সর্বশেষ
কল রেকর্ড নিয়ে বিরোধের জেরে সাতক্ষীরায় ছাত্রলীগের হামলায় ছাত্রদলের আহত ১০সেনা প্রধানের উদ্বোধনে যাত্রা শুরু করল আর্মি ইন্টারন্যাশনাল ইসলামিক ইনস্টিটিউটবিরোধী দলের ভাষা সংঘাতের দিকে না যাওয়ার আহ্বান ফখরুলেরবাংলাদেশকে ধন্যবাদ জানিয়ে ঢাকা সফরে আগ্রহ প্রকাশ করলেন ইউএই প্রেসিডেন্টজুলাই সনদ বাস্তবায়নের দাবিতে ৫ আগস্ট নয়াপল্টনে সমাবেশ করবে জামায়াত নেতৃত্বাধীন ১১ দলঅসুস্থ বাবা ও প্রতিবন্ধী মায়ের সংসার চালাতেন আলিফ, চিকিৎসা ও ক্ষতিপূরণ চাইল এনসিপিহবিগঞ্জে নাসীরুদ্দীন পাটোয়ারী-সারজিস আলমসহ ১০ এনসিপি নেতার বিরুদ্ধে মামল।যশোরে গ্রেপ্তার শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন, চট্টগ্রাম পুলিশের কাছে হস্তান্তরকল রেকর্ড নিয়ে বিরোধের জেরে সাতক্ষীরায় ছাত্রলীগের হামলায় ছাত্রদলের আহত ১০সেনা প্রধানের উদ্বোধনে যাত্রা শুরু করল আর্মি ইন্টারন্যাশনাল ইসলামিক ইনস্টিটিউটবিরোধী দলের ভাষা সংঘাতের দিকে না যাওয়ার আহ্বান ফখরুলেরবাংলাদেশকে ধন্যবাদ জানিয়ে ঢাকা সফরে আগ্রহ প্রকাশ করলেন ইউএই প্রেসিডেন্টজুলাই সনদ বাস্তবায়নের দাবিতে ৫ আগস্ট নয়াপল্টনে সমাবেশ করবে জামায়াত নেতৃত্বাধীন ১১ দলঅসুস্থ বাবা ও প্রতিবন্ধী মায়ের সংসার চালাতেন আলিফ, চিকিৎসা ও ক্ষতিপূরণ চাইল এনসিপিহবিগঞ্জে নাসীরুদ্দীন পাটোয়ারী-সারজিস আলমসহ ১০ এনসিপি নেতার বিরুদ্ধে মামল।যশোরে গ্রেপ্তার শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন, চট্টগ্রাম পুলিশের কাছে হস্তান্তর
Live Bangla Logo
নিউজ
পড়া হচ্ছে...

ছেলের লাখ টাকা ম‍্যাচ ফি, সংসার চালাতে বাবা করছেন ৮ হাজার টাকার সিকিউরিটি গার্ডের চাকরি।

প্রকাশিত: ৬ সেপ্টেম্বর, ২০২৫
ছেলের লাখ টাকা ম‍্যাচ ফি, সংসার চালাতে বাবা করছেন ৮ হাজার টাকার সিকিউরিটি গার্ডের চাকরি।

জাতীয় দলের ক্রিকেটার নাসুম আহমেদের পেছনের অজানা গল্প: বাবার ৮ হাজার টাকার চাকরি, ছেলের কোটি টাকার ক্যারিয়ার। বাবার সঙ্গে নেই যোগাযোগ প্রায় ৪ বছর!

বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের স্পিনার নাসুম আহমেদ বর্তমানে টি-টোয়েন্টি ম্যাচ খেললেই পান ২ লাখ টাকা করে ম্যাচ ফি। বউ নিয়ে থাকেন আলাদা বাসায়, প্রতিষ্ঠিত জীবন, পরিচিত মুখ—এ যেন সাফল্যের এক উজ্জ্বল দৃষ্টান্ত। কিন্তু এই উজ্জ্বলতার আড়ালে রয়ে গেছে এক ত্যাগী বাবার নিঃশব্দ কষ্ট ও বিস্মৃত আত্মত্যাগ।

নাসুমের বাবা বর্তমানে সিলেটের হাউজিং এস্টেট রোডে একজন সিকিউরিটি গার্ডের চাকরি করেন। মাসিক বেতন মাত্র ৮ হাজার টাকা। এই সামান্য আয়ে তিনি নিজের খরচ চালিয়ে কোনো মতে দিন কাটাচ্ছেন। অথচ এই মানুষটিই একদিন রিকশা চালিয়ে, রঙয়ের কাজ করে, দিন-রাত কষ্ট করে ছেলে নাসুমকে গড়ে তুলেছেন একজন সফল ক্রিকেটার হিসেবে।

স্থানীয় বাসিন্দারা জানান, নাসুমের বিয়ের পর থেকেই বাবার সঙ্গে তার সম্পর্ক খারাপ হতে শুরু করে। প্রায় চার বছর ধরে তারা একে অপরের সঙ্গে যোগাযোগ করেন না।

কিন্তু বাবা তো মহান, বাবার মুখে নেই কোনো অভিযোগের সুর।

নাসুমের বাবা বলেন, "আমার ছেলের প্রতি আমার কোনো অভিযোগ নাই। সে ভালো থাকুক, জীবনে আরও অনেক বড় হোক—আমি সবসময়ই এইটাই চাই।"*

একজন বাবার এই নিঃস্বার্থ ভালোবাসা ও ত্যাগের গল্প সমাজের চোখে জল এনে দেয়। হয়তো ব্যস্ততার, পারিবারিক জটিলতার বা অন্য কোনো অজানা কারণে ছেলের সঙ্গে দূরত্ব তৈরি হয়েছে, কিন্তু একজন বাবার আশীর্বাদ এখনো সন্তানের জন্য অটুট।

এই ঘটনাটি আরও একবার আমাদের মনে করিয়ে দেয়—সাফল্যের পেছনে থাকা আত্মত্যাগী মানুষগুলোর কথা ভুলে গেলে চলবে না।

লাইভবাংলা #livebangla #ক্রিকেটার #নাসুম #সিলেট