সর্বশেষ
কল রেকর্ড নিয়ে বিরোধের জেরে সাতক্ষীরায় ছাত্রলীগের হামলায় ছাত্রদলের আহত ১০সেনা প্রধানের উদ্বোধনে যাত্রা শুরু করল আর্মি ইন্টারন্যাশনাল ইসলামিক ইনস্টিটিউটবিরোধী দলের ভাষা সংঘাতের দিকে না যাওয়ার আহ্বান ফখরুলেরবাংলাদেশকে ধন্যবাদ জানিয়ে ঢাকা সফরে আগ্রহ প্রকাশ করলেন ইউএই প্রেসিডেন্টজুলাই সনদ বাস্তবায়নের দাবিতে ৫ আগস্ট নয়াপল্টনে সমাবেশ করবে জামায়াত নেতৃত্বাধীন ১১ দলঅসুস্থ বাবা ও প্রতিবন্ধী মায়ের সংসার চালাতেন আলিফ, চিকিৎসা ও ক্ষতিপূরণ চাইল এনসিপিহবিগঞ্জে নাসীরুদ্দীন পাটোয়ারী-সারজিস আলমসহ ১০ এনসিপি নেতার বিরুদ্ধে মামল।যশোরে গ্রেপ্তার শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন, চট্টগ্রাম পুলিশের কাছে হস্তান্তরকল রেকর্ড নিয়ে বিরোধের জেরে সাতক্ষীরায় ছাত্রলীগের হামলায় ছাত্রদলের আহত ১০সেনা প্রধানের উদ্বোধনে যাত্রা শুরু করল আর্মি ইন্টারন্যাশনাল ইসলামিক ইনস্টিটিউটবিরোধী দলের ভাষা সংঘাতের দিকে না যাওয়ার আহ্বান ফখরুলেরবাংলাদেশকে ধন্যবাদ জানিয়ে ঢাকা সফরে আগ্রহ প্রকাশ করলেন ইউএই প্রেসিডেন্টজুলাই সনদ বাস্তবায়নের দাবিতে ৫ আগস্ট নয়াপল্টনে সমাবেশ করবে জামায়াত নেতৃত্বাধীন ১১ দলঅসুস্থ বাবা ও প্রতিবন্ধী মায়ের সংসার চালাতেন আলিফ, চিকিৎসা ও ক্ষতিপূরণ চাইল এনসিপিহবিগঞ্জে নাসীরুদ্দীন পাটোয়ারী-সারজিস আলমসহ ১০ এনসিপি নেতার বিরুদ্ধে মামল।যশোরে গ্রেপ্তার শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন, চট্টগ্রাম পুলিশের কাছে হস্তান্তর
Live Bangla Logo
নিউজ
পড়া হচ্ছে...

বরিশালে ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ২২ নেতকর্মী আটক।

প্রকাশিত: ১৯ জুন, ২০২৬
বরিশালে ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ২২ নেতকর্মী আটক।

বরিশাল মহানগরীতে পুলিশের বিশেষ অভিযানে আওয়ামী লীগ, ছাত্রলীগ ও বিভিন্ন মামলার ২১ জনকে আটক করা হয়েছে।

বৃহস্পতিবার (১৮ জুন) মধ্যরাত থেকে শুরু করে শুক্রবার (১৯ জুন) বিকেল পর্যন্ত মহানগরীর কোতয়ালী থানাধীন বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

শুক্রবার (১৯ জুন) সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছেন বরিশাল কোতয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল মামুন ইসলাম।


পুলিশ সূত্রে জানা গেছে, ‘আটককৃতদের মধ্যে কার্যক্র‍ম নিষিদ্ধ আওয়ামী লীগ, নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ, কিশোর গ্যাং ও মাদক ব্যবসায়ীরা রয়েছে। এর মধ্যে আওয়ামী লীগের নেতাকর্মীরা মহানগরী এলাকায় পুনরায় সংগঠিত হয়ে তাদের কার্যক্র‍ম সক্রিয় করার চেষ্টা করছিল।


আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ এই বিশেষ অভিযান পরিচালনা করে। আটকদের শুক্রবার সন্ধ্যায় আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।


আটকরা হলেন- মহানগর আওয়ামী লীগের কোষাধ্যক্ষ তৌহিদুল ইসলাম, ১০ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর জয়নাল, ২৭ নং ওয়ার্ড আওয়ামী লীগের সহ-সভাপতি ও মহানগর আওয়ামী লীগের সদস্য কামাল মোল্লা, মো: ফয়েজ, আবেদ আবিদুল হাকিম ওরফে সোহেল বিশ্বাস, মো: রাতুল হাং, ছাত্রলীগ কর্মী জয় মালী, মো: পলাশ, মো: জনি, আতিক, নূর উদ্দিন, আসাদ, মাসুম, মেহেদী, দুলাল, হারুন, শাহাদাত হোসেন বাপ্পী, সিরাজুল, ওয়ালিদ, মারুফ এবং সেলিম।


কোতয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল মামুন ইসলাম জানান, ‘মহানগরীর সার্বিক শান্তিশৃঙ্খলা বজায় রাখতে এবং যেকোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে পুলিশের এই বিশেষ অভিযান ও নজরদারি অব্যাহত থাকবে। আটকদের সন্ধ্যায় আদালতে প্রেরণ করা হয়েছে।’