সর্বশেষ
সংবাদ সূত্রে জানা গেছে, Somalia warns Israel against meddling in SomalilandIsrael says cutting ties with top EU diplomat over ‘apartheid’ commentsPakistan signs US-Iran MoUনির্ভরযোগ্য সূত্রের বরাতে জানা গেছে, World Cup 2026: South Africa grab 1-1 draw with Czechia with late penaltyএআই এআই ডাক পাড়ি, মোদের এআই কার বাড়িট্রাম্প যেভাবে নেতানিয়াহুর সবচেয়ে বড় স্বপ্ন নষ্ট করে দিলেনপূবালী ব্যাংকের ৩০ শতাংশ লভ্যাংশ অনুমোদনকাঁঠালের বিরিয়ানি, বার্গার, চিপস, পেস্ট্রির পাশাপাশি রয়েছে নানা ফলের প্রদর্শনীসংবাদ সূত্রে জানা গেছে, Somalia warns Israel against meddling in SomalilandIsrael says cutting ties with top EU diplomat over ‘apartheid’ commentsPakistan signs US-Iran MoUনির্ভরযোগ্য সূত্রের বরাতে জানা গেছে, World Cup 2026: South Africa grab 1-1 draw with Czechia with late penaltyএআই এআই ডাক পাড়ি, মোদের এআই কার বাড়িট্রাম্প যেভাবে নেতানিয়াহুর সবচেয়ে বড় স্বপ্ন নষ্ট করে দিলেনপূবালী ব্যাংকের ৩০ শতাংশ লভ্যাংশ অনুমোদনকাঁঠালের বিরিয়ানি, বার্গার, চিপস, পেস্ট্রির পাশাপাশি রয়েছে নানা ফলের প্রদর্শনী
Live Bangla Logo
নিউজ
পড়া হচ্ছে...

শাহজালাল (রহ.) মাজারে দান ব্যবস্থাপনায় স্বচ্ছতা আনতে নতুন উদ্যোগ, সিলগালা তিন ডেগ।

প্রকাশিত: ১৮ জুন, ২০২৬
শাহজালাল (রহ.) মাজারে দান ব্যবস্থাপনায় স্বচ্ছতা আনতে নতুন উদ্যোগ, সিলগালা তিন ডেগ।


সিলেটের হযরত শাহজালাল (রহ.) মাজারের দান ও অর্থ ব্যবস্থাপনায় স্বচ্ছতা, জবাবদিহিতা এবং নিরাপত্তা নিশ্চিত করতে একাধিক পদক্ষেপ নিয়েছে জেলা প্রশাসন। এর অংশ হিসেবে মাজারের দানের তিনটি ডেগ সিলগালা করা হয়েছে এবং নতুন করে ছয়টি দানবাক্স স্থাপন করা হয়েছে।


বৃহস্পতিবার (১৮ জুন) বিকেলে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট আবদুল বাছিত মোল্লার নেতৃত্বে মাজারের দানের তিনটি ডেগে সিলগালা করা হয়। একই সময়ে মাজার প্রাঙ্গণে একটি প্রধান দানবাক্সসহ বিভিন্ন স্থানে আরও ছয়টি দানবাক্স স্থাপন করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন সিলেটের জেলা প্রশাসক মো. সারওয়ার আলম।


জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, মাজারের দান সংগ্রহ প্রক্রিয়াকে আরও সুশৃঙ্খল ও স্বচ্ছ করতে ডাবল লক সিস্টেম চালু করা হয়েছে। নতুন দানবাক্সগুলোর চাবি মাজার কর্তৃপক্ষ ও জেলা প্রশাসনের কাছে সংরক্ষিত থাকবে। আগে যেসব স্থানে সরাসরি নগদ অর্থ গ্রহণ করা হতো, সেসব স্থানেই নতুন দানবাক্স বসানো হয়েছে।



এ ছাড়া পুরোনো দানবাক্সগুলোর কিছুতে সিলগালা এবং কিছুতে ডাবল লক ব্যবস্থা করা হয়েছে। দানবাক্স পরিচালনা ও তদারকির জন্য সরকারি কর্মকর্তা এবং মাজার কমিটির প্রতিনিধিদের সমন্বয়ে একটি কমিটিও গঠন করা হয়েছে। এখন থেকে ভক্ত ও দর্শনার্থীদের দেওয়া অনুদান প্রশাসনের তত্ত্বাবধানে থাকা এসব দানবাক্সে জমা হবে।


মাজারে আগত হাজারো ভক্ত ও দর্শনার্থীর নিরাপত্তা জোরদার করতে প্রতি শিফটে ১৮ জন করে আনসার সদস্য দায়িত্ব পালন করবেন বলে জানিয়েছে জেলা প্রশাসন।