সর্বশেষ
‘বাংলাদেশ জামায়াতে ইসলামী ফেরেশতাদের দল নয়। আমরা মানুষ, আমাদেরও ভুলত্রুটি হয়।’পদত্যাগ করেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন চুপ্পু।মাদরাসায় ছাত্রীদের ফুটবল দল গঠনের নির্দেশনা প্রত্যাহারের দাবি খেলাফত মজলিসেরসৌদিতে ওমরাহ পালনে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনা, মা-ছেলেসহ ৩ বাংলাদেশি নিহতটিপকাণ্ডে চাকরিচ্যুত কনস্টেবল নাজমুলকে চাকরিতে পুনর্বহালের নির্দেশযুক্তরাজ্যের সমুদ্র সৈকতে জোয়ারের পানিতে ভেসে গিয়ে বাংলাদেশি রাজনীতিকের স্ত্রী ও মেয়ের মৃত্যু, সংকটাপন্ন ৭ বছরের স্বজনবাংলাদেশ খেলাফত মজলিসের আমীরে মজলিসের সঙ্গে যুক্তরাজ্য দূতাবাসের রাজনৈতিক কর্মকর্তার সৌজন্য সাক্ষাৎকাফেলা চলছিল মদিনার দিকে, হঠাৎ দেখি কাফেলা যাচ্ছে আমেরিকার দিকে।”মদিনার পথে চলা কাফেলার স্টিয়ারিং ছিনতাই হয়েছে: ফয়জুল করিম‘বাংলাদেশ জামায়াতে ইসলামী ফেরেশতাদের দল নয়। আমরা মানুষ, আমাদেরও ভুলত্রুটি হয়।’পদত্যাগ করেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন চুপ্পু।মাদরাসায় ছাত্রীদের ফুটবল দল গঠনের নির্দেশনা প্রত্যাহারের দাবি খেলাফত মজলিসেরসৌদিতে ওমরাহ পালনে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনা, মা-ছেলেসহ ৩ বাংলাদেশি নিহতটিপকাণ্ডে চাকরিচ্যুত কনস্টেবল নাজমুলকে চাকরিতে পুনর্বহালের নির্দেশযুক্তরাজ্যের সমুদ্র সৈকতে জোয়ারের পানিতে ভেসে গিয়ে বাংলাদেশি রাজনীতিকের স্ত্রী ও মেয়ের মৃত্যু, সংকটাপন্ন ৭ বছরের স্বজনবাংলাদেশ খেলাফত মজলিসের আমীরে মজলিসের সঙ্গে যুক্তরাজ্য দূতাবাসের রাজনৈতিক কর্মকর্তার সৌজন্য সাক্ষাৎকাফেলা চলছিল মদিনার দিকে, হঠাৎ দেখি কাফেলা যাচ্ছে আমেরিকার দিকে।”মদিনার পথে চলা কাফেলার স্টিয়ারিং ছিনতাই হয়েছে: ফয়জুল করিম
Live Bangla Logo
নিউজ
পড়া হচ্ছে...

‘বাংলাদেশ জামায়াতে ইসলামী ফেরেশতাদের দল নয়। আমরা মানুষ, আমাদেরও ভুলত্রুটি হয়।’

প্রকাশিত: ২৪ জুলাই, ২০২৬
‘বাংলাদেশ জামায়াতে ইসলামী ফেরেশতাদের দল নয়। আমরা মানুষ, আমাদেরও ভুলত্রুটি হয়।’

অন্যায় দেখলে ধরিয়ে দেওয়ার আহ্বান জামায়াত আমিরের

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, অন্যায় এবং জামায়াত একসঙ্গে চলতে পারে না। তিনি বলেন, ‘বাংলাদেশ জামায়াতে ইসলামী ফেরেশতাদের দল নয়। আমরা মানুষ, আমাদেরও ভুলত্রুটি হয়।’


শুক্রবার সকালে রাজধানীর কাকরাইলে অনুষ্ঠিত জামায়াতের ষান্মাসিক রুকন সম্মেলন ২০২৬-এ প্রধান অতিথির বক্তব্যে তিনি দেশবাসীর প্রতি আহ্বান জানিয়ে বলেন, জামায়াতের কোনো অন্যায় বা অপরাধ চোখে পড়লে তা ধরিয়ে দিতে। তিনি বলেন, ‘আমরা কথা দিচ্ছি, আমরা সংশোধন হব।’

ডা. শফিকুর রহমান দলের নেতাকর্মীদের নৈতিকতার বিষয়ে সতর্ক থাকার আহ্বান জানিয়ে বলেন, নৈতিকতার প্রশ্নে জামায়াতে ইসলামীতে কোনো ছাড় নেই।



তিনি আরও বলেন, মানবজাতির সূচনা থেকেই শয়তান মানুষকে বিপথে নেওয়ার চেষ্টা করে আসছে। এ কারণে সবসময় নিজেদের মধ্যে খোদাভীতি জাগ্রত রাখার আহ্বান জানান তিনি।