১০ দিন আত্মগোপনে থেকে বিস্ফোরক দাবি করলেন নেপালের সাবেক প্রধানমন্ত্রী ওলি

পদত্যাগের পর ১০ দিন আত্মগোপনে থেকে প্রকাশ্যে এসেছেন নেপালের সাবেক প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি। তিনি দাবি করেছেন, সাম্প্রতিক বিক্ষোভে পুলিশ নয়, বরং অনুপ্রবেশকারীরাই স্বয়ংক্রিয় অস্ত্র দিয়ে গুলি চালিয়ে ১৯ জনকে হত্যা করেছে।
ওলি বলেন, পুলিশের কাছে এমন অস্ত্র নেই এবং সরকার কখনো গুলি চালানোর নির্দেশ দেয়নি। তিনি বিক্ষোভে ‘বাইরের শক্তির অনুপ্রবেশ’ হয়েছে উল্লেখ করে স্বাধীন তদন্তের দাবি তুলেছেন।
প্রসঙ্গত, দুর্নীতি ও বেকারত্ববিরোধী আন্দোলনে উত্তাল হয়ে ওঠা নেপালে তার পদত্যাগের পর অন্তর্বর্তী প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিয়েছেন সাবেক বিচারপতি সুশীলা কার্কি।