সর্বশেষ
কল রেকর্ড নিয়ে বিরোধের জেরে সাতক্ষীরায় ছাত্রলীগের হামলায় ছাত্রদলের আহত ১০সেনা প্রধানের উদ্বোধনে যাত্রা শুরু করল আর্মি ইন্টারন্যাশনাল ইসলামিক ইনস্টিটিউটবিরোধী দলের ভাষা সংঘাতের দিকে না যাওয়ার আহ্বান ফখরুলেরবাংলাদেশকে ধন্যবাদ জানিয়ে ঢাকা সফরে আগ্রহ প্রকাশ করলেন ইউএই প্রেসিডেন্টজুলাই সনদ বাস্তবায়নের দাবিতে ৫ আগস্ট নয়াপল্টনে সমাবেশ করবে জামায়াত নেতৃত্বাধীন ১১ দলঅসুস্থ বাবা ও প্রতিবন্ধী মায়ের সংসার চালাতেন আলিফ, চিকিৎসা ও ক্ষতিপূরণ চাইল এনসিপিহবিগঞ্জে নাসীরুদ্দীন পাটোয়ারী-সারজিস আলমসহ ১০ এনসিপি নেতার বিরুদ্ধে মামল।যশোরে গ্রেপ্তার শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন, চট্টগ্রাম পুলিশের কাছে হস্তান্তরকল রেকর্ড নিয়ে বিরোধের জেরে সাতক্ষীরায় ছাত্রলীগের হামলায় ছাত্রদলের আহত ১০সেনা প্রধানের উদ্বোধনে যাত্রা শুরু করল আর্মি ইন্টারন্যাশনাল ইসলামিক ইনস্টিটিউটবিরোধী দলের ভাষা সংঘাতের দিকে না যাওয়ার আহ্বান ফখরুলেরবাংলাদেশকে ধন্যবাদ জানিয়ে ঢাকা সফরে আগ্রহ প্রকাশ করলেন ইউএই প্রেসিডেন্টজুলাই সনদ বাস্তবায়নের দাবিতে ৫ আগস্ট নয়াপল্টনে সমাবেশ করবে জামায়াত নেতৃত্বাধীন ১১ দলঅসুস্থ বাবা ও প্রতিবন্ধী মায়ের সংসার চালাতেন আলিফ, চিকিৎসা ও ক্ষতিপূরণ চাইল এনসিপিহবিগঞ্জে নাসীরুদ্দীন পাটোয়ারী-সারজিস আলমসহ ১০ এনসিপি নেতার বিরুদ্ধে মামল।যশোরে গ্রেপ্তার শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন, চট্টগ্রাম পুলিশের কাছে হস্তান্তর
Live Bangla Logo
নিউজ
পড়া হচ্ছে...

প্রধান বিচারপতির সঙ্গে সেনাপ্রধানের বৈঠক গুজব ঃ আসিফ নজরুল

প্রকাশিত: ১ সেপ্টেম্বর, ২০২৫

প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের সঙ্গে সেনাপ্রধান জেনারেল ওয়াকার উজ জামানের দেখা করার বিষয়টি গুজব এবং এতে বিচলিত হওয়ার কিছু নেই বলে জানিয়েছেন আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল।
আজ সচিবালয়ে সাংবাদিকদের এ কথা জানান তিনি। গতকাল থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে এ ধরনের তথ্য প্রচার করা হচ্ছে।
মি. নজরুল বলেন, “ আর্মি চিফ প্রধান বিচারপতির সঙ্গে দেখা করেছেন, এ ধরনের কোনো তথ্য আমার জানা নাই। আমি দুই একটা পত্রিকায় দেখেছি, অনলাইনে এটা নিয়ে নানান গুজব, গুঞ্জন হয়েছে দেখেছি। এসব গুজব, গুঞ্জন নিয়ে বিচলিত হওয়ার কিছু নাই।”
এখন পর্যন্ত অবশ্যই এটা গুজব এবং এ সম্পর্কিত কিছু তিনি জানেননা বলে জানান এই উপদেষ্টা। প্রধান উপদেষ্টা ও রাষ্ট্রপতির সঙ্গে সেনাপ্রধান মাঝে মাঝেই দেখা করেন বলেও জানান তিনি।
জুলাই আন্দোলনের গণ অভ্যুত্থানের পক্ষের শক্তি রাজনৈতিক দলগুলোর বিচার – বিবেচনার প্রতি আস্থা রয়েছে বলে উল্লেখ করেন তিনি।
মি. নজরুল বলেন, “ এর আগেও তাদের মধ্যে মতবিরোধ হয়েছে এবং তা শেষও হয়েছে। আমি মনে করি বিভিন্ন ব্যাপারে তাদের মধ্যে মত ভিন্নতা থাকতে পারে প্রয়োজনীয় মুহূর্তে আমরা তাদের মধ্যে ঐক্য দেখতে পারবো।”

লাইভবাংলা #livebangla #বিচারপতি #সেনাপ্রধান #গুজব