সর্বশেষ
সেনা প্রধানের উদ্বোধনে যাত্রা শুরু করল আর্মি ইন্টারন্যাশনাল ইসলামিক ইনস্টিটিউটবিরোধী দলের ভাষা সংঘাতের দিকে না যাওয়ার আহ্বান ফখরুলেরবাংলাদেশকে ধন্যবাদ জানিয়ে ঢাকা সফরে আগ্রহ প্রকাশ করলেন ইউএই প্রেসিডেন্টজুলাই সনদ বাস্তবায়নের দাবিতে ৫ আগস্ট নয়াপল্টনে সমাবেশ করবে জামায়াত নেতৃত্বাধীন ১১ দলঅসুস্থ বাবা ও প্রতিবন্ধী মায়ের সংসার চালাতেন আলিফ, চিকিৎসা ও ক্ষতিপূরণ চাইল এনসিপিহবিগঞ্জে নাসীরুদ্দীন পাটোয়ারী-সারজিস আলমসহ ১০ এনসিপি নেতার বিরুদ্ধে মামল।যশোরে গ্রেপ্তার শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন, চট্টগ্রাম পুলিশের কাছে হস্তান্তরপটুয়াখালীতে বিধবা নারীকে বিয়ের প্রলোভনে ধর্ষণ এবং জোরপূর্বক গর্ভপাতের অভিযোগে উপজেলা জামায়াতের সভাপতির বিরুদ্ধেসেনা প্রধানের উদ্বোধনে যাত্রা শুরু করল আর্মি ইন্টারন্যাশনাল ইসলামিক ইনস্টিটিউটবিরোধী দলের ভাষা সংঘাতের দিকে না যাওয়ার আহ্বান ফখরুলেরবাংলাদেশকে ধন্যবাদ জানিয়ে ঢাকা সফরে আগ্রহ প্রকাশ করলেন ইউএই প্রেসিডেন্টজুলাই সনদ বাস্তবায়নের দাবিতে ৫ আগস্ট নয়াপল্টনে সমাবেশ করবে জামায়াত নেতৃত্বাধীন ১১ দলঅসুস্থ বাবা ও প্রতিবন্ধী মায়ের সংসার চালাতেন আলিফ, চিকিৎসা ও ক্ষতিপূরণ চাইল এনসিপিহবিগঞ্জে নাসীরুদ্দীন পাটোয়ারী-সারজিস আলমসহ ১০ এনসিপি নেতার বিরুদ্ধে মামল।যশোরে গ্রেপ্তার শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন, চট্টগ্রাম পুলিশের কাছে হস্তান্তরপটুয়াখালীতে বিধবা নারীকে বিয়ের প্রলোভনে ধর্ষণ এবং জোরপূর্বক গর্ভপাতের অভিযোগে উপজেলা জামায়াতের সভাপতির বিরুদ্ধে
Live Bangla Logo
নিউজ
পড়া হচ্ছে...

নরসিংদীতে অজু করার সময় বজ্রপাতে একটি মাদ্রাসার ৩ ছাত্র নিহত, আহত ৬

প্রকাশিত: ২১ জুন, ২০২৬
নরসিংদীতে অজু করার সময় বজ্রপাতে একটি মাদ্রাসার ৩ ছাত্র নিহত, আহত ৬


নরসিংদীর মনোহরদী উপজেলায় অজু করার সময় বজ্রপাতে একটি মাদ্রাসার তিন ছাত্র নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরও ছয়জন। রোববার সন্ধ্যায় উপজেলার পাঁচকান্দি মদিনাতুল উলুম মাদ্রাসায় এ ঘটনা ঘটে।


নিহতরা হলো কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলার দেলোয়ার মিয়ার ছেলে মো. রায়হান (১৪), একই উপজেলার বাদল মিয়ার ছেলে মো. জহির মিয়া (১২) এবং ময়মনসিংহের নান্দাইল উপজেলার কালিবাজার গ্রামের আ. কুদ্দুসের ছেলে মো. জাফর (১৩)।



মাদ্রাসার শিক্ষক মো. ইলিয়াস হোসেন জানান, বিকেলে বৃষ্টির সঙ্গে বজ্রপাত হচ্ছিল। এ সময় শিক্ষার্থীরা মাগরিবের নামাজের জন্য অজু করছিল। তাদের মাদ্রাসার ভেতরে চলে যেতে নিষেধ করা হলেও এর মধ্যেই বজ্রপাত হলে নয়জন শিক্ষার্থী আহত হয়। পরে তাদের উদ্ধার করে শিবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তিনজনকে মৃত ঘোষণা করেন।



শিবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক রিয়াদ বলেন, হাসপাতালে আনার আগেই তিন শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। আহতদের মধ্যে একজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শিবপুর মডেল থানার উপপরিদর্শক (এসআই) কামরুজ্জামান জানান, খবর পেয়ে পুলিশ হাসপাতালে গেছে। নিহত তিন শিক্ষার্থীর সুরতহাল প্রতিবেদন প্রস্তুতের কাজ চলছে।