সর্বশেষ
কল রেকর্ড নিয়ে বিরোধের জেরে সাতক্ষীরায় ছাত্রলীগের হামলায় ছাত্রদলের আহত ১০সেনা প্রধানের উদ্বোধনে যাত্রা শুরু করল আর্মি ইন্টারন্যাশনাল ইসলামিক ইনস্টিটিউটবিরোধী দলের ভাষা সংঘাতের দিকে না যাওয়ার আহ্বান ফখরুলেরবাংলাদেশকে ধন্যবাদ জানিয়ে ঢাকা সফরে আগ্রহ প্রকাশ করলেন ইউএই প্রেসিডেন্টজুলাই সনদ বাস্তবায়নের দাবিতে ৫ আগস্ট নয়াপল্টনে সমাবেশ করবে জামায়াত নেতৃত্বাধীন ১১ দলঅসুস্থ বাবা ও প্রতিবন্ধী মায়ের সংসার চালাতেন আলিফ, চিকিৎসা ও ক্ষতিপূরণ চাইল এনসিপিহবিগঞ্জে নাসীরুদ্দীন পাটোয়ারী-সারজিস আলমসহ ১০ এনসিপি নেতার বিরুদ্ধে মামল।যশোরে গ্রেপ্তার শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন, চট্টগ্রাম পুলিশের কাছে হস্তান্তরকল রেকর্ড নিয়ে বিরোধের জেরে সাতক্ষীরায় ছাত্রলীগের হামলায় ছাত্রদলের আহত ১০সেনা প্রধানের উদ্বোধনে যাত্রা শুরু করল আর্মি ইন্টারন্যাশনাল ইসলামিক ইনস্টিটিউটবিরোধী দলের ভাষা সংঘাতের দিকে না যাওয়ার আহ্বান ফখরুলেরবাংলাদেশকে ধন্যবাদ জানিয়ে ঢাকা সফরে আগ্রহ প্রকাশ করলেন ইউএই প্রেসিডেন্টজুলাই সনদ বাস্তবায়নের দাবিতে ৫ আগস্ট নয়াপল্টনে সমাবেশ করবে জামায়াত নেতৃত্বাধীন ১১ দলঅসুস্থ বাবা ও প্রতিবন্ধী মায়ের সংসার চালাতেন আলিফ, চিকিৎসা ও ক্ষতিপূরণ চাইল এনসিপিহবিগঞ্জে নাসীরুদ্দীন পাটোয়ারী-সারজিস আলমসহ ১০ এনসিপি নেতার বিরুদ্ধে মামল।যশোরে গ্রেপ্তার শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন, চট্টগ্রাম পুলিশের কাছে হস্তান্তর
Live Bangla Logo
নিউজ
পড়া হচ্ছে...

সুনামগঞ্জে জমিয়ত এমপি প্রার্থী মাওলানা মুশতাক আহমদ গাজীনগরী নিখোঁজ!

প্রকাশিত: ৪ সেপ্টেম্বর, ২০২৫

মঙ্গলবার (২ সেপ্টেম্বর) রাতে জমিয়তে উলামায়ে ইসলাম সুনামগঞ্জ জেলা শাখার সহ-সভাপতি, আগামী জাতীয় সংসদ নির্বাচনে এমপি প্রার্থী মাওলানা মুশতাক আহমদ গাজীনগরী নিখোঁজ হয়েছেন।

তিনি আগামী জাতীয় সংসদ নির্বাচনে সুনামগঞ্জ-৩ (জগন্নাথপুর-শান্তিগঞ্জ) নির্বাচনী এলাকা থেকে দলটির মনোনয় প্রত্যাশী হিসাবে মাঠ পর্যায়ে গণসংযোগ করে আসছিলেন।

সুনামগঞ্জ জেলার জমিয়তে উলামায়ে ইসলামের নেতাকর্মীরা, সমমনা অন্যান্য রাজনৈতিক দলের নেতাকমীরা জানান, দীর্ঘদিন ধরে মাওলানা মুশতাক রাজনৈতিকভাবে সক্রিয় ছিলেন। হঠাৎ করে উনার নিখোঁজ হয়ে যাওয়ায় পরিবারসহ রাজনৈতিক মহলে উদ্বেগ দেখা দিয়েছে।

বুধবার রাতে গাজী নগরীর পরিবারের সদস্যরা জানান, গেল মঙ্গলবার রাত ১০টার দিকে জেলার শান্তিগঞ্জের গাজীনগর নিজ বাড়ি থেকে সুনামগঞ্জ শহরে যাওয়ার কথা বলে তিনি বাড়ি থেকে বের হয়ে আর ফেরেননি। এরপর পরিবারের সদস্যদের সঙ্গে কোনোরকম যোগাযোগ বা তার ব্যক্তিগত মোবাইল ফোনে বার বার কল করলেও ফোন বন্ধ পাওয়া যায়।

শান্তিগঞ্জ থানার ওসি মো. আব্দুল আহাদ জানান, প্রখ্যাত আলেম গাজীনগরী নিখোঁজের ঘটনায় পরিবারের পক্ষ থেকে বুধবার থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।

সুনামগঞ্জ জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) জানান, গাজীনগরীর সন্ধানে পুলিশের একাধিক টিমসহ অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কাজ করছেন।

লাইভবাংলা #livebangla #জমিয়ত #নেতা #নিখোঁজ