সর্বশেষ
ডিসি সারওয়ার আলমকে বহালের দাবিতে সিলেটে বিক্ষোভ, হরতালের হুঁশিয়ারিবিশ্বকাপের আবহ খুঁজতে বাংলাদেশে এসেছেন আর্জেন্টিনার কনটেন্ট নির্মাতারা।মালয়েশিয়ার শ্রমবাজার দ্রুত খুলে দেওয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।প্রধানমন্ত্রী তারেক রহমান ও মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের মধ্যকার দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিতকাতারের রাস লাফান গ্যাস টার্মিনালে বিস্ফোরণ, আহত ৫৪, নিখোঁজ ১৮গাইবান্ধায় শিবির নেতা হত্যার অভিযুক্ত যুবদল নেতা মোখলেছ বহিষ্কার।নরসিংদীতে অজু করার সময় বজ্রপাতে একটি মাদ্রাসার ৩ ছাত্র নিহত, আহত ৬গাইবান্ধায় শিবির সভাপতিকে কুপিয়ে হত্যার অভিযোগ যুবদল নেতার বিরুদ্ধে।ডিসি সারওয়ার আলমকে বহালের দাবিতে সিলেটে বিক্ষোভ, হরতালের হুঁশিয়ারিবিশ্বকাপের আবহ খুঁজতে বাংলাদেশে এসেছেন আর্জেন্টিনার কনটেন্ট নির্মাতারা।মালয়েশিয়ার শ্রমবাজার দ্রুত খুলে দেওয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।প্রধানমন্ত্রী তারেক রহমান ও মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের মধ্যকার দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিতকাতারের রাস লাফান গ্যাস টার্মিনালে বিস্ফোরণ, আহত ৫৪, নিখোঁজ ১৮গাইবান্ধায় শিবির নেতা হত্যার অভিযুক্ত যুবদল নেতা মোখলেছ বহিষ্কার।নরসিংদীতে অজু করার সময় বজ্রপাতে একটি মাদ্রাসার ৩ ছাত্র নিহত, আহত ৬গাইবান্ধায় শিবির সভাপতিকে কুপিয়ে হত্যার অভিযোগ যুবদল নেতার বিরুদ্ধে।
Live Bangla Logo
নিউজ
পড়া হচ্ছে...

প্রধানমন্ত্রী তারেক রহমান ও মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের মধ্যকার দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত

প্রকাশিত: ২২ জুন, ২০২৬
প্রধানমন্ত্রী তারেক রহমান ও মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের মধ্যকার দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত

দ্বিপক্ষীয় সম্পর্ক সুদৃঢ়করণে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান ও মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের মধ্যকার একটি দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হয়েছে।


আজ সোমবার (২২ জুন, ২৬ ইং) মালয়েশিয়ায় স্থানীয় সময় সকালে ১০.৩০ টায় মালেশিয়ার প্রধানমন্ত্রীর কার্যালয় পারদানা পুত্রা ভবনে এই বৈঠক অনুষ্ঠিত হয়। এসময় দুই দেশের স্বার্থ সংশ্লিষ্ট নানা বিষয় নিয়ে আলোচনা হয়।


পরে তাঁদের নেতৃত্বে একটি প্রতিনিধি পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে তাঁরা দ্বিপাক্ষিক সম্পর্কের সামগ্রিক বিষয় পর্যালোচনা করেন এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট আঞ্চলিক ও আন্তর্জাতিক বিষয়ে মতবিনিময় করেন।


আলোচনায় বাংলাদেশি কর্মী নিয়োগের জন্য শ্রমবাজার পুনরায় উন্মুক্তকরণ, বিভিন্ন কারণে অবৈধ হয়ে যাওয়া বাংলাদেশি নাগরিকদের নিয়মিতকরণ ও ওয়ার্ক পারমিট নবায়ন, বাংলাদেশের আম, ফলমূল ও শাকসবজির জন্য মালেশিয়ার বাজারে প্রবেশাধিকার বৃদ্ধি, আসিয়ানের সেক্টরাল ডায়ালগ পার্টনার হওয়ার জন্য বাংলাদেশের আবেদন, Regional Comprehensive Economic Partnership-এ বাংলাদেশের অন্তর্ভুক্তি, রোহিঙ্গা ইস্যু এবং জাতিসংঘ ও অন্যান্য বহুপাক্ষিক ফোরামে সহযোগিতার বিষয়গুলো গুরুত্ব পায়।


এ বৈঠকের পর দুই দেশের প্রধানমন্ত্রীর উপস্থিতিতে সংস্কৃতি বিষয়ক একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। এ ছাড়া সন্ত্রাসবাদ দমন ( counter-terrorism) বিষয়ে গবেষণা ও সক্ষমতা বৃদ্ধিতে সহযোগিতা সংক্রান্ত একটি দলিল এবং বিনিয়োগ সংক্রান্ত একটি দ্বিপাক্ষিক দলিল বিনিময় করা হয়। দুই দেশের পররাষ্ট্রমন্ত্রীগণ দলিল দুটি বিনিময় করেন।

এরপর দু’দেশের সরকার প্রধানমন্ত্রী একটি যৌথ সংবাদ সম্মেলনে অংশগ্রহণ করেন।