সর্বশেষ
আইপিএলে আবারও চ্যাম্পিয়ন কোহলির বেঙ্গালুরুপ্রবাসীর স্ত্রীর গলায় ছুরি ঠেকিয়ে ধর্ষণ, যুবদল নেতার বিরুদ্ধে মামলা।চট্টগ্রাম নগরে সড়কের ওপর এখনো চামড়ার স্তূপ, দুর্গন্ধে টেকা দায়পদ্মা ও যমুনা সেতু থেকে গত ১০ দিনে প্রায় ৬৪ কোটি টাকা টোল আদায়দুই দিনে অভিবাসী ভিসার প্রক্রিয়া সম্পন্ন করবে যুক্তরাষ্ট্র দূতাবাসআদ্-দ্বীন হাসপাতালকে তিন লাখ টাকা জরিমানালেবাননে ৯০০ বছরের পুরোনো কৌশলগত দুর্গ দখল করে নিল ইসরায়েলি বাহিনীঈদের ছুটি শেষ, আগামীকাল খুলছে অফিস-আদালতআইপিএলে আবারও চ্যাম্পিয়ন কোহলির বেঙ্গালুরুপ্রবাসীর স্ত্রীর গলায় ছুরি ঠেকিয়ে ধর্ষণ, যুবদল নেতার বিরুদ্ধে মামলা।চট্টগ্রাম নগরে সড়কের ওপর এখনো চামড়ার স্তূপ, দুর্গন্ধে টেকা দায়পদ্মা ও যমুনা সেতু থেকে গত ১০ দিনে প্রায় ৬৪ কোটি টাকা টোল আদায়দুই দিনে অভিবাসী ভিসার প্রক্রিয়া সম্পন্ন করবে যুক্তরাষ্ট্র দূতাবাসআদ্-দ্বীন হাসপাতালকে তিন লাখ টাকা জরিমানালেবাননে ৯০০ বছরের পুরোনো কৌশলগত দুর্গ দখল করে নিল ইসরায়েলি বাহিনীঈদের ছুটি শেষ, আগামীকাল খুলছে অফিস-আদালত
Live Bangla Logo
নিউজ
পড়া হচ্ছে...

আমেরিকা সরকার কোন নির্দিষ্ট দল বা ব্যক্তির সমর্থন করে না।

প্রকাশিত: ১ সেপ্টেম্বর, ২০২৫

বাংলাদেশের আসন্ন নির্বাচন নিয়ে যুক্তরাষ্ট্র সরকার কোনো রাজনৈতিক দল, ব্যক্তি বা নির্দিষ্ট ফলাফলের প্রতি সমর্থন করে না। এটি একান্ত জনগণের সিদ্ধান্তের ওপর নির্ভর করবে বলে জানিয়েছেন দেশটির ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত ট্র্যাসি এন জ্যাকবসন।

সোমবার (১ সেপ্টেম্বর) দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসিরউদ্দিনের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি। গত বছরের ৫ আগস্টের গণ–অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর এই প্রথম সিইসির সঙ্গে বৈঠক করলেন মার্কিন দূতাবাসের দায়িত্বশীল কর্মকর্তা।

অনেক গুজব ও ষড়যন্ত্র তত্ত্ব ঘুরে বেড়াচ্ছে উল্লেখ করে ট্র্যাসি এন জ্যাকবসন বলেন, স্পষ্ট করতে চাই, যুক্তরাষ্ট্র সরকারের অবস্থান কী। আমরা অধ্যাপক ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকার ও নির্বাচন কমিশনের উদ্যোগকে সমর্থন করি, যাতে আগামী বছরের শুরুতে অবাধ ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত হতে পারে।’

যুক্তরাষ্ট্র সরকার কোনো রাজনৈতিক দলকে সমর্থন করে না উল্লেখ করে ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত জ্যাকবসন বলেন, ‘তবে তাদের লক্ষ্য ও অঙ্গীকার বুঝতে আমরা রাজনৈতিক দলের সঙ্গে সাক্ষাৎ করি। মার্কিন দূত আরও বলেন, ‘আমরা আশা করি, সেই নির্বাচন শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হবে এবং বাংলাদেশের জনগণের স্বপ্ন ও আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটিয়ে একটি সফল গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠায় সহায়তা করবে।’

শেষে বাংলাদেশে একটি সফল নির্বাচনের জন্য শুভকামনা জানান তিনি।

নির্বাচন #ইউএসএ #লাইভবাংলা #livebangla