নিউজ
পড়া হচ্ছে...
মেসির রেকর্ডে ভাগ বসালেন রোনালদো, ৬ মিনিটেই এগিয়ে গেল পর্তুগাল

পর্তুগাল–ডিআর কঙ্গো ম্যাচ। এই ম্যাচ খেলতে নেমেই রেকর্ড গড়েছেন ক্রিস্টিয়ানো রোনালদো। টানা ষষ্ঠ বিশ্বকাপ খেলতে নেমে আর্জেন্টিনা অধিনায়ক লিওনেল মেসির রেকর্ডে ভাগ বসালেন পর্তুগিজ মহাতারকা। বাংলাদেশ সময় আজ সকালেই রেকর্ডটি গড়েছিলেন মেসি। মেক্সিকোর গিয়ের্মো ওচোয়াও ষষ্ঠ বিশ্বকাপ খেলতে এসেছেন। তবে ওচোয়া দুটি বিশ্বকাপে মাঠে নামার সুযোগ পাননি, খেলেননি এবারের প্রথম ম্যাচও।
৪১ বছর ১৩২ দিন বয়সে পর্তুগাল একাদশের হয়ে খেলতে নেমেছেন ক্রিস্টিয়ানো রোনালদো। বিশ্বকাপের ইতিহাসে দলের একাদশের হয়ে মাঠে নামা সবচেয়ে বেশি বয়সী আউটফিল্ড খেলোয়াড় এখন রোনালদো।
আগের রেকর্ডটি ছিল কানাডার আতিবা হাচিনসনের। ২০২২ বিশ্বকাপে ক্রোয়েশিয়ার বিপক্ষে ম্যাচে ৩৯ বছর ২৯২ দিন বয়সে মাঠে নামেন ফিল্ডার।
সাবেক এ মিড