সর্বশেষ
আইপিএলে আবারও চ্যাম্পিয়ন কোহলির বেঙ্গালুরুপ্রবাসীর স্ত্রীর গলায় ছুরি ঠেকিয়ে ধর্ষণ, যুবদল নেতার বিরুদ্ধে মামলা।চট্টগ্রাম নগরে সড়কের ওপর এখনো চামড়ার স্তূপ, দুর্গন্ধে টেকা দায়পদ্মা ও যমুনা সেতু থেকে গত ১০ দিনে প্রায় ৬৪ কোটি টাকা টোল আদায়দুই দিনে অভিবাসী ভিসার প্রক্রিয়া সম্পন্ন করবে যুক্তরাষ্ট্র দূতাবাসআদ্-দ্বীন হাসপাতালকে তিন লাখ টাকা জরিমানালেবাননে ৯০০ বছরের পুরোনো কৌশলগত দুর্গ দখল করে নিল ইসরায়েলি বাহিনীঈদের ছুটি শেষ, আগামীকাল খুলছে অফিস-আদালতআইপিএলে আবারও চ্যাম্পিয়ন কোহলির বেঙ্গালুরুপ্রবাসীর স্ত্রীর গলায় ছুরি ঠেকিয়ে ধর্ষণ, যুবদল নেতার বিরুদ্ধে মামলা।চট্টগ্রাম নগরে সড়কের ওপর এখনো চামড়ার স্তূপ, দুর্গন্ধে টেকা দায়পদ্মা ও যমুনা সেতু থেকে গত ১০ দিনে প্রায় ৬৪ কোটি টাকা টোল আদায়দুই দিনে অভিবাসী ভিসার প্রক্রিয়া সম্পন্ন করবে যুক্তরাষ্ট্র দূতাবাসআদ্-দ্বীন হাসপাতালকে তিন লাখ টাকা জরিমানালেবাননে ৯০০ বছরের পুরোনো কৌশলগত দুর্গ দখল করে নিল ইসরায়েলি বাহিনীঈদের ছুটি শেষ, আগামীকাল খুলছে অফিস-আদালত
Live Bangla Logo
নিউজ
পড়া হচ্ছে...

তিন দফা দাবিতে গণঅধিকার পরিষদের সংহতি সমাবেশ অনুষ্ঠিত।

প্রকাশিত: ৫ সেপ্টেম্বর, ২০২৫
তিন দফা দাবিতে গণঅধিকার পরিষদের সংহতি সমাবেশ অনুষ্ঠিত।

আজ ৫ই আগস্ট শুক্রবার, শাহবাগে সকল রাজনৈতিক দলের সমন্বয়ে ফ্যাসিবাদ বিরোধী ঐক্যের সংহতি সমাবেশ করেছে গণঅধিকার পরিষদ। দাবি তিনটি ছিল-

১) গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরসহ নেতাকর্মীদের উপর হামলায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা।

২) স্বৈরাচার আওয়ামিলীগের দোসর জাতীয় পার্টি এবং ১৪ দলের বিচার, নিবন্ধন বাতিল ও রাজনীতি নিষিদ্ধ।

৩) ব্যর্থতার দায়ে স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ।

রাশেদ খান বলেন, নুরুল হক নুরের ওপর হামলার সাথে বিভিন্ন বাহিনীর জড়িত সদস্যদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। যারা নুরের ওপর হামলা করেছে তারা আওয়ামী দোসর। তাদের বিরুদ্ধে ব্যবস্থা না নিলে কেউ এর দায় এড়াতে পারবে না। হামলা তদন্তে গঠিত কমিটিকে স্বাগত জানাই।

বিএনপির যুগ্ম মহাসচিব হাবিব উন নবী খান সোহেল বলেন, বাংলাদেশের রাজনীতিতে শেখ হাসিনা ক্লোজড চ্যাপ্টার। শেখ হাসিনার মতো তার দোসর জাতীয় পার্টিরও বিচার হতে হবে। নুরের ওপর কারা হামলা করেছে তা পুরো জাতি দেখেছে। এ ঘটনার দ্রুত বিচার না হলে সকল দল মিলে আন্দোলন শুরু করবো।

জামায়াতে ইসলামীর ঢাকা মহানগরী দক্ষিণের নেতা শফিকুল ইসলাম মাসুদ বলেন, যারা নুরুল হক নুরের নিরাপত্তা নিশ্চিতে ব্যর্থ হয়েছে তারা কীভাবে নির্বাচনে নিরাপত্তা দিবে? নুরের রক্তের বিচার না হলে, সকলে নুরের মত রক্ত দিতে হবে।

আরো উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন, খেলাফত মজলিস সহ অন্যান্য দলের নেতৃবৃন্দ।

গণঅধিকার #সংহতি #সমাবেশ