সিলেট যুবদল নেতা আলী আহমদ আলমের চিকিৎসার দায়িত্ব নিলেন তারেক রহমান।

সিলেট জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক আলী আহমেদ আলম, রাজপথের এক সাহসী ও লড়াকু নেতা, বর্তমানে ব্রেন স্ট্রোক করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
সম্প্রতি তার স্ত্রী সামাজিক যোগাযোগমাধ্যমে আবেগঘন এক স্ট্যাটাসে চিকিৎসায় আর্থিক সংকটের কথা তুলে ধরেন।
বিষয়টি যুক্তরাজ্য বিএনপি নেতা এমদাদ হোসেন টিপুর মাধ্যমে পৌঁছে যায় জিয়াউর রহমান ফাউন্ডেশনের ইউরোপীয় কো-অর্ডিনেটর ও যুক্তরাজ্য বিএনপি’র সাবেক যুগ্ম সম্পাদক কামাল উদ্দিনের কাছে। তিনি তা বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের দৃষ্টি আকর্ষণ করান। খবর পাওয়ার পরপরই জনাব তারেক রহমান আলমের সুচিকিৎসার পূর্ণ দায়িত্ব গ্রহণ করেন এবং দ্রুত চিকিৎসা নিশ্চিত করতে কার্যকর পদক্ষেপ গ্রহণের নির্দেশ দেন।
তারেক রহমানের নির্দেশে আলমের চিকিৎসার সার্বিক তদারকি করছেন সিলেট মহানগর বিএনপি’র সাধারণ সম্পাদক এমদাদ হোসেন চৌধুরী এবং সিলেট জেলা যুবদলের সাধারণ সম্পাদক মকসুদ আহমেদ।