সর্বশেষ
সূত্রের খবর অনুযায়ী, Jet fuel shortage: Why Iran war could ground flights in Europeসূত্রের খবর অনুযায়ী, Syria takes control of all bases where US forces were deployedদেশের বিভিন্ন স্থান থেকে জানা গেছে, US general clarifies Iranian ports under blockade, not Strait of Hormuzসূত্রের খবর অনুযায়ী, No date set for US-Iran talks, as Pakistan pushes to keep diplomacy aliveগণিত: ৩০টি শূন্যস্থান পূরণ দেখে নাওগণিতের ২৫টি বহুনির্বাচনি প্রশ্নইসরায়েল–লেবানন যুদ্ধবিরতির ঘোষণা দিলেন ট্রাম্প৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবস পালিত হবে, থাকবে ছুটিসূত্রের খবর অনুযায়ী, Jet fuel shortage: Why Iran war could ground flights in Europeসূত্রের খবর অনুযায়ী, Syria takes control of all bases where US forces were deployedদেশের বিভিন্ন স্থান থেকে জানা গেছে, US general clarifies Iranian ports under blockade, not Strait of Hormuzসূত্রের খবর অনুযায়ী, No date set for US-Iran talks, as Pakistan pushes to keep diplomacy aliveগণিত: ৩০টি শূন্যস্থান পূরণ দেখে নাওগণিতের ২৫টি বহুনির্বাচনি প্রশ্নইসরায়েল–লেবানন যুদ্ধবিরতির ঘোষণা দিলেন ট্রাম্প৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবস পালিত হবে, থাকবে ছুটি
Live Bangla Logo

সব অপকর্মকারীর বাবা মায়ের নাম সহ তালিকা ঝুলিয়ে দেওয়া হবে।

প্রকাশিত: ৬ সেপ্টেম্বর, ২০২৫
সব অপকর্মকারীর বাবা মায়ের নাম সহ তালিকা ঝুলিয়ে দেওয়া হবে।

যারা চোর, বাটপার, চাঁদাবাজ ও হুমকিদাতা, বাংলাদেশের প্রত্যেক জেলা উপজেলা ইউনিয়ন ওয়ার্ডে তাদের বাবা-মায়ের নাম ও ঠিকানাসহ তালিকা ঝুলিয়ে দেওয়া হবে বলে মন্তব্য করেছেন এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম।

শুক্রবার রাতে পঞ্চগড় সরকারি অডিটোরিয়ামে বিচার সংস্কার ও গণ পরিষদ নির্বাচনের মাধ্যমে নতুন সংবিধানের দাবিতে রাজনৈতিক কর্মশালা ও সমন্বয় সভায় তিনি এ কথা বলেন।

সারজিস বলেন, ‘পঞ্চগড় জেলা ছাত্রদল স্কুলগুলোতে কমিটি দেওয়া শুরু করেছে। যেই সাহস শেখ হাসিনা ও ছাত্রলীগ করতে পারেনি, সেই সাহস চব্বিশ পরবর্তী বাংলাদেশে ছাত্রদল করছে। এই বাংলাদেশের কোনো স্কুল-কলেজে ছাত্র রাজনীতির নামে লেজুড়বৃত্তি রাজনীতি চলবে না।

স্কুল-কলেজগুলোতে আহ্বায়ক কমিটির নামে আওয়ামী লীগের মতো বিএনপির অযোগ্য লোকজন সভাপতি হয়ে পরিবেশ নষ্ট করার চেষ্টা করছে।’


সভায় এনসিপির যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার বলেন, ‘আমাদের সামনে এখন ডু অর ডাই পরিস্থিতি তৈরি হয়েছে। পরিস্থিতি এখন এমন যে, হয় আমরা থাকব আর না হয় গণহত্যাকারী ও তাদের লোকজন থাকবে।

এই আওয়ামী লীগকে ফিরিয়ে আনার জন্য কত কিছু করা হচ্ছে। আমাদের কথা খুব পরিষ্কার, যারা বাংলাদেশ বিরোধী রাজনৈতিক দল, যেমন আওয়ামী লীগ ও জাতীয় পার্টি তারা বাংলাদেশে রাজনীতি করতে পারবে না।’

তিনি বলেন, ‘গণ অভ্যুত্থানের পর থেকেই আমরা বলে আসছি, বাহাত্তরের সংবিধান আর চলবে না। আমাদেরকে এখন নতুন সংবিধান বানাতে হবে।

আওয়ামী লীগ এই সংবিধান জনগণের ওপর চাপিয়ে দিয়েছিল। ওই সংবিধানে এক ব্যক্তিকে এবং একটি দলকে সব ক্ষমতা দেওয়া হয়েছে। এখন নির্বাচনের নামে যে আয়োজন হচ্ছে তা একটা দলকে ক্ষমতায় আনার জন্য। সংবিধান পরিবর্তনসহ দেশ পরিচালনায় আমরা গণ পরিষদ নির্বাচনের দাবি করছি।’

অনুষ্ঠানে পঞ্চগড়ের এনসিপি ও জাতীয় যুব শক্তির নেনেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সারজিস #এনসিপি #ছাত্রদল #লাইভবাংলা