সর্বশেষ
কল রেকর্ড নিয়ে বিরোধের জেরে সাতক্ষীরায় ছাত্রলীগের হামলায় ছাত্রদলের আহত ১০সেনা প্রধানের উদ্বোধনে যাত্রা শুরু করল আর্মি ইন্টারন্যাশনাল ইসলামিক ইনস্টিটিউটবিরোধী দলের ভাষা সংঘাতের দিকে না যাওয়ার আহ্বান ফখরুলেরবাংলাদেশকে ধন্যবাদ জানিয়ে ঢাকা সফরে আগ্রহ প্রকাশ করলেন ইউএই প্রেসিডেন্টজুলাই সনদ বাস্তবায়নের দাবিতে ৫ আগস্ট নয়াপল্টনে সমাবেশ করবে জামায়াত নেতৃত্বাধীন ১১ দলঅসুস্থ বাবা ও প্রতিবন্ধী মায়ের সংসার চালাতেন আলিফ, চিকিৎসা ও ক্ষতিপূরণ চাইল এনসিপিহবিগঞ্জে নাসীরুদ্দীন পাটোয়ারী-সারজিস আলমসহ ১০ এনসিপি নেতার বিরুদ্ধে মামল।যশোরে গ্রেপ্তার শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন, চট্টগ্রাম পুলিশের কাছে হস্তান্তরকল রেকর্ড নিয়ে বিরোধের জেরে সাতক্ষীরায় ছাত্রলীগের হামলায় ছাত্রদলের আহত ১০সেনা প্রধানের উদ্বোধনে যাত্রা শুরু করল আর্মি ইন্টারন্যাশনাল ইসলামিক ইনস্টিটিউটবিরোধী দলের ভাষা সংঘাতের দিকে না যাওয়ার আহ্বান ফখরুলেরবাংলাদেশকে ধন্যবাদ জানিয়ে ঢাকা সফরে আগ্রহ প্রকাশ করলেন ইউএই প্রেসিডেন্টজুলাই সনদ বাস্তবায়নের দাবিতে ৫ আগস্ট নয়াপল্টনে সমাবেশ করবে জামায়াত নেতৃত্বাধীন ১১ দলঅসুস্থ বাবা ও প্রতিবন্ধী মায়ের সংসার চালাতেন আলিফ, চিকিৎসা ও ক্ষতিপূরণ চাইল এনসিপিহবিগঞ্জে নাসীরুদ্দীন পাটোয়ারী-সারজিস আলমসহ ১০ এনসিপি নেতার বিরুদ্ধে মামল।যশোরে গ্রেপ্তার শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন, চট্টগ্রাম পুলিশের কাছে হস্তান্তর
Live Bangla Logo
নিউজ
পড়া হচ্ছে...

পাকিস্তা- সৌদি আরবের প্রতিরক্ষা চুক্তি সম্পন্ন।

প্রকাশিত: ১৮ সেপ্টেম্বর, ২০২৫
পাকিস্তা- সৌদি আরবের প্রতিরক্ষা চুক্তি সম্পন্ন।

বুধবার (১৭ সেপ্টেম্বর) দুই দেশের রাষ্ট্রীয় গণমাধ্যমে প্রকাশিত তথ্য অনুযায়ী, এ চুক্তির মাধ্যমে উভয় দেশের মধ্যে যৌথ প্রতিরোধ ক্ষমতা গড়ে তোলা হবে। এক দেশের বিরুদ্ধে আক্রমণকে অন্য দেশের বিরুদ্ধেও আক্রমণ হিসেবে বিবেচনা করা হবে।

এক যৌথ বিবৃতিতে বলা হয়, 'এই চুক্তির লক্ষ্য হলো নিরাপত্তা ও শান্তি নিশ্চিত করা এবং প্রতিরক্ষা সহযোগিতাকে আরও উন্নত করা।

বুধবার রিয়াদে বৈঠকের সময় সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান ও পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ দুই দেশের ভ্রাতৃত্বপূর্ণ অংশীদারিত্ব বিভিন্ন ক্ষেত্রে কীভাবে জোরদার করা যায় তা নিয়ে আলোচনা করেন।

সৌদি প্রেস এজেন্সি (এসপিএ) জানায়, তারা আঞ্চলিক ও আন্তর্জাতিক পরিস্থিতি, অভিন্ন স্বার্থের বিষয় এবং নিরাপত্তা ও স্থিতিশীলতা প্রতিষ্ঠার প্রচেষ্টা নিয়েও মতবিনিময় করেছেন।

বর্তমানে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ সৌদি আরবে রাষ্ট্রীয় সফরে রয়েছেন।

সৌদি আরবের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা বলেন, 'এই চুক্তি বহু বছরের আলোচনার ফল। এটি কোনো নির্দিষ্ট দেশ বা ঘটনার প্রতিক্রিয়া নয়। বরং আমাদের দুই দেশের দীর্ঘস্থায়ী ও গভীর সহযোগিতাকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়া হয়েছে।'

চুক্তিতে পাকিস্তানের পারমাণবিক অস্ত্র ব্যবহারের বিষয় আছে কিনা জানতে চাইলে ওই কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন, 'এটি এমন প্রতিরক্ষা চুক্তি, যা সব ধরনের সামরিক সক্ষমতাকে অন্তর্ভুক্ত করে।'

পাকিস্তান #সৌদিআরব #প্রতিরক্ষা #চুক্তি #লাইভবাংলা #livebangla