সর্বশেষ
চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক ২০২৯ সালের মধ্যে চার লেনে উন্নীত হবে।ফিলিস্তিনে ইসরাইলের আবারো গণগ্রেপ্তার।এবারের বিশ্বকাপ কি খেলতে পারবেন ব্রাজিলিয়ান সুপারসস্টার নেইমার?ইরান যুদ্ধের কারণে পেছাল এশিয়ান কাপের ড্রআসামে সংবাদপত্র কার্যালয়ে হামলায় সিপিজের উদ্বেগবিজেপি ক্ষমতায় আসার পর দার্জিলিং সমস্যার সমাধান করা হবে: অমিত শাহআমি কেন মুক্তিযুদ্ধে গিয়েছিলামরাজবাড়ীতে নারীকে মাইক্রোবাসে তুলে সংঘবদ্ধ ধর্ষণ: তরুণদল নেতা সহো আটক ৩।চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক ২০২৯ সালের মধ্যে চার লেনে উন্নীত হবে।ফিলিস্তিনে ইসরাইলের আবারো গণগ্রেপ্তার।এবারের বিশ্বকাপ কি খেলতে পারবেন ব্রাজিলিয়ান সুপারসস্টার নেইমার?ইরান যুদ্ধের কারণে পেছাল এশিয়ান কাপের ড্রআসামে সংবাদপত্র কার্যালয়ে হামলায় সিপিজের উদ্বেগবিজেপি ক্ষমতায় আসার পর দার্জিলিং সমস্যার সমাধান করা হবে: অমিত শাহআমি কেন মুক্তিযুদ্ধে গিয়েছিলামরাজবাড়ীতে নারীকে মাইক্রোবাসে তুলে সংঘবদ্ধ ধর্ষণ: তরুণদল নেতা সহো আটক ৩।
Live Bangla Logo

স্বরাষ্ট্র উপদেষ্টার নির্দেশে ছাড়া নুরকে হামলার সুযোগ নেই।

প্রকাশিত: ৪ সেপ্টেম্বর, ২০২৫
স্বরাষ্ট্র উপদেষ্টার নির্দেশে ছাড়া নুরকে হামলার সুযোগ নেই।

গণঅধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর এখনো পর্যন্ত সম্পূর্ণ সুস্থ হননি। হাসপাতালে নুরের ৬ দিন অতিবাহিত হয়েছে। এখন পর্যন্ত হামলায় যারা জড়িত, ফুটেজ থাকা সত্ত্বেও চিহ্নিত সাপেক্ষে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়নি। আমরা মনে করি, স্বরাষ্ট্র উপদেষ্টার নির্দেশনা ছাড়া এ ধরনের হামলার সুযোগ নেই। এ কারণে গণ অধিকার পরিষদ মনে করে এই স্বরাষ্ট্র উপদেষ্টাকে প্রত্যাহার করতে হবে।

বৃহস্পতিবার দুপুরে গণঅধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুরের শারীরিক বিষয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বাগান গেটে ব্রিফিংয়ে গণঅধিকার পরিষদের সেক্রেটারি রাশেদ খান এসব কথা বলেন।

তিনি বলেন, নুরুল হক নুরকে সুস্থ বলা হলেও তিনি সুস্থ নন। তার নাক বাঁকা হয়ে গেছে, মুখে খেতে পারছেন না। একা একা উঠে দাঁড়াতে পারছে না, মাথা ঘুরছে। ওয়াশরুমে ধরে নিয়ে যেতে হয়। তিনি বলেন, পরিবেশ উপদেষ্টার সঙ্গে কথা হয়েছে। স্বাস্থ্য উপদেষ্টা দেশের বাইরে নিয়ে যাওয়ার বিষয়ে কাজ শুরু করেছেন। শিগগিরই নুরুল হক নুরকে দেশের বাইরে চিকিৎসার জন্য পাঠানো হবে।

রাশেদ বলেন, আওয়ামী লীগের সাংগঠনিক কার্যক্রম যেমন নিষিদ্ধ করা হয়েছে, তেমনি জাতীয় পার্টিসহ ১৪দলসহ যারা ফ্যাসিবাদের দোসর তাদের কার্যক্রম নিষিদ্ধ করতে হবে। তিনি বলেন, হাসপাতালে নুরের ৬ দিন অতিবাহিত হয়েছে। কিন্তু এখন পর্যন্ত হামলায় যারা জড়িত, ফুটেজ থাকা সত্ত্বেও চিহ্নিত সাপেক্ষে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়নি।

রাশেদ খান বলেন, আমরা সরকারকে জানিয়েছি এই হামলার বিচার হতে হবে। আমরা গতকালও (বুধবার) বিক্ষোভ সমাবেশের মাধ্যমে সরকারকে বলেছি, জাতীয় পার্টি ফ্যাসিবাদের দোসর। তাদের রাজনীতিকে আবারও পুনর্বাসন করার পরিকল্পনা ছিল। সেই পরিকল্পনার বিরুদ্ধে নুরুল হক নুরসহ আমরা কথা বলেছি, মুখোশ উন্মোচন করেছি। তাদের পরিকল্পনা ভেস্তে যাওয়ায় নুরুল হক নুরসহ আমাদের শতাধিক নেতাকর্মীর ওপর আক্রমণ করে।

তিনি বলেন, প্রধান উপদেষ্টাকে ধন্যবাদ জানাই, রাষ্ট্রপতিকে ধন্যবাদ জানাই, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে ধন্যবাদ জানাই। উপদেষ্টাসহ বিভিন্ন সংগঠনের নেতারা নুরুল হক নুরকে হাসপাতালে দেখতে এসেছেন ও সরাসরি খোঁজ খবর নিয়েছেন, তাদের আমাদের দলের পক্ষ থেকে ধন্যবাদ জানাই। আগামীকাল শুক্রবার বিকেল ৩টায় শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে ফ্যাসিবাদবিরোধী শক্তির সংহতি সমাবেশ হবে বলে জানান তিনি।

হামলা #NurulHaqueNur #লাইভবাংলা