সর্বশেষ
আইপিএলে আবারও চ্যাম্পিয়ন কোহলির বেঙ্গালুরুপ্রবাসীর স্ত্রীর গলায় ছুরি ঠেকিয়ে ধর্ষণ, যুবদল নেতার বিরুদ্ধে মামলা।চট্টগ্রাম নগরে সড়কের ওপর এখনো চামড়ার স্তূপ, দুর্গন্ধে টেকা দায়পদ্মা ও যমুনা সেতু থেকে গত ১০ দিনে প্রায় ৬৪ কোটি টাকা টোল আদায়দুই দিনে অভিবাসী ভিসার প্রক্রিয়া সম্পন্ন করবে যুক্তরাষ্ট্র দূতাবাসআদ্-দ্বীন হাসপাতালকে তিন লাখ টাকা জরিমানালেবাননে ৯০০ বছরের পুরোনো কৌশলগত দুর্গ দখল করে নিল ইসরায়েলি বাহিনীঈদের ছুটি শেষ, আগামীকাল খুলছে অফিস-আদালতআইপিএলে আবারও চ্যাম্পিয়ন কোহলির বেঙ্গালুরুপ্রবাসীর স্ত্রীর গলায় ছুরি ঠেকিয়ে ধর্ষণ, যুবদল নেতার বিরুদ্ধে মামলা।চট্টগ্রাম নগরে সড়কের ওপর এখনো চামড়ার স্তূপ, দুর্গন্ধে টেকা দায়পদ্মা ও যমুনা সেতু থেকে গত ১০ দিনে প্রায় ৬৪ কোটি টাকা টোল আদায়দুই দিনে অভিবাসী ভিসার প্রক্রিয়া সম্পন্ন করবে যুক্তরাষ্ট্র দূতাবাসআদ্-দ্বীন হাসপাতালকে তিন লাখ টাকা জরিমানালেবাননে ৯০০ বছরের পুরোনো কৌশলগত দুর্গ দখল করে নিল ইসরায়েলি বাহিনীঈদের ছুটি শেষ, আগামীকাল খুলছে অফিস-আদালত
Live Bangla Logo
নিউজ
পড়া হচ্ছে...

মুসলিম তরুণীকে ধর্ষণের দায়ে হিন্দু যুবক গ্রেফতার।

প্রকাশিত: ৩ সেপ্টেম্বর, ২০২৫

লক্ষ্মীপুরে তুলে নিয়ে ৭ দিন ধরে আটকে এক মুসলিম তরুণীকে ধর্ষণ করা হয়েছে। এ ঘটনার মামলার প্রধান আসামি জয় কুড়িকে (২৫) গ্রেপ্তার করেছে পুলিশ।

বুধবার (৩ সেপ্টেম্বর) সকালে লক্ষ্মীপুর শহরের ঝুমুর সিনেমা হলের সামনে থেকে তাকে গ্রেপ্তারের পর আদালত কারাগারে হয়।

জয়কুড়ি লক্ষ্মীপুরের রায়পুর শহরের পুর্বলাচ গ্রামের কামাল ভূঁইয়া সড়কের স্বর্ণ ব্যবসায়ী অনন্ত কুড়ীর ছেলে।

এর আগে গত ১৫ আগস্ট রাতে জয় কুড়িসহ তিনজনকে আসামি করে নির্যাতিত ১৪ বছর বয়সী ওই তরুণীর বাবা বাদী হয়ে রায়পুর থানায় নারী ও শিশু নির্যাতন দমনে আইনে একটি মামলা করেন। মামলার পর থেকে পলাতক ছিল জয় কুড়ি। ধর্ষণের ঘটনার পর রায়পুর বাজারে জয় কুড়িসহ অন্যদের গ্রেপ্তারে দাবিতে আন্দোলনে নামে নারী-পুরুষসহ বিভিন্ন শিক্ষা-প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা।

জানা যায়, গত ১৪ আগস্ট সন্ধ্যায় জয় কুড়ি ওই তরুণীকে তাদের বাসার সামনে থেকে গাড়িতে তুলে নিয়ে কক্সবাজার যায়। সেখানে তিনদিন রাখার পর লক্ষ্মীপুর শহরে একটি বাসায় চারদিন রেখে তাকে ধর্ষণ করা হয়।

অভিযোগ থেকে জানা যায়, ওই তরুণীর কাছে মুসলিম পরিচয় দিলেও এক পর্যায়ে তিনি বুঝতে পারেন জয় কুড়ি হিন্দু সম্প্রদায়ের। তাকে বিয়ের জন্য কপালে সিঁদুর পরাতে গেলে তিনি তা বুঝতে পেরে চিৎকার দেন। পরে রায়পুর শহরের মৎস্য প্রজনন ও প্রশিক্ষণ কেন্দ্রের সামনে ফেলে যাওয়া হয় তাকে।

রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিজাম উদ্দিন ভুইয়া জানান, ধর্ষণের ঘটনায় জয় কুড়িসহ তিনজনকে আসামি করে থানায় মামলা করেছেন তরুণীর বাবা। মামলায় ওই তরুণীকে সাতদিন আটকে রেখে ধর্ষণের অভিযোগ আনা হয়েছে।

তিনি আরও জানান, ঘটনার পর থেকে পলাতক ছিল অভিযুক্ত জয় কুড়ি। বুধবার তাকে গ্রেপ্তার করা হয়। এরপর আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

গ্রেপ্তার জয় কুড়ি প্রাথমিক জিজ্ঞাসাবাদে ধর্ষণের বিষয়টি স্বীকার করেছে।

লাইভবাংলা #livebangla #অনলাইনপ্রেম #ধর্ষণ