সর্বশেষ
সূত্রের খবর অনুযায়ী, Jet fuel shortage: Why Iran war could ground flights in Europeসূত্রের খবর অনুযায়ী, Syria takes control of all bases where US forces were deployedদেশের বিভিন্ন স্থান থেকে জানা গেছে, US general clarifies Iranian ports under blockade, not Strait of Hormuzসূত্রের খবর অনুযায়ী, No date set for US-Iran talks, as Pakistan pushes to keep diplomacy aliveগণিত: ৩০টি শূন্যস্থান পূরণ দেখে নাওগণিতের ২৫টি বহুনির্বাচনি প্রশ্নইসরায়েল–লেবানন যুদ্ধবিরতির ঘোষণা দিলেন ট্রাম্প৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবস পালিত হবে, থাকবে ছুটিসূত্রের খবর অনুযায়ী, Jet fuel shortage: Why Iran war could ground flights in Europeসূত্রের খবর অনুযায়ী, Syria takes control of all bases where US forces were deployedদেশের বিভিন্ন স্থান থেকে জানা গেছে, US general clarifies Iranian ports under blockade, not Strait of Hormuzসূত্রের খবর অনুযায়ী, No date set for US-Iran talks, as Pakistan pushes to keep diplomacy aliveগণিত: ৩০টি শূন্যস্থান পূরণ দেখে নাওগণিতের ২৫টি বহুনির্বাচনি প্রশ্নইসরায়েল–লেবানন যুদ্ধবিরতির ঘোষণা দিলেন ট্রাম্প৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবস পালিত হবে, থাকবে ছুটি
Live Bangla Logo

হাসিনা- আওয়ামীলীগ ভারতপন্থী, বিএনপিকে ট‍্যাগ দিবেন নাঃ রিজভী

প্রকাশিত: ৫ সেপ্টেম্বর, ২০২৫
হাসিনা- আওয়ামীলীগ ভারতপন্থী, বিএনপিকে ট‍্যাগ দিবেন নাঃ রিজভী

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, ভয়ংকর রক্তপিপাসু শেখ হাসিনার আওয়ামী ফ্যাসিবাদ বিতাড়িত করার অবদান তারেক রহমানের। তিনি জুলাই-আগস্ট আন্দোলনের পটভূমি রচনার প্রধান নায়ক। আমরা কি জুলাই আন্দোলনে ললিপপ খাচ্ছিলাম? এতে সর্বস্তরের মানুষের অবদান বা সহযোগিতা রয়েছে।

তিনি বলেন, স্বৈরাচার খুনি হাসিনার আওয়ামী লীগ ভারতপন্থি। বিএনপি বাংলাদেশপন্থি রাজনৈতিক দল। আমাদের ভারতপন্থি ট্যাগ দিবেন না। একটি গোষ্ঠী নিজেদের অপকর্ম আড়াল করতে বিএনপির বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে। ট্যাগিং, সাইবার বুলিং করা হচ্ছে। দেশের মাটি ও মানুষের সঙ্গে বিএনপির সম্পর্ক। নতুন করে যতই চক্রান্ত হোক, ব্যর্থ হবেই। জনগণের শক্তির কাছে কোনো ষড়যন্ত্রই টিকবে না।

শুক্রবার বিকালে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বগুড়া শহরের শহীদ টিটু মিলনায়তনে জেলা বিএনপি আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে রুহুল কবির রিজভী এসব কথা বলেন।

এর আগে দুপুরে তিনি জেলা মৎস্যজীবী দলের আয়োজনে শহরের ডিসি পার্ক করতোয়া নদীতে মাছের পোনা অবমুক্ত কর্মসূচির উদ্বোধন করেন।

বগুড়া জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশার সভাপতিত্বে সভায় বিশেষ অতিথির বক্তব্য দেন- বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা অ্যাডভোকেট একেএম মাহবুবর রহমান ও হেলালুজ্জামান তালুকদার লালু, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য আলী আজগর তালুকদার হেনা, জয়নাল আবেদীন চাঁন, সাবেক এমপি কাজী রফিকুল ইসলাম, নির্বাহী কমিটির মাহফুজ ইসলাম, মাহমুদুর রহমান সুমন, ডা. নূর হাবীব ও জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোশারফ হোসেন। এ সময় জেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

রিজভী বলেন, গণতন্ত্রবিরোধীরা জাতীয়তাবাদী শক্তিকেই টার্গেট করছে। বিএনপি কোনো প্রভু দেশের তাঁবেদারির রাজনীতি করে না। একটি গোষ্ঠী ষড়যন্ত্র করে নির্বাচন বন্ধের পাঁয়তারা করছে।

ডাকসু নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, ছাত্রদল হলো আন্দোলন, সংগ্রাম ও নীতি-আদর্শের দল। ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) শিক্ষার্থীরা যদি অবাধভাবে ভোটাধিকার প্রয়োগ করতে পারে, তাহলে ছাত্রদলের প্যানেলই জয়ী হবে।

প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচিতে জেলা বিএনপি নেতা ফজলুল বারী তালুকদার বেলাল, এমআর ইসলাম স্বাধীন, হামিদুল হক চৌধুরী হিরু, মাফতুন আহমেদ খান রুবেল, সহিদ উন নবী সালাম, কেএম খায়রুল বাশার, শেখ তাহা উদ্দিন নাহিন, জাহিদুল ইসলাম হেলাল, একেএম তৌহিদুল আলম মামুন, জেলা যুবদলের সভাপতি জাহাঙ্গীর আলম, সাধারণ সম্পাদক আবু হাসান, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি সরকার মুকুল, সাধারণ সম্পাদক রাকিবুল ইসলাম শুভ, জেলা মৎস্যজীবী দলের আহ্বায়ক ময়নুল হক বকুল, সদস্য সচিব খলিলুর রহমান, যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম, জেলা ছাত্রদল সভাপতি হাবিবুর রশিদ সন্ধান, সাধারণ সম্পাদক এমআর হাসান পলাশ প্রমুখ উপস্থিত ছিলেন।

BNP #AwamiLeague #SheikhHasina #ভারত #রিজভী #লাইভবাংলা