সর্বশেষ
কল রেকর্ড নিয়ে বিরোধের জেরে সাতক্ষীরায় ছাত্রলীগের হামলায় ছাত্রদলের আহত ১০সেনা প্রধানের উদ্বোধনে যাত্রা শুরু করল আর্মি ইন্টারন্যাশনাল ইসলামিক ইনস্টিটিউটবিরোধী দলের ভাষা সংঘাতের দিকে না যাওয়ার আহ্বান ফখরুলেরবাংলাদেশকে ধন্যবাদ জানিয়ে ঢাকা সফরে আগ্রহ প্রকাশ করলেন ইউএই প্রেসিডেন্টজুলাই সনদ বাস্তবায়নের দাবিতে ৫ আগস্ট নয়াপল্টনে সমাবেশ করবে জামায়াত নেতৃত্বাধীন ১১ দলঅসুস্থ বাবা ও প্রতিবন্ধী মায়ের সংসার চালাতেন আলিফ, চিকিৎসা ও ক্ষতিপূরণ চাইল এনসিপিহবিগঞ্জে নাসীরুদ্দীন পাটোয়ারী-সারজিস আলমসহ ১০ এনসিপি নেতার বিরুদ্ধে মামল।যশোরে গ্রেপ্তার শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন, চট্টগ্রাম পুলিশের কাছে হস্তান্তরকল রেকর্ড নিয়ে বিরোধের জেরে সাতক্ষীরায় ছাত্রলীগের হামলায় ছাত্রদলের আহত ১০সেনা প্রধানের উদ্বোধনে যাত্রা শুরু করল আর্মি ইন্টারন্যাশনাল ইসলামিক ইনস্টিটিউটবিরোধী দলের ভাষা সংঘাতের দিকে না যাওয়ার আহ্বান ফখরুলেরবাংলাদেশকে ধন্যবাদ জানিয়ে ঢাকা সফরে আগ্রহ প্রকাশ করলেন ইউএই প্রেসিডেন্টজুলাই সনদ বাস্তবায়নের দাবিতে ৫ আগস্ট নয়াপল্টনে সমাবেশ করবে জামায়াত নেতৃত্বাধীন ১১ দলঅসুস্থ বাবা ও প্রতিবন্ধী মায়ের সংসার চালাতেন আলিফ, চিকিৎসা ও ক্ষতিপূরণ চাইল এনসিপিহবিগঞ্জে নাসীরুদ্দীন পাটোয়ারী-সারজিস আলমসহ ১০ এনসিপি নেতার বিরুদ্ধে মামল।যশোরে গ্রেপ্তার শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন, চট্টগ্রাম পুলিশের কাছে হস্তান্তর
Live Bangla Logo
নিউজ
পড়া হচ্ছে...

সূরা বাকারার ২৯নং আয়াত মেনে পরিবেশ ও সব সৃষ্টির যত্ন নেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর।

প্রকাশিত: ৯ জুলাই, ২০২৬
সূরা বাকারার ২৯নং আয়াত মেনে পরিবেশ ও সব সৃষ্টির যত্ন নেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর।


পবিত্র কোরআনের নির্দেশনা অনুযায়ী পৃথিবীর সব সৃষ্টির যত্ন ও পরিচর্যার ওপর বিশেষ গুরুত্বারোপ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, প্রকৃতি ও পরিবেশের ভারসাম্য রক্ষা করা মানবসমাজের নৈতিক দায়িত্ব এবং মানুষের অস্তিত্বের সঙ্গেই তা ওতপ্রোতভাবে জড়িত।


বৃহস্পতিবার (৯ জুলাই) রাজধানীর চীন মৈত্রী আন্তর্জাতিক সম্মেলনকেন্দ্রে ‘বিশ্ব পরিবেশ দিবস ও পরিবেশ মেলা-২০২৬’-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।


বক্তব্যে প্রধানমন্ত্রী পবিত্র কোরআনের সূরা আল-বাকারার ২৯ নম্বর আয়াত উল্লেখ করে বলেন, আল্লাহ তাআলা বলেছেন“তিনি সেই সত্তা, যিনি পৃথিবীতে যা কিছু আছে, সব তোমাদের জন্য সৃষ্টি করেছেন।” তিনি এই আয়াত অনুসরণের আহ্বান জানিয়ে বলেন, নদী-নালা, গাছপালা, কীট-পতঙ্গ, বন্য ও গৃহপালিত প্রাণীসহ আমাদের চারপাশের পরিবেশ ও প্রতিবেশ—

আল্লাহর সব সৃষ্টিই মানুষের উপকারের জন্য।


তিনি বলেন, প্রকৃতি থেকে শুধু উপকার ভোগ করলেই হবে না; এর সুরক্ষায়ও মানুষকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। আল্লাহর সৃষ্টির সুফল ভোগ করতে হলে প্রকৃতির সব সৃষ্টির যথাযথ যত্ন ও পরিচর্যা করা মানবসমাজের নৈতিক কর্তব্য।


পরিবেশের ভারসাম্য বা ইকোসিস্টেমের সঙ্গে মানবসমাজের সম্পর্ক অবিচ্ছেদ্য উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, বর্তমান যুগে বিজ্ঞানও প্রমাণ করেছে যে, ইকোসিস্টেমের নিরাপদ লালন ও বিকাশের ওপর মানবসমাজের নিরাপদ ভবিষ্যৎ নির্ভরশীল। তাই পরিবেশ সংরক্ষণ শুধু একটি দায়িত্ব নয়, বরং মানুষের অস্তিত্ব রক্ষারও অপরিহার্য অংশ।

,