সর্বশেষ
কল রেকর্ড নিয়ে বিরোধের জেরে সাতক্ষীরায় ছাত্রলীগের হামলায় ছাত্রদলের আহত ১০সেনা প্রধানের উদ্বোধনে যাত্রা শুরু করল আর্মি ইন্টারন্যাশনাল ইসলামিক ইনস্টিটিউটবিরোধী দলের ভাষা সংঘাতের দিকে না যাওয়ার আহ্বান ফখরুলেরবাংলাদেশকে ধন্যবাদ জানিয়ে ঢাকা সফরে আগ্রহ প্রকাশ করলেন ইউএই প্রেসিডেন্টজুলাই সনদ বাস্তবায়নের দাবিতে ৫ আগস্ট নয়াপল্টনে সমাবেশ করবে জামায়াত নেতৃত্বাধীন ১১ দলঅসুস্থ বাবা ও প্রতিবন্ধী মায়ের সংসার চালাতেন আলিফ, চিকিৎসা ও ক্ষতিপূরণ চাইল এনসিপিহবিগঞ্জে নাসীরুদ্দীন পাটোয়ারী-সারজিস আলমসহ ১০ এনসিপি নেতার বিরুদ্ধে মামল।যশোরে গ্রেপ্তার শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন, চট্টগ্রাম পুলিশের কাছে হস্তান্তরকল রেকর্ড নিয়ে বিরোধের জেরে সাতক্ষীরায় ছাত্রলীগের হামলায় ছাত্রদলের আহত ১০সেনা প্রধানের উদ্বোধনে যাত্রা শুরু করল আর্মি ইন্টারন্যাশনাল ইসলামিক ইনস্টিটিউটবিরোধী দলের ভাষা সংঘাতের দিকে না যাওয়ার আহ্বান ফখরুলেরবাংলাদেশকে ধন্যবাদ জানিয়ে ঢাকা সফরে আগ্রহ প্রকাশ করলেন ইউএই প্রেসিডেন্টজুলাই সনদ বাস্তবায়নের দাবিতে ৫ আগস্ট নয়াপল্টনে সমাবেশ করবে জামায়াত নেতৃত্বাধীন ১১ দলঅসুস্থ বাবা ও প্রতিবন্ধী মায়ের সংসার চালাতেন আলিফ, চিকিৎসা ও ক্ষতিপূরণ চাইল এনসিপিহবিগঞ্জে নাসীরুদ্দীন পাটোয়ারী-সারজিস আলমসহ ১০ এনসিপি নেতার বিরুদ্ধে মামল।যশোরে গ্রেপ্তার শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন, চট্টগ্রাম পুলিশের কাছে হস্তান্তর
Live Bangla Logo
নিউজ
পড়া হচ্ছে...

বিএনপি জুলাইয়ের চেতনাকে ‘দুধভাত’ বানাতে চায়: মামুনুল হক

প্রকাশিত: ৮ জুলাই, ২০২৬
বিএনপি জুলাইয়ের চেতনাকে ‘দুধভাত’ বানাতে চায়: মামুনুল হক


বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক অভিযোগ করেছেন, বিএনপি জুলাই বিপ্লব ও জুলাইয়ের চেতনাকে দেশের মূলধারার রাজনীতি থেকে সরিয়ে ‘দুধভাত’ বানিয়ে রাখার একটি প্রকল্প হাতে নিয়েছে। তার দাবি, দলটি সুপরিকল্পিতভাবে জুলাইয়ের চেতনাকে দুর্বল করার চেষ্টা করছে।

বুধবার দুপুরে রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স মিলনায়তনে ১১ দলের আয়োজিত এক সেমিনারে বক্তব্য দিতে গিয়ে তিনি এসব কথা বলেন।


মামুনুল হক বলেন, ছোটবেলায় বড়রা খেলায় অংশ নিতে আগ্রহী ছোট শিশুদের ‘দুধভাত’ বলে প্রতীকীভাবে দলে রাখত, কিন্তু তাদের প্রকৃত কোনো ভূমিকা থাকত না। এই উদাহরণ টেনে তিনি দাবি করেন, বিএনপিও জুলাই বিপ্লবের চেতনাকে একইভাবে প্রতীকী পর্যায়ে সীমাবদ্ধ রাখতে চায়। তার ভাষ্য, দলটি জুলাই বিপ্লবীদের প্রতি আবেগ প্রকাশ করলেও সেই চেতনা বাস্তবায়নে কার্যকর কোনো উদ্যোগ নেয়নি।

তিনি আরও বলেন, বিএনপি যদি নিজেদের অবস্থান পরিবর্তন না করে, তাহলে তাদের সঙ্গে ‘চূড়ান্ত লড়াই’ হবে।


বিকল্প রাজনৈতিক অবস্থানের ইঙ্গিত দিয়ে খেলাফত মজলিসের আমির বলেন, অতীতে বিএনপির ওপর নির্ভর করে বারবার ক্ষতিগ্রস্ত হওয়ার অভিজ্ঞতার কারণে তারা এবার ভিন্ন পথ বেছে নিচ্ছেন। তার দাবি, বিএনপি ব্যর্থ হলে এই রাজনৈতিক ঐক্য গণবিস্ফোরণে রূপ নিতে পারে।


এ সময় তিনি দ্রুত ‘জুলাই জাদুঘর’ জনসাধারণের জন্য উন্মুক্ত করার দাবি জানান। অন্যথায় বড় ধরনের সমস্যার সৃষ্টি হতে পারে বলেও সতর্ক করেন।



বর্তমান সরকারের সমালোচনা করে মামুনুল হক বলেন, শেখ হাসিনা যেমন উন্নয়ন প্রকল্পের মাধ্যমে গণতন্ত্রের আড়ালে মানুষের অধিকার খর্ব করেছিলেন, তেমনি বর্তমান সরকার যদি ‘ফ্যামিলি কার্ড’ বা ‘কৃষি কার্ড’কে কেন্দ্র করে একই ধরনের রাজনীতি করতে চায়, তাহলে জনগণের প্রতিক্রিয়াও কঠোর হবে বলে তিনি মন্তব্য করেন।