সর্বশেষ
গণহত্যার বিচারসহ বিভিন্ন দাবিতে কর্মসূচি ঘোষণা ১১ দলীয় ঐক্যেরডিসি সারওয়ার আলমকে বহালের দাবিতে সিলেটে বিক্ষোভ, হরতালের হুঁশিয়ারিবিশ্বকাপের আবহ খুঁজতে বাংলাদেশে এসেছেন আর্জেন্টিনার কনটেন্ট নির্মাতারা।মালয়েশিয়ার শ্রমবাজার দ্রুত খুলে দেওয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।প্রধানমন্ত্রী তারেক রহমান ও মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের মধ্যকার দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিতকাতারের রাস লাফান গ্যাস টার্মিনালে বিস্ফোরণ, আহত ৫৪, নিখোঁজ ১৮গাইবান্ধায় শিবির নেতা হত্যার অভিযুক্ত যুবদল নেতা মোখলেছ বহিষ্কার।নরসিংদীতে অজু করার সময় বজ্রপাতে একটি মাদ্রাসার ৩ ছাত্র নিহত, আহত ৬গণহত্যার বিচারসহ বিভিন্ন দাবিতে কর্মসূচি ঘোষণা ১১ দলীয় ঐক্যেরডিসি সারওয়ার আলমকে বহালের দাবিতে সিলেটে বিক্ষোভ, হরতালের হুঁশিয়ারিবিশ্বকাপের আবহ খুঁজতে বাংলাদেশে এসেছেন আর্জেন্টিনার কনটেন্ট নির্মাতারা।মালয়েশিয়ার শ্রমবাজার দ্রুত খুলে দেওয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।প্রধানমন্ত্রী তারেক রহমান ও মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের মধ্যকার দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিতকাতারের রাস লাফান গ্যাস টার্মিনালে বিস্ফোরণ, আহত ৫৪, নিখোঁজ ১৮গাইবান্ধায় শিবির নেতা হত্যার অভিযুক্ত যুবদল নেতা মোখলেছ বহিষ্কার।নরসিংদীতে অজু করার সময় বজ্রপাতে একটি মাদ্রাসার ৩ ছাত্র নিহত, আহত ৬
Live Bangla Logo
নিউজ
পড়া হচ্ছে...

ডিসি সারওয়ার আলমকে বহালের দাবিতে সিলেটে বিক্ষোভ, হরতালের হুঁশিয়ারি

প্রকাশিত: ২২ জুন, ২০২৬
ডিসি সারওয়ার আলমকে বহালের দাবিতে সিলেটে বিক্ষোভ, হরতালের হুঁশিয়ারি


সিলেটের জেলা প্রশাসক (ডিসি) মো. সারওয়ার আলমের প্রত্যাহার আদেশ বাতিল এবং তাকে বর্তমান কর্মস্থলেই বহাল রাখার দাবিতে সিলেটে বিক্ষোভ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। দাবি পূরণ না হলে ভবিষ্যতে বৃহত্তর সিলেটে হরতালের মতো কঠোর কর্মসূচি দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন আন্দোলনকারীরা।


রোববার (২১ জুন) বিকেলে সিলেট কোর্ট পয়েন্টে বৈরী আবহাওয়া ও বৃষ্টি উপেক্ষা করে ‘সর্বস্তরের জনতা’র ব্যানারে এই মানববন্ধনের আয়োজন করা হয়। একই দিন জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক আদেশে ডিসি মো. সারওয়ার আলমকে প্রত্যাহার করে মন্ত্রণালয়ে উপসচিব হিসেবে সংযুক্ত করা হয়।

সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন ‘রেনেসাঁ’র আহ্বায়ক আবুল কালাম আজাদের সভাপতিত্বে এবং মাহফুজ বিন আবদুল হাফিজের সঞ্চালনায় অনুষ্ঠিত মানববন্ধনে বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা বক্তব্য দেন।


বক্তারা বলেন, মো. সারওয়ার আলম দায়িত্ব পালনকালে সিলেটের উন্নয়ন, প্রশাসনিক স্বচ্ছতা এবং জনস্বার্থে নানা উদ্যোগ নিয়েছেন। তার প্রত্যাহারের সিদ্ধান্তে সাধারণ মানুষ হতাশ হয়েছেন। তারা অবিলম্বে এই আদেশ বাতিল করে তাকে সিলেটে বহাল রাখার দাবি জানান।


মানববন্ধনে বক্তব্য রাখেন শামীমাবাদ মাদরাসার প্রিন্সিপাল মাওলানা শামীম আহমদ, কাজিরবাজার মাদরাসার সিনিয়র মুহাদ্দিস মাওলানা শাহ মমশাদ আহমদ, আম্বরখানা মসজিদের ইমাম ও খতিব মুফতি জিয়াউর রহমান, সিলেট মহানগর ইমাম সমিতির সভাপতি মাওলানা হাবীব আহমদ শিহাব, সৈয়দ সালিম কাসিমী, মারকাজুত তালিম ওয়াত তারবিয়ার পরিচালক মুফতি মিনহাজুস সিরাজ, বিশিষ্ট দায়ী আবদুল্লাহ আল মনসুর, আহমাদুল হক উমামা, আদিব আহমদসহ আরও অনেকে।