সর্বশেষ
আইপিএলে আবারও চ্যাম্পিয়ন কোহলির বেঙ্গালুরুপ্রবাসীর স্ত্রীর গলায় ছুরি ঠেকিয়ে ধর্ষণ, যুবদল নেতার বিরুদ্ধে মামলা।চট্টগ্রাম নগরে সড়কের ওপর এখনো চামড়ার স্তূপ, দুর্গন্ধে টেকা দায়পদ্মা ও যমুনা সেতু থেকে গত ১০ দিনে প্রায় ৬৪ কোটি টাকা টোল আদায়দুই দিনে অভিবাসী ভিসার প্রক্রিয়া সম্পন্ন করবে যুক্তরাষ্ট্র দূতাবাসআদ্-দ্বীন হাসপাতালকে তিন লাখ টাকা জরিমানালেবাননে ৯০০ বছরের পুরোনো কৌশলগত দুর্গ দখল করে নিল ইসরায়েলি বাহিনীঈদের ছুটি শেষ, আগামীকাল খুলছে অফিস-আদালতআইপিএলে আবারও চ্যাম্পিয়ন কোহলির বেঙ্গালুরুপ্রবাসীর স্ত্রীর গলায় ছুরি ঠেকিয়ে ধর্ষণ, যুবদল নেতার বিরুদ্ধে মামলা।চট্টগ্রাম নগরে সড়কের ওপর এখনো চামড়ার স্তূপ, দুর্গন্ধে টেকা দায়পদ্মা ও যমুনা সেতু থেকে গত ১০ দিনে প্রায় ৬৪ কোটি টাকা টোল আদায়দুই দিনে অভিবাসী ভিসার প্রক্রিয়া সম্পন্ন করবে যুক্তরাষ্ট্র দূতাবাসআদ্-দ্বীন হাসপাতালকে তিন লাখ টাকা জরিমানালেবাননে ৯০০ বছরের পুরোনো কৌশলগত দুর্গ দখল করে নিল ইসরায়েলি বাহিনীঈদের ছুটি শেষ, আগামীকাল খুলছে অফিস-আদালত
Live Bangla Logo
নিউজ
পড়া হচ্ছে...

গঙ্গা চুক্তি নবায়নে আলোচনায় বসছে ঢাকা- দিল্লি

প্রকাশিত: ৪ সেপ্টেম্বর, ২০২৫
গঙ্গা চুক্তি নবায়নে আলোচনায় বসছে ঢাকা- দিল্লি

৩০ বছর আগে স্বাক্ষরিত ঐতিহাসিক গঙ্গা পানিবণ্টন চুক্তির মেয়াদ শেষ হতে যাচ্ছে ২০২৬ সালের ডিসেম্বর মাসে। মেয়াদোত্তীর্ণের আগে এ চুক্তি নবায়নে প্রস্তুতি হিসেবে আগামী ৯ সেপ্টেম্বর ভারতের রাজধানী নয়াদিল্লিতে যৌথ নদী কমিশনের (JRC) কারিগরি পর্যায়ের বৈঠকে বসছে বাংলাদেশ ও ভারত।

বিশ্বস্ত সূত্র জানিয়েছে, বাংলাদেশের পক্ষ থেকে যৌথ নদী কমিশনের সদস্য মোহাম্মদ আবুল হোসেনের নেতৃত্বে একটি কারিগরি দল বৈঠকে অংশ নেবে। আলোচনার মূল এজেন্ডা থাকবে গঙ্গা চুক্তি বাস্তবায়নের অগ্রগতি ও নবায়ন বিষয়ে প্রস্তুতি।

বাংলাদেশ ও ভারতের মধ্যে ১৯৯৬ সালে স্বাক্ষরিত গঙ্গা পানিবণ্টন চুক্তির মেয়াদ ছিল ৩০ বছর। তৎকালীন প্রধানমন্ত্রী এইচ ডি দেবগৌড়া ও বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই চুক্তিতে সই করেছিলেন। চুক্তির আওতায় প্রতিবছর জানুয়ারি থেকে মে মাস পর্যন্ত দুই দেশ ফারাক্কা পয়েন্টে গঙ্গার পানি ভাগাভাগি করে নেয়।

২০২৬ সালে এই চুক্তির মেয়াদ শেষ হয়ে যাওয়ায় দুই দেশ চুক্তি নবায়নে সম্মত হয়েছে বলে কূটনৈতিক সূত্রে জানা গেছে। তবে এখনো আনুষ্ঠানিক দ্বিপাক্ষিক রাজনৈতিক আলোচনা শুরু হয়নি। ভারতের পররাষ্ট্র প্রতিমন্ত্রী কীর্তি বর্ধন সিং সম্প্রতি দেশটির সংসদে বলেন, "নবায়নের বিষয়ে আলোচনা শুরুর আগে বিভিন্ন অংশীজন, বিশেষ করে পশ্চিমবঙ্গ সরকারের মতামত গ্রহণ করা হয়েছে।"

বাংলাদেশে রাজনৈতিক অস্থিরতার কারণে ঢাকা-দিল্লি সম্পর্ক কিছুটা শীতল হয়ে পড়লেও পানির মতো গুরুত্বপূর্ণ ইস্যুতে দুই পক্ষই আলোচনায় সক্রিয় রয়েছে। গত মার্চে দিল্লিতে অনুষ্ঠিত যৌথ নদী কমিশনের বৈঠকে গঙ্গার পানি নিয়ে বিস্তারিত আলোচনা হয়, যদিও কিছু বিষয়ে একমত না হওয়ায় বৈঠকের কোনো ‘মিনিটস’ স্বাক্ষরিত হয়নি।

লাইভবাংলা #livebangla #গঙ্গাচুক্তি

গঙ্গা চুক্তি নবায়নে আলোচনায় বসছে ঢাকা- দিল্লি | Live Bangla