সর্বশেষ
বাংলাদেশের গোয়েন্দা সংস্থার তৎপরতায় ভারতের গোয়েন্দা সংস্থা র’-এর (R&AW) দুই ব্যক্তিকে গ্রেপ্তারের দাবি।দেশের মানুষের স্বার্থ রক্ষার চেষ্টা করেছি: প্রধানমন্ত্রী তারেক রহমানইসলামী আন্দোলন বাংলাদেশের নতুন মহাসচিব গাজী আতাউর, প্রেসিডিয়ামে ইউনুছ আহমাদআবারও কাঁপল ভেনেজুয়েলা, ৪.৯ মাত্রার আফটারশক; মৃত বেড়ে ৯২০ছয় মাস পর খুলল পাগলা মসজিদের ১৩ দানসিন্দুক, মিলেছে ৪৩ বস্তা টাকালক্ষ্মীপুরে মা ও ৩ কন্যাকে কুপিয়ে হত্যা, গণপিটুনিতে নিহত ঘাতক ইসকন সদস্য অন্তর মজুমদার।বাংলাদেশিদের জন্য ভারতীয় টুরিস্ট ভিসা চালুর ঘোষণাশ্যামলী বেবি কেয়ার শিশু হাসপাতালে অক্সিজেন লাইনে লিকেজে চার মাসের শিশুর মৃত্যুর অভিযোগ।বাংলাদেশের গোয়েন্দা সংস্থার তৎপরতায় ভারতের গোয়েন্দা সংস্থা র’-এর (R&AW) দুই ব্যক্তিকে গ্রেপ্তারের দাবি।দেশের মানুষের স্বার্থ রক্ষার চেষ্টা করেছি: প্রধানমন্ত্রী তারেক রহমানইসলামী আন্দোলন বাংলাদেশের নতুন মহাসচিব গাজী আতাউর, প্রেসিডিয়ামে ইউনুছ আহমাদআবারও কাঁপল ভেনেজুয়েলা, ৪.৯ মাত্রার আফটারশক; মৃত বেড়ে ৯২০ছয় মাস পর খুলল পাগলা মসজিদের ১৩ দানসিন্দুক, মিলেছে ৪৩ বস্তা টাকালক্ষ্মীপুরে মা ও ৩ কন্যাকে কুপিয়ে হত্যা, গণপিটুনিতে নিহত ঘাতক ইসকন সদস্য অন্তর মজুমদার।বাংলাদেশিদের জন্য ভারতীয় টুরিস্ট ভিসা চালুর ঘোষণাশ্যামলী বেবি কেয়ার শিশু হাসপাতালে অক্সিজেন লাইনে লিকেজে চার মাসের শিশুর মৃত্যুর অভিযোগ।
Live Bangla Logo
নিউজ
পড়া হচ্ছে...

৮ ঘণ্টার ব্যবধানে নদী থেকে রক্তাক্ত দুই মরদেহ উদ্ধার

প্রকাশিত: ৩ সেপ্টেম্বর, ২০২৫

পটুয়াখালীর লোহালিয়া নদী থেকে ৮ ঘন্টার ব্যবধানে তুহিন (২৫) ও রেজাউল (২৮) নামে দুই যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার রাত ১২টার দিকে লোহালিয়া সেতুর নিচ থেকে উদ্ধার করা হয় তুহিন হাওলাদারের মরদেহ। তিনি পৌর শহরের ১ নম্বর ওয়ার্ডের বাসিন্দা কালাম হাওলাদারের ছেলে। 

সোমবার রাতে ডিবি পুলিশের ধাওয়া খেয়ে নদীতে ঝাঁপ দেওয়ার পর থেকে তিনি নিখোঁজ ছিলেন বলে অভিযোগ করছে পরিবার। প্রায় ২৪ ঘণ্টা পর তাঁর মরদেহ ভেসে ওঠে।

অন্যদিকে আজ বুধবার সকাল ৮টার দিকে একই নদীর ধলু হাওলাদার বাড়ি সংলগ্ন এলাকা থেকে উদ্ধার করা হয় মো. রেজাউলের মরদেহ। পেশায় অটোচালক রেজাউল সদর উপজেলার ভুরিয়া ইউনিয়নের নুরু বয়াতির ছেলে। 

এদিকে রেজাউল সোমবার সকালে বাড়ি থেকে অটো নিয়ে বের হওয়ার পর আর ফেরেননি। সেদিন রাতেই স্থানীয় কাশিপুর রোড থেকে তার অটো উদ্ধার করে পুলিশ। আর আজ সকালে লোহালিয়া নদী থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

পটুয়াখালী জেলা গোয়েন্দা পুলিশের ওসি মো. জসিম উদ্দিন জানান, ‘এমন অভিযোগের কথা শুনেছি। কিন্তু ওইদিন (সোমবার রাতে) লোহালিয়া সেতু এলাকাসহ আশপাশ এলাকায় ডিবি পুলিশের কোনো অভিযান হয়নি। ওইদিন শুধু দুটি অভিযান হয়েছে মরিচবুনিয়া ও বদরপুর এলাকায়।’   

পটুয়াখালী সদর থানার ওসি মো. ইমতিয়াজ আহমেদ বলেন, লোহালিয়া নদী থেকে দুটি মরদেহ উদ্ধার করা হয়েছে এবং তা ময়নাতদন্তের জন্য পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়। দুই যুবকের মৃত্যুর প্রকৃত রহস্য উদঘাটনে তদন্ত চলছে।