সর্বশেষ
নারায়ণগঞ্জে বিএনপি নেতার ৫ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগে বাস চলাচল বন্ধ, আশ্বাসের পর প্রত্যাহার ধর্মঘট।মাদরাসাছাত্রের নামে সরকারি বরাদ্দের সাইকেল তুলে নিলেন জামায়াত নেতাপ্রধানমন্ত্রীর নির্দেশে ঢাকা-১৫ পরিদর্শনে প্রতিমন্ত্রী, স্থানীয় সমস্যা সমাধানে সরকার-বিরোধী দলের সমন্বিত উদ্যোগসিলেটে ঘন ঘন লোডশেডিংয়ে জনজীবন অতিষ্ঠ।ভারতের গুজরাটে ভেঙে ফেলা হলো ৩টি মসজিদ ও কয়েকটি মাজার।অরুণাচলে ভারতীয় ভূখণ্ড দখলের অভিযোগ, চীনের স্থায়ী ঘাঁটি নির্মাণের দাবিখেলাপি ঋণে নির্বাচিত এমপি আসলাম চৌধুরীর প্রার্থিতা বাতিল, নতুন ভোটের ইঙ্গিত অ্যাটর্নি জেনারেলেরজামায়াত পাকিস্তান সৃষ্টির পক্ষেও ছিল না, আবার ১৯৭১ সালে বাংলাদেশের পক্ষেও না: স্বরাষ্ট্রমন্ত্রীনারায়ণগঞ্জে বিএনপি নেতার ৫ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগে বাস চলাচল বন্ধ, আশ্বাসের পর প্রত্যাহার ধর্মঘট।মাদরাসাছাত্রের নামে সরকারি বরাদ্দের সাইকেল তুলে নিলেন জামায়াত নেতাপ্রধানমন্ত্রীর নির্দেশে ঢাকা-১৫ পরিদর্শনে প্রতিমন্ত্রী, স্থানীয় সমস্যা সমাধানে সরকার-বিরোধী দলের সমন্বিত উদ্যোগসিলেটে ঘন ঘন লোডশেডিংয়ে জনজীবন অতিষ্ঠ।ভারতের গুজরাটে ভেঙে ফেলা হলো ৩টি মসজিদ ও কয়েকটি মাজার।অরুণাচলে ভারতীয় ভূখণ্ড দখলের অভিযোগ, চীনের স্থায়ী ঘাঁটি নির্মাণের দাবিখেলাপি ঋণে নির্বাচিত এমপি আসলাম চৌধুরীর প্রার্থিতা বাতিল, নতুন ভোটের ইঙ্গিত অ্যাটর্নি জেনারেলেরজামায়াত পাকিস্তান সৃষ্টির পক্ষেও ছিল না, আবার ১৯৭১ সালে বাংলাদেশের পক্ষেও না: স্বরাষ্ট্রমন্ত্রী
Live Bangla Logo
নিউজ
পড়া হচ্ছে...

প্রধানমন্ত্রীর নির্দেশে ঢাকা-১৫ পরিদর্শনে প্রতিমন্ত্রী, স্থানীয় সমস্যা সমাধানে সরকার-বিরোধী দলের সমন্বিত উদ্যোগ

প্রকাশিত: ১ জুলাই, ২০২৬
প্রধানমন্ত্রীর নির্দেশে ঢাকা-১৫ পরিদর্শনে প্রতিমন্ত্রী, স্থানীয় সমস্যা সমাধানে সরকার-বিরোধী দলের সমন্বিত উদ্যোগ


প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশে ঢাকা-১৫ আসনের বিভিন্ন নাগরিক সমস্যা চিহ্নিত ও সমাধানের লক্ষ্যে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম বুধবার (১ জুলাই) দিনব্যাপী সরেজমিন পরিদর্শন ও স্থানীয় বাসিন্দাদের সঙ্গে মতবিনিময় করেছেন।


কর্মসূচির শুরুতে পশ্চিম শেওড়াপাড়ার ৩ নম্বর গলিতে এলাকাবাসীর সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান বিরোধী দলের নেতা ডা. শফিকুর রহমান এবং ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসক মো. শফিকুল ইসলাম খান মিল্টন উপস্থিত ছিলেন।


পরে প্রতিমন্ত্রী আনন্দবাজার খাল, পূর্ব মনিপুর বাইতুর রহিম জামে মসজিদ-সংলগ্ন গলি, বাইশটেকী সরকার বাড়ি মোড় এবং ইব্রাহিমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণসহ বিভিন্ন এলাকা পরিদর্শন করেন। প্রতিটি স্থানে স্থানীয়দের সঙ্গে পৃথকভাবে মতবিনিময় করে বিভিন্ন সমস্যা সরেজমিনে পর্যবেক্ষণ করেন।

মতবিনিময়কালে বাসিন্দারা পানির সংকট, গ্যাস সংকট, ড্রেনেজ ব্যবস্থার দুর্বলতা, জলাবদ্ধতা, ভাঙা রাস্তা, বাজারের অবৈধ দখল, ট্রাফিক ব্যবস্থাপনা, মাদক ও কিশোর গ্যাং এবং শিক্ষাপ্রতিষ্ঠানের ফি-সংক্রান্ত সমস্যার কথা তুলে ধরেন।


প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান সমগ্র দেশের নেতা হিসেবে সব এলাকার উন্নয়নকে সমান গুরুত্ব দিচ্ছেন। প্রধান বিরোধী দলের নেতার নির্বাচনী এলাকার উন্নয়ন যেন বাধাগ্রস্ত না হয়, সে বিষয়ে প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী তিনি টিম লিডার হিসেবে এ পরিদর্শনে এসেছেন।


তিনি বলেন, জাতীয় স্বার্থে প্রধান বিরোধী দলের নেতা ডা. শফিকুর রহমানের সহযোগিতাপূর্ণ ভূমিকা প্রশংসনীয়। সংশ্লিষ্ট সব সংস্থার সমন্বয়ে সমস্যাগুলো চিহ্নিত করে অগ্রাধিকার ভিত্তিতে ধাপে ধাপে স্থায়ী সমাধানের উদ্যোগ নেওয়া হবে।

প্রতিমন্ত্রী আরও বলেন, স্থানীয় সরকার বিভাগের একার পক্ষে সব সমস্যার সমাধান সম্ভব নয়। এজন্য ওয়াসা, তিতাস, বিদ্যুৎ বিভাগসহ সংশ্লিষ্ট সব প্রতিষ্ঠানের সমন্বিত উদ্যোগ প্রয়োজন। পাশাপাশি নাগরিকদেরও দায়িত্বশীল ও সহযোগিতামূলক ভূমিকা পালন করতে হবে।



তিনি জানান, পরিদর্শনে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে একটি কর্মপরিকল্পনা প্রণয়ন করা হবে এবং খুব শিগগিরই বিরোধী দলীয় নেতার সঙ্গে বৈঠক করে বাস্তবায়নযোগ্য উদ্যোগ চূড়ান্ত করা হবে।



প্রধান বিরোধী দলের নেতা ডা. শফিকুর রহমান বলেন, জনগণের জীবন ও সম্পদের নিরাপত্তা নিশ্চিত করাই তাদের লক্ষ্য। আনুষ্ঠানিকতার মধ্যে সীমাবদ্ধ না থেকে বাস্তবভিত্তিক ও কার্যকর সমাধান বের করাই তাদের উদ্দেশ্য।

তিনি প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে বলেন, প্রধানমন্ত্রী কোনো একটি আসনের নন, বরং দেশের সব আসনের নেতা। একই সঙ্গে তিনি জনগণকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান।



ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসক মো. শফিকুল ইসলাম খান মিল্টন বলেন, দীর্ঘদিনের সমস্যাগুলোর সমাধানে প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করা হয়েছে। সিটি কর্পোরেশনের আওতাধীন বিষয়গুলো অগ্রাধিকার ভিত্তিতে বাস্তবায়ন করা হবে। পাশাপাশি ডেঙ্গু প্রতিরোধে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান তিনি।


সভায় উপস্থিত স্থানীয় বাসিন্দা ও বক্তারা সরকার ও বিরোধী দলের সমন্বিত উদ্যোগকে ইতিবাচক দৃষ্টান্ত হিসেবে উল্লেখ করে আশা প্রকাশ করেন, এ যৌথ প্রচেষ্টার মাধ্যমে ঢাকা-১৫ আসনের দীর্ঘদিনের নাগরিক সমস্যার কার্যকর ও স্থায়ী সমাধান হবে।

পরিদর্শনে ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক মো. আমিনুল ইসলাম, ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ আসাদুজ্জামান, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল ইমরুল কায়েস চৌধুরী, প্রধান প্রকৌশলী ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ রাকিবুল হাসান, প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা কমডোর মোহাম্মদ হুমায়ুন কবীর, মহাব্যবস্থাপক (পরিবহন) মোহাম্মদ শওকত ওসমান, এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মারুফা বেগম নেলীসহ স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর, বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড, তিতাস, বিদ্যুৎ বিভাগ, ঢাকা মেট্রোপলিটন পুলিশ এবং সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।