সর্বশেষ
কক্সবাজার সৈকত থেকে দুই দিনে সাত টন বর্জ্য অপসারণলেবাননে ইসরায়েলের হামলা, হরমুজ বন্ধ করল ইরানকুমিল্লার সড়কের পাশের ঝোপে পড়ে ছিল নিখোঁজ অটোরিকশাচালকের লাশ, একজন গ্রেপ্তারজামায়াত রেজিমেন্টেড পার্টি, গণতন্ত্রে বিশ্বাস করে না: মির্জা ফখরুল‘কৃষকের ছেলে এমপি হবে, এটা স্বপ্নেও ভাবিনি’সংসদ নির্বাচনে মনোয়নবঞ্চিত বিএনপি নেতা এম এ সালাম হলেন রেড ক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যানঅনুকূল পরিবেশ ও প্রয়োজন হলে ভারত সফরে যাবেন প্রধানমন্ত্রী: হুমায়ুন কবিরমেলোনিকে নিয়ে ট্রাম্পের মন্তব্যের জেরে ইতালির পররাষ্ট্রমন্ত্রীর যুক্তরাষ্ট্র সফর বাতিলকক্সবাজার সৈকত থেকে দুই দিনে সাত টন বর্জ্য অপসারণলেবাননে ইসরায়েলের হামলা, হরমুজ বন্ধ করল ইরানকুমিল্লার সড়কের পাশের ঝোপে পড়ে ছিল নিখোঁজ অটোরিকশাচালকের লাশ, একজন গ্রেপ্তারজামায়াত রেজিমেন্টেড পার্টি, গণতন্ত্রে বিশ্বাস করে না: মির্জা ফখরুল‘কৃষকের ছেলে এমপি হবে, এটা স্বপ্নেও ভাবিনি’সংসদ নির্বাচনে মনোয়নবঞ্চিত বিএনপি নেতা এম এ সালাম হলেন রেড ক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যানঅনুকূল পরিবেশ ও প্রয়োজন হলে ভারত সফরে যাবেন প্রধানমন্ত্রী: হুমায়ুন কবিরমেলোনিকে নিয়ে ট্রাম্পের মন্তব্যের জেরে ইতালির পররাষ্ট্রমন্ত্রীর যুক্তরাষ্ট্র সফর বাতিল
Live Bangla Logo
নিউজ
পড়া হচ্ছে...

জামায়াত রেজিমেন্টেড পার্টি, গণতন্ত্রে বিশ্বাস করে না: মির্জা ফখরুল

প্রকাশিত: ২০ জুন, ২০২৬
জামায়াত রেজিমেন্টেড পার্টি, গণতন্ত্রে বিশ্বাস করে না: মির্জা ফখরুল

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, জামায়াতে ইসলামী একটি রেজিমেন্টেড পলিটিক্যাল পার্টি। তারা গণতন্ত্রে বিশ্বাস করে না।

আজ শনিবার দুপুর সাড়ে ১২টার দিকে মুন্সিগঞ্জ শহরের উত্তর ইসলামপুর সামাজিক কবরস্থানে জুলাই শহীদ সজল মোল্লা, রিয়াজুল ফরাজী ও নুর মোহাম্মদ ডিপজলের কবর জিয়ারত শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।


মির্জা ফখরুল ইসলাম বলেন, ‘আমরা একদলীয় শাসনব্যবস্থায় বিশ্বাস করি না। আমরাই একমাত্র দল, যারা গত ৫০ বছর ধরে গণতন্ত্রের জন্য সংগ্রাম করে আসছি। প্রতিদিন, প্রতি মুহূর্তে আমরা লড়াই করেছি। আমাদের নেতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেছিলেন। আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া সংসদীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেছেন।’ তিনি বলেন, ‘আমাদের নেতা তারেক রহমান গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য বিদেশে নির্বাসিত অবস্থায় ছিলেন এবং জনগণের সমর্থনে দুই-তৃতীয়াংশ ভোটে তাঁর দল নির্বাচিত হয়েছে। সুতরাং আমাদের গণতন্ত্র নিয়ে কেউ প্রশ্ন তুলতে চাইলে সেটি সমীচীন হবে না।’


এর আগে গতকাল শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে নারায়ণগঞ্জ শহরের মাসদাইর ঈদগাহে আয়োজিত কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান বলেছিলেন, বিগত আওয়ামী লীগ সরকারের মতো দেশে একদলীয় শাসনব্যবস্থা কায়েমের চেষ্টা করছে সরকার। কিন্তু একদলীয় শাসন এই দেশের মানুষ মেনে নেবে না।