সর্বশেষ
আইপিএলে আবারও চ্যাম্পিয়ন কোহলির বেঙ্গালুরুপ্রবাসীর স্ত্রীর গলায় ছুরি ঠেকিয়ে ধর্ষণ, যুবদল নেতার বিরুদ্ধে মামলা।চট্টগ্রাম নগরে সড়কের ওপর এখনো চামড়ার স্তূপ, দুর্গন্ধে টেকা দায়পদ্মা ও যমুনা সেতু থেকে গত ১০ দিনে প্রায় ৬৪ কোটি টাকা টোল আদায়দুই দিনে অভিবাসী ভিসার প্রক্রিয়া সম্পন্ন করবে যুক্তরাষ্ট্র দূতাবাসআদ্-দ্বীন হাসপাতালকে তিন লাখ টাকা জরিমানালেবাননে ৯০০ বছরের পুরোনো কৌশলগত দুর্গ দখল করে নিল ইসরায়েলি বাহিনীঈদের ছুটি শেষ, আগামীকাল খুলছে অফিস-আদালতআইপিএলে আবারও চ্যাম্পিয়ন কোহলির বেঙ্গালুরুপ্রবাসীর স্ত্রীর গলায় ছুরি ঠেকিয়ে ধর্ষণ, যুবদল নেতার বিরুদ্ধে মামলা।চট্টগ্রাম নগরে সড়কের ওপর এখনো চামড়ার স্তূপ, দুর্গন্ধে টেকা দায়পদ্মা ও যমুনা সেতু থেকে গত ১০ দিনে প্রায় ৬৪ কোটি টাকা টোল আদায়দুই দিনে অভিবাসী ভিসার প্রক্রিয়া সম্পন্ন করবে যুক্তরাষ্ট্র দূতাবাসআদ্-দ্বীন হাসপাতালকে তিন লাখ টাকা জরিমানালেবাননে ৯০০ বছরের পুরোনো কৌশলগত দুর্গ দখল করে নিল ইসরায়েলি বাহিনীঈদের ছুটি শেষ, আগামীকাল খুলছে অফিস-আদালত
Live Bangla Logo
নিউজ
পড়া হচ্ছে...

সাবেক অর্থমন্ত্রী এম সাইফুর রহমানে মৃত‍্যুবার্ষিকী আজ।

প্রকাশিত: ৫ সেপ্টেম্বর, ২০২৫
সাবেক অর্থমন্ত্রী এম সাইফুর রহমানে মৃত‍্যুবার্ষিকী আজ।

সিলেটের উন্নয়নে যার নাম জড়িয়ে আছে, সেই মহাপুরুষ ২০০৯ সালের ৫ সেপ্টেম্বর সড়ক দুর্ঘটনায় মৃত্যু বরণ করেছেন। তার আগে ও পরে এখন পর্যন্ত আর কোন নেতা সিলেটের উন্নয়নে এতবেশি অবদান রাখতে পারেন নি।

মৌলভীবাজার জেলার সদর উপজেলার বাহারমর্দন গ্রামে ৬ অক্টোবর ১৯৩২ সালে এই মহাপুরুষ জন্মগ্রহণ করেছিলেন। মৌলভীবাজার সরকারি হাইস্কুল থেকে লেখাপড়া শুরু করে সিলেট এমসি কলেজে এইচ এস সি , ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বিএ ও যুক্তরাজ্যের চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট (সিএ) ডিগ্রি অর্জন করেন।

১৯৫২ সালের ভাষা আন্দোলনের সময় তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় সলিমুল্লাহ হল ছাত্র ইউনিয়নের ভাইস প্রেসিডেন্ট ছিলেন এবং ভাষা আন্দোলনে সক্রিয় ভূমিকার জন্য এক মাস কারাবরণ করেন। ২০০৫ সালে তিনি একুশে পদক লাভ করে।

১৯৭৬ সালে জিয়াউর রহমানের মন্ত্রিসভায় বানিজ্য উপদেষ্টা ও ১৯৭৮ সালে বানিজ্য মন্ত্রী ছিলেন। এর পর থেকে এরশাদ ক্ষমতায় আসার আগে অর্থমন্ত্রী ছিলেন। ১৯৯১- ২০০৬ পর্যন্ত তিনিটি নির্বাচনে জয়লাভ করে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন।

তিনি বাংলাদেশের জাতীয় সংসদের সর্বোচ্চ ১২ বার বাজেট পেশকারী অর্থমন্ত্রী।

তার মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে সিলেট জেলা ও মৌলভীবাজার জেলা বিএনপি পৃথক কর্মসূচি ঘোষণা করেছে।

সাইফুররহমান #এমসাইফুররহমান #অর্থমন্ত্রী #সর্বোচ্চবাজেটপেশ #সিলেট #মৌলভীবাজার #সিলেটি #বিএনপি #BNP #livebangla #লাইভবাংলা