সর্বশেষ
বাংলাদেশের গোয়েন্দা সংস্থার তৎপরতায় ভারতের গোয়েন্দা সংস্থা র’-এর (R&AW) দুই ব্যক্তিকে গ্রেপ্তারের দাবি।দেশের মানুষের স্বার্থ রক্ষার চেষ্টা করেছি: প্রধানমন্ত্রী তারেক রহমানইসলামী আন্দোলন বাংলাদেশের নতুন মহাসচিব গাজী আতাউর, প্রেসিডিয়ামে ইউনুছ আহমাদআবারও কাঁপল ভেনেজুয়েলা, ৪.৯ মাত্রার আফটারশক; মৃত বেড়ে ৯২০ছয় মাস পর খুলল পাগলা মসজিদের ১৩ দানসিন্দুক, মিলেছে ৪৩ বস্তা টাকালক্ষ্মীপুরে মা ও ৩ কন্যাকে কুপিয়ে হত্যা, গণপিটুনিতে নিহত ঘাতক ইসকন সদস্য অন্তর মজুমদার।বাংলাদেশিদের জন্য ভারতীয় টুরিস্ট ভিসা চালুর ঘোষণাশ্যামলী বেবি কেয়ার শিশু হাসপাতালে অক্সিজেন লাইনে লিকেজে চার মাসের শিশুর মৃত্যুর অভিযোগ।বাংলাদেশের গোয়েন্দা সংস্থার তৎপরতায় ভারতের গোয়েন্দা সংস্থা র’-এর (R&AW) দুই ব্যক্তিকে গ্রেপ্তারের দাবি।দেশের মানুষের স্বার্থ রক্ষার চেষ্টা করেছি: প্রধানমন্ত্রী তারেক রহমানইসলামী আন্দোলন বাংলাদেশের নতুন মহাসচিব গাজী আতাউর, প্রেসিডিয়ামে ইউনুছ আহমাদআবারও কাঁপল ভেনেজুয়েলা, ৪.৯ মাত্রার আফটারশক; মৃত বেড়ে ৯২০ছয় মাস পর খুলল পাগলা মসজিদের ১৩ দানসিন্দুক, মিলেছে ৪৩ বস্তা টাকালক্ষ্মীপুরে মা ও ৩ কন্যাকে কুপিয়ে হত্যা, গণপিটুনিতে নিহত ঘাতক ইসকন সদস্য অন্তর মজুমদার।বাংলাদেশিদের জন্য ভারতীয় টুরিস্ট ভিসা চালুর ঘোষণাশ্যামলী বেবি কেয়ার শিশু হাসপাতালে অক্সিজেন লাইনে লিকেজে চার মাসের শিশুর মৃত্যুর অভিযোগ।
Live Bangla Logo
নিউজ
পড়া হচ্ছে...

নেপালের বিক্ষুভকারীদের দেওয়া আগুনে সাবেক প্রধানমন্ত্রীর স্ত্রী নিহত।

প্রকাশিত: ৯ সেপ্টেম্বর, ২০২৫
নেপালের বিক্ষুভকারীদের দেওয়া আগুনে সাবেক প্রধানমন্ত্রীর স্ত্রী নিহত।

বিক্ষোভকারীদের দেয়া আগুনে নেপালের সাবেক প্রধানমন্ত্রী ঝালনাথ খানালের স্ত্রী রাজ্যলক্ষ্মী চিত্রকর নিহত হয়েছেন। সংবাদমাধ্যম খবরহাব জানিয়েছে, মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) আন্দোলনকারীরা তার বাড়িতে ঢুকে আগুন দেয়। ওই সময় সাবেক প্রধানমন্ত্রীর স্ত্রী ঘরের ভেতর ছিলেন।

দাল্লু নামের ওই এলাকায় অবস্থিত বাড়িতে শতশত মানুষ প্রবেশ করেন। ওই সময় বাড়িটি ঘিরে ফেলে তাতে আগুন দেন তারা। তখন ভেতরে আটকা পড়েন রাজ্যলক্ষ্মী চিত্রকর।

তাকে উদ্ধার করে কীর্তিপুর বার্ন হাসপাতালে নেওয়া হয়। ওই সময় তার অবস্থা বেশ গুরুতর ছিল। হাসপাতালে পৌঁছানোর কিছুক্ষণ পর তার মৃত্যু হয়।

গতকাল সোমবার ১৯ বিক্ষোভকারী নিহত হওয়ার পর আজ মঙ্গলবার সকাল থেকে সহিংস হয়ে পড়েন আন্দোলনকারীরা। তাদের আন্দোলনের তীব্রতা বাড়লে কেপি শর্মা ওলি প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগে বাধ্য হন।

এরপর সহিংসতার মাত্রা আরও বেড়ে যায়। বিক্ষোভকারীরা পার্লামেন্টের মূল ভবনে আগুন দেন। এছাড়া সাবেক প্রধানমন্ত্রী ও মন্ত্রীদের বাড়িতে গিয়ে গিয়ে তাদের খুঁজে মারধর করেন। বেশিরভাগ মন্ত্রীর বাড়িই পুড়িয়ে দেওয়া হয়েছে।
এছাড়া কেপি শর্মা ওলির পৈতৃক বাড়িতেও আগুনের ঘটনা ঘটেছে।

নেপাল #বিক্ষোভ #সহিংসতা #লাইভবাংলা