সর্বশেষ
কল রেকর্ড নিয়ে বিরোধের জেরে সাতক্ষীরায় ছাত্রলীগের হামলায় ছাত্রদলের আহত ১০সেনা প্রধানের উদ্বোধনে যাত্রা শুরু করল আর্মি ইন্টারন্যাশনাল ইসলামিক ইনস্টিটিউটবিরোধী দলের ভাষা সংঘাতের দিকে না যাওয়ার আহ্বান ফখরুলেরবাংলাদেশকে ধন্যবাদ জানিয়ে ঢাকা সফরে আগ্রহ প্রকাশ করলেন ইউএই প্রেসিডেন্টজুলাই সনদ বাস্তবায়নের দাবিতে ৫ আগস্ট নয়াপল্টনে সমাবেশ করবে জামায়াত নেতৃত্বাধীন ১১ দলঅসুস্থ বাবা ও প্রতিবন্ধী মায়ের সংসার চালাতেন আলিফ, চিকিৎসা ও ক্ষতিপূরণ চাইল এনসিপিহবিগঞ্জে নাসীরুদ্দীন পাটোয়ারী-সারজিস আলমসহ ১০ এনসিপি নেতার বিরুদ্ধে মামল।যশোরে গ্রেপ্তার শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন, চট্টগ্রাম পুলিশের কাছে হস্তান্তরকল রেকর্ড নিয়ে বিরোধের জেরে সাতক্ষীরায় ছাত্রলীগের হামলায় ছাত্রদলের আহত ১০সেনা প্রধানের উদ্বোধনে যাত্রা শুরু করল আর্মি ইন্টারন্যাশনাল ইসলামিক ইনস্টিটিউটবিরোধী দলের ভাষা সংঘাতের দিকে না যাওয়ার আহ্বান ফখরুলেরবাংলাদেশকে ধন্যবাদ জানিয়ে ঢাকা সফরে আগ্রহ প্রকাশ করলেন ইউএই প্রেসিডেন্টজুলাই সনদ বাস্তবায়নের দাবিতে ৫ আগস্ট নয়াপল্টনে সমাবেশ করবে জামায়াত নেতৃত্বাধীন ১১ দলঅসুস্থ বাবা ও প্রতিবন্ধী মায়ের সংসার চালাতেন আলিফ, চিকিৎসা ও ক্ষতিপূরণ চাইল এনসিপিহবিগঞ্জে নাসীরুদ্দীন পাটোয়ারী-সারজিস আলমসহ ১০ এনসিপি নেতার বিরুদ্ধে মামল।যশোরে গ্রেপ্তার শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন, চট্টগ্রাম পুলিশের কাছে হস্তান্তর
Live Bangla Logo
নিউজ
পড়া হচ্ছে...

নারায়ণগঞ্জে বিএনপি নেতার ৫ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগে বাস চলাচল বন্ধ, আশ্বাসের পর প্রত্যাহার ধর্মঘট।

প্রকাশিত: ১ জুলাই, ২০২৬
নারায়ণগঞ্জে বিএনপি নেতার ৫ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগে বাস চলাচল বন্ধ, আশ্বাসের পর প্রত্যাহার ধর্মঘট।



নারায়ণগঞ্জ শহরের মিশনপাড়া এলাকায় পাঁচ লাখ টাকা চাঁদা না দেওয়ায় একটি বাস আটকে রাখা এবং পরিবহন শ্রমিকদের মারধরের অভিযোগ উঠেছে মহানগর বিএনপির সদস্য মাহাবুব উল্লাহ তপনের বিরুদ্ধে। এ ঘটনার প্রতিবাদে বুধবার (১ জুলাই) কয়েক ঘণ্টার জন্য ধর্মঘট পালন করেন পরিবহন মালিক ও শ্রমিকরা। পরে স্থানীয় সংসদ সদস্যের পক্ষ থেকে বিচারের আশ্বাস দেওয়া হলে ধর্মঘট প্রত্যাহার করা হয় এবং বাস চলাচল স্বাভাবিক হয়।


বুধবার দুপুরে নারায়ণগঞ্জ কেন্দ্রীয় বাস টার্মিনালে অবস্থান নিয়ে ধর্মঘট শুরু করেন বাস মালিক ও শ্রমিকরা। এতে ঢাকা-নারায়ণগঞ্জ রুটে কয়েক ঘণ্টা বাস চলাচল বন্ধ থাকে।


সিটি বন্ধন পরিবহনের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) দেলোয়ার হোসেন অভিযোগ করেন, মহানগর বিএনপির সদস্য মাহাবুব উল্লাহ তপন তাদের এক বাসমালিকের কাছে পাঁচ লাখ টাকা চাঁদা দাবি করেন। চাঁদা দিতে অস্বীকৃতি জানালে মিশনপাড়া এলাকায় একটি বাস আটকে রাখা হয় এবং শ্রমিকদের মারধর করা হয়। এর প্রতিবাদেই তারা ধর্মঘটের ডাক দেন।


তিনি বলেন, পরে স্থানীয় সংসদ সদস্যের পক্ষ থেকে ঘটনার সুষ্ঠু বিচারের আশ্বাস দেওয়া হলে তারা ধর্মঘট প্রত্যাহার করেন।


অভিযোগের বিষয়ে বক্তব্য জানতে মাহাবুব উল্লাহ তপনের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তার কোনো বক্তব্য পাওয়া যায়নি।


ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে যান নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আবুল কালামের রাজনৈতিক সচিব ও মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক আবুল কাউসার আশা। তিনি অভিযোগের সুষ্ঠু তদন্ত ও বিচারের আশ্বাস দিলে মালিক ও শ্রমিকরা কর্মসূচি প্রত্যাহার করেন।


নারায়ণগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজেদুল ইসলাম বলেন, মালিকদের মধ্যে একটি বিষয়কে কেন্দ্র করে বিরোধের সৃষ্টি হওয়ায় সাময়িকভাবে বাস চলাচল বন্ধ হয়ে যায়। পরে পুলিশ এবং সংসদ সদস্যের প্রতিনিধি মালিকদের সঙ্গে বৈঠক করে বিষয়টির সমাধান করেন। বর্তমানে বাস চলাচল স্বাভাবিক রয়েছে।