সর্বশেষ
কল রেকর্ড নিয়ে বিরোধের জেরে সাতক্ষীরায় ছাত্রলীগের হামলায় ছাত্রদলের আহত ১০সেনা প্রধানের উদ্বোধনে যাত্রা শুরু করল আর্মি ইন্টারন্যাশনাল ইসলামিক ইনস্টিটিউটবিরোধী দলের ভাষা সংঘাতের দিকে না যাওয়ার আহ্বান ফখরুলেরবাংলাদেশকে ধন্যবাদ জানিয়ে ঢাকা সফরে আগ্রহ প্রকাশ করলেন ইউএই প্রেসিডেন্টজুলাই সনদ বাস্তবায়নের দাবিতে ৫ আগস্ট নয়াপল্টনে সমাবেশ করবে জামায়াত নেতৃত্বাধীন ১১ দলঅসুস্থ বাবা ও প্রতিবন্ধী মায়ের সংসার চালাতেন আলিফ, চিকিৎসা ও ক্ষতিপূরণ চাইল এনসিপিহবিগঞ্জে নাসীরুদ্দীন পাটোয়ারী-সারজিস আলমসহ ১০ এনসিপি নেতার বিরুদ্ধে মামল।যশোরে গ্রেপ্তার শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন, চট্টগ্রাম পুলিশের কাছে হস্তান্তরকল রেকর্ড নিয়ে বিরোধের জেরে সাতক্ষীরায় ছাত্রলীগের হামলায় ছাত্রদলের আহত ১০সেনা প্রধানের উদ্বোধনে যাত্রা শুরু করল আর্মি ইন্টারন্যাশনাল ইসলামিক ইনস্টিটিউটবিরোধী দলের ভাষা সংঘাতের দিকে না যাওয়ার আহ্বান ফখরুলেরবাংলাদেশকে ধন্যবাদ জানিয়ে ঢাকা সফরে আগ্রহ প্রকাশ করলেন ইউএই প্রেসিডেন্টজুলাই সনদ বাস্তবায়নের দাবিতে ৫ আগস্ট নয়াপল্টনে সমাবেশ করবে জামায়াত নেতৃত্বাধীন ১১ দলঅসুস্থ বাবা ও প্রতিবন্ধী মায়ের সংসার চালাতেন আলিফ, চিকিৎসা ও ক্ষতিপূরণ চাইল এনসিপিহবিগঞ্জে নাসীরুদ্দীন পাটোয়ারী-সারজিস আলমসহ ১০ এনসিপি নেতার বিরুদ্ধে মামল।যশোরে গ্রেপ্তার শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন, চট্টগ্রাম পুলিশের কাছে হস্তান্তর
Live Bangla Logo
নিউজ
পড়া হচ্ছে...

জাতীয় পার্টির কার্যালয়ে হামলায় গণঅধিকার পরিষদ জড়িত নয়।

প্রকাশিত: ৬ সেপ্টেম্বর, ২০২৫
জাতীয় পার্টির কার্যালয়ে হামলায় গণঅধিকার পরিষদ জড়িত নয়।

জাতীয় পার্টির অফিসে হামলার সঙ্গে গণঅধিকার পরিষদের জড়িত থাকার অভিযোগ নাকচ করে দিয়েছেন সংগঠনের সাধারণ সম্পাদক রাশেদ খাঁন।

শনিবার (৬ সেপ্টেম্বর) দুপুরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে দলের সভাপতি নুরুল হক নুরকে দেখতে গিয়ে একথা বলেন তিনি।

রাশেদ খাঁন বলেন, ‘কে বা কারা জাতীয় পার্টির কার্যালয়ের সামনে গিয়েছে, এর প্রেক্ষিতে জাতীয় পার্টির মহাসচিব—আওয়ামী দোসর—বলছেন, এই ঘটনার সঙ্গে নাকি গণঅধিকার পরিষদ জড়িত।’

গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক জানান, জাতীয় পার্টির একাংশের মহাসচিব শামীম হায়দার পাটোয়ারী গণঅধিকার পরিষদ নিষিদ্ধের দাবি করার স্পর্ধা দেখিয়েছেন। তাকে এবং জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদেরকে ২৪ ঘণ্টার মধ্যে গ্রেপ্তার করতে হবে।

প্রসঙ্গত, গত শুক্রবার রাতে জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়। এর আগে, গত ৩০ আগস্টেও এই কার্যালয়টিতে হামলা ও ভাঙচুরের ঘটনা হয়েছিল।

এ ঘটনার জন্য গণঅধিকার পরিষদকে দায়ী করে দলটির নিবন্ধন বাতিলের দাবি জানান জাতীয় পার্টির মহাসচিব শামীম হায়দার পাটোয়ারী।

জাতীয়পার্টি #গণঅধিকার #লাইভবাংলা