সর্বশেষ
জুলাই নিয়ে সিনেমা নির্মাণ করুন, প্রয়োজনে নিজের রক্ত বিক্রি করে টাকা দেবো: তাজুল ইসলামবিএনপির ইতিহাস জনগণের সঙ্গে প্রতারণার ইতিহাস: নাহিদ ইসলামমুক্তিযুদ্ধের বিরোধিতাকারীদের জাতির কাছে ক্ষমা চাইতে হবে: মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী১৯ দিনে শাহজালালের মাজারে পাওয়া গেল ৪৭ লাখ ১০ হাজার ১৫৩ টাকা।ঢামেকের সাবেক ছাত্রী ডা. জুবাইদা কে সাথে নিয়ে ৮০ বছর পূর্তি উদযাপনে প্রধানমন্ত্রী তারেক রহমান।ডিসেম্বরে দেশে ফিরে আত্মসমর্পণের পরিকল্পনা শেখ হাসিনার: রয়টার্সচট্টগ্রাম অঞ্চলে দুর্যোগ মোকাবিলায় মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশিত ১০টি পদক্ষেপ‘দাদু আসছে’—ডাকে সাড়া দিয়ে কোমরসমান পানিতে নেমে বন্যার্তদের পাশে ডা. শফিকুর রহমানজুলাই নিয়ে সিনেমা নির্মাণ করুন, প্রয়োজনে নিজের রক্ত বিক্রি করে টাকা দেবো: তাজুল ইসলামবিএনপির ইতিহাস জনগণের সঙ্গে প্রতারণার ইতিহাস: নাহিদ ইসলামমুক্তিযুদ্ধের বিরোধিতাকারীদের জাতির কাছে ক্ষমা চাইতে হবে: মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী১৯ দিনে শাহজালালের মাজারে পাওয়া গেল ৪৭ লাখ ১০ হাজার ১৫৩ টাকা।ঢামেকের সাবেক ছাত্রী ডা. জুবাইদা কে সাথে নিয়ে ৮০ বছর পূর্তি উদযাপনে প্রধানমন্ত্রী তারেক রহমান।ডিসেম্বরে দেশে ফিরে আত্মসমর্পণের পরিকল্পনা শেখ হাসিনার: রয়টার্সচট্টগ্রাম অঞ্চলে দুর্যোগ মোকাবিলায় মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশিত ১০টি পদক্ষেপ‘দাদু আসছে’—ডাকে সাড়া দিয়ে কোমরসমান পানিতে নেমে বন্যার্তদের পাশে ডা. শফিকুর রহমান
Live Bangla Logo
নিউজ
পড়া হচ্ছে...

১৯ দিনে শাহজালালের মাজারে পাওয়া গেল ৪৭ লাখ ১০ হাজার ১৫৩ টাকা।

প্রকাশিত: ১১ জুলাই, ২০২৬
১৯ দিনে শাহজালালের মাজারে পাওয়া গেল ৪৭ লাখ ১০ হাজার ১৫৩ টাকা।

পূর্বের তুলনায় মাত্র ১৯ দিনের ব্যবধানে আবারও সিলেটের হজরত শাহজালাল (রহ.) মাজারের দানবাক্স খোলা হয়েছে। শনিবার (১১ জুলাই) সকাল ১১টা থেকে শুরু হওয়া দিনব্যাপী গণনা শেষে দানবাক্সে মোট ৪৭ লাখ ১০ হাজার ১৫৩ টাকা পাওয়া গেছে।



সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী জানান, কমিটির সদস্য, মাজার কর্তৃপক্ষ, মাদ্রাসার শিক্ষার্থী এবং গণমাধ্যমকর্মীদের উপস্থিতিতে সম্পূর্ণ স্বচ্ছ প্রক্রিয়ায় দানবাক্সের অর্থ গণনা করা হয়েছে। প্রাপ্ত অর্থ নির্ধারিত সোনালী ব্যাংকের হিসাবে জমা রাখা হবে।



মাজারের সার্বিক ব্যবস্থাপনা ও উন্নয়ন সংক্রান্ত কমিটির সিদ্ধান্ত অনুযায়ী এ গণনা অনুষ্ঠিত হয়। প্রায় ৭০০ বছরের ইতিহাসে এত অল্প সময়ের ব্যবধানে দ্বিতীয়বারের মতো প্রকাশ্যে দানের অর্থ গণনা করা হলো।



এর আগে গত ২২ জুন প্রথমবারের মতো প্রকাশ্যে মাজারের দানবাক্স ও দানের ডেগে জমা হওয়া অর্থ গণনা করা হয়। সেদিন মোট ১৭ লাখ ৬৫ হাজার ৫৪৯ টাকা পাওয়া যায়, যা পরে সোনালী ব্যাংকের একটি নতুন হিসাবে জমা রাখা হয়।

মাজারের আয়-ব্যয়ের ব্যবস্থাপনায় স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে গত জুনে নতুন চারটি দানবাক্স স্থাপন করা হয়। একই সঙ্গে পুরোনো তিনটি ঐতিহাসিক দানের ডেগ ও একটি দানবাক্স সিলগালা করা হয়। এছাড়া আর্থিক কার্যক্রম আরও স্বচ্ছ ও আধুনিক করতে ১১ সদস্যের একটি উচ্চপর্যায়ের কমিটি গঠন করা হয়েছে, যা মাজারের আর্থিক ব্যবস্থাপনার জন্য কার্যকর কাঠামো প্রণয়নে সুপারিশ করবে।