সর্বশেষ
বাংলাদেশ খেলাফত মজলিসের আমীরে মজলিসের সঙ্গে যুক্তরাজ্য দূতাবাসের রাজনৈতিক কর্মকর্তার সৌজন্য সাক্ষাৎকাফেলা চলছিল মদিনার দিকে, হঠাৎ দেখি কাফেলা যাচ্ছে আমেরিকার দিকে।”মদিনার পথে চলা কাফেলার স্টিয়ারিং ছিনতাই হয়েছে: ফয়জুল করিমসিলেটে প্রবাসীদের ফাঁকা বাড়ি পাহারায় আনসার সদস্য নিয়োগের উদ্যোগ ডিসির।দল থেকে বহিষ্কৃত হলেন জামায়তের সাতক্ষীরা-৪ আসনের এমপি: আসন শূন্য হতে পারে ইঙ্গিত ইসি কমিশনারের।মোদির বাসভবনের সামনে বিক্ষোভ, রাহুল-প্রিয়াঙ্কাসহ বিরোধী নেতাদের আটকসাতক্ষীরা-৪ আসনের এমপি গাজী নজরুল ইসলামকে ঘিরে জামায়াতের বিবৃতিপ্রবাসী কার্ডে মিলবে বিমান টিকিটে ছাড়, লাউঞ্জ সুবিধা ও ভূমি সেবায় অগ্রাধিকারস্পেনের বিশ্বকাপ জয়ে ফিলিস্তিনজুড়ে উল্লাস, গাজায় আনন্দ মিছিলবাংলাদেশ খেলাফত মজলিসের আমীরে মজলিসের সঙ্গে যুক্তরাজ্য দূতাবাসের রাজনৈতিক কর্মকর্তার সৌজন্য সাক্ষাৎকাফেলা চলছিল মদিনার দিকে, হঠাৎ দেখি কাফেলা যাচ্ছে আমেরিকার দিকে।”মদিনার পথে চলা কাফেলার স্টিয়ারিং ছিনতাই হয়েছে: ফয়জুল করিমসিলেটে প্রবাসীদের ফাঁকা বাড়ি পাহারায় আনসার সদস্য নিয়োগের উদ্যোগ ডিসির।দল থেকে বহিষ্কৃত হলেন জামায়তের সাতক্ষীরা-৪ আসনের এমপি: আসন শূন্য হতে পারে ইঙ্গিত ইসি কমিশনারের।মোদির বাসভবনের সামনে বিক্ষোভ, রাহুল-প্রিয়াঙ্কাসহ বিরোধী নেতাদের আটকসাতক্ষীরা-৪ আসনের এমপি গাজী নজরুল ইসলামকে ঘিরে জামায়াতের বিবৃতিপ্রবাসী কার্ডে মিলবে বিমান টিকিটে ছাড়, লাউঞ্জ সুবিধা ও ভূমি সেবায় অগ্রাধিকারস্পেনের বিশ্বকাপ জয়ে ফিলিস্তিনজুড়ে উল্লাস, গাজায় আনন্দ মিছিল
Live Bangla Logo
নিউজ
পড়া হচ্ছে...

বাংলাদেশ খেলাফত মজলিসের আমীরে মজলিসের সঙ্গে যুক্তরাজ্য দূতাবাসের রাজনৈতিক কর্মকর্তার সৌজন্য সাক্ষাৎ

প্রকাশিত: ২৩ জুলাই, ২০২৬
বাংলাদেশ খেলাফত মজলিসের আমীরে মজলিসের সঙ্গে যুক্তরাজ্য দূতাবাসের রাজনৈতিক কর্মকর্তার সৌজন্য সাক্ষাৎ


বাংলাদেশ খেলাফত মজলিসের আমীরে মজলিস আল্লামা মামুনুল হকের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত যুক্তরাজ্য দূতাবাসের রাজনৈতিক কর্মকর্তা মিস কেট ওয়ার্ড।

গত ২২ জুলাই সকাল ১০টায় আল্লামা মামুনুল হকের কার্যালয়ে অনুষ্ঠিত এ সাক্ষাতে বাংলাদেশ ও যুক্তরাজ্যের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে মতবিনিময় হয়।


আলোচনায় বাংলাদেশের তরুণদের দক্ষতা উন্নয়ন, দুই দেশের মধ্যে ব্যবসা-বাণিজ্য ও অর্থনৈতিক সহযোগিতা সম্প্রসারণ, বিভিন্ন সেবা খাতে যৌথভাবে কাজের সম্ভাবনা, রোহিঙ্গা সংকট, একটি কার্যকর ও অংশগ্রহণমূলক গণতান্ত্রিক ব্যবস্থা গড়ে তোলার ক্ষেত্রে ইসলামী রাজনৈতিক দলগুলোর ভূমিকা এবং পরিবর্তিত বৈশ্বিক বাস্তবতায় মানবসম্পদ উন্নয়নের গুরুত্ব উঠে আসে।


আল্লামা মামুনুল হক বলেন, বাংলাদেশের উন্নয়ন ও অগ্রগতির জন্য নৈতিক মূল্যবোধসম্পন্ন, দক্ষ ও প্রযুক্তিসচেতন একটি প্রজন্ম গড়ে তোলা সময়ের অন্যতম গুরুত্বপূর্ণ প্রয়োজন। তিনি শিক্ষা, সামাজিক সম্প্রীতি এবং জনগণের কল্যাণে কার্যকর উদ্যোগ গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন।


মিস কেট ওয়ার্ড বাংলাদেশের সামগ্রিক পরিস্থিতি সম্পর্কে আমীরে মজলিসের দৃষ্টিভঙ্গি মনোযোগসহকারে শোনেন এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে মতবিনিময় করেন।


সাক্ষাৎটি সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়। উভয় পক্ষ ভবিষ্যতেও পারস্পরিক বোঝাপড়া ও গঠনমূলক সংলাপ অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করেন। এ সময় বাংলাদেশ খেলাফত মজলিসের পররাষ্ট্র সচিব ফারিদ খান উপস্থিত ছিলেন।