রাম পুলিশের কাছে হস্তান্তর
Live Bangla Logo
নিউজ
পড়া হচ্ছে...

ফিলিস্তিন রাষ্ট্র কে স্বীকৃতি দিচ্ছে পর্তুগাল।

প্রকাশিত: ২০ সেপ্টেম্বর, ২০২৫
ফিলিস্তিন রাষ্ট্র কে স্বীকৃতি দিচ্ছে পর্তুগাল।

ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়া নিয়ে জাতিসংঘে উচ্চ-পর্যায়ের সম্মেলনের আগেই ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিচ্ছে পর্তুগাল।

রোববার আনুষ্ঠানিকভাবে তারা এ স্বীকৃতি দেবে বলে শুক্রবার এক বিবৃতিতে জানিয়েছে পর্তুগিজ পররাষ্ট্র মন্ত্রণালয়।

দিনকয়েক আগে যুক্তরাজ্য সফরকালে পর্তুগালের পররাষ্ট্রমন্ত্রী পাওলো রাঞ্জেলও ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার বিষয়টি তার দেশ বিবেচনা করছে বলে জানিয়েছিলেন।

তাদের প্রতিবেশী দেশ স্পেন গত বছরের মে মাসেই আয়ারল্যান্ড ও নরওয়ের সঙ্গে একসাথে ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দিলেও পর্তুগাল এ বিষয়ে সতর্কতার সঙ্গে অগ্রসর হওয়ার সিদ্ধান্ত নিয়েছিল, বলছে বার্তা সংস্থা রয়টার্স।

স্পেনের বামপন্থি সরকার গত বছর ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়ে ইউরোপীয় ইউনিয়নভুক্ত (ইইউ) অন্য দেশগুলোকেও একই পথে হাঁটার আহ্বান জানায়। পর্তুগালের তখন বলেছিল, তারা এ বিষয়ে অন্যান্য ইইউ দেশের সঙ্গে সমন্বয় করেই সিদ্ধান্ত নিতে চায়।

ফিলিস্তিন #পর্তুগাল #স্বীকৃতি #লাইভবাংলা #livebangla