সর্বশেষ
চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক ২০২৯ সালের মধ্যে চার লেনে উন্নীত হবে।ফিলিস্তিনে ইসরাইলের আবারো গণগ্রেপ্তার।এবারের বিশ্বকাপ কি খেলতে পারবেন ব্রাজিলিয়ান সুপারসস্টার নেইমার?ইরান যুদ্ধের কারণে পেছাল এশিয়ান কাপের ড্রআসামে সংবাদপত্র কার্যালয়ে হামলায় সিপিজের উদ্বেগবিজেপি ক্ষমতায় আসার পর দার্জিলিং সমস্যার সমাধান করা হবে: অমিত শাহআমি কেন মুক্তিযুদ্ধে গিয়েছিলামরাজবাড়ীতে নারীকে মাইক্রোবাসে তুলে সংঘবদ্ধ ধর্ষণ: তরুণদল নেতা সহো আটক ৩।চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক ২০২৯ সালের মধ্যে চার লেনে উন্নীত হবে।ফিলিস্তিনে ইসরাইলের আবারো গণগ্রেপ্তার।এবারের বিশ্বকাপ কি খেলতে পারবেন ব্রাজিলিয়ান সুপারসস্টার নেইমার?ইরান যুদ্ধের কারণে পেছাল এশিয়ান কাপের ড্রআসামে সংবাদপত্র কার্যালয়ে হামলায় সিপিজের উদ্বেগবিজেপি ক্ষমতায় আসার পর দার্জিলিং সমস্যার সমাধান করা হবে: অমিত শাহআমি কেন মুক্তিযুদ্ধে গিয়েছিলামরাজবাড়ীতে নারীকে মাইক্রোবাসে তুলে সংঘবদ্ধ ধর্ষণ: তরুণদল নেতা সহো আটক ৩।
Live Bangla Logo

বিএনপির ৪৫ নেতাকর্মীর জামায়াতে যোগদান

প্রকাশিত: ৩১ আগস্ট, ২০২৫

সাতক্ষীরা আশাশুনি উপজেলার বুধহাটা ইউনিয়নের বিএনপির ৪৫ নেতাকর্মী বাংলাদেশ জামায়াতে ইসলামীতে যোগ দিয়েছেন। গত শুক্রবার বিকেলে ইউনিয়নের ৭নং ওয়ার্ডে তাদের সংবর্ধনা দেওয়া হয়। 

ওয়ার্ড জামায়াতের আয়োজনে গাজীরহাট বাজারে সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, ওয়ার্ড সভাপতি শীষ মুহাম্মদ জেরি। ইউনিয়ন সেক্রেটারি রবিউল ইসলামের সঞ্চালনায় সভায় প্রধান অতিথি ছিলেন, জেলা জামায়াতের সহ-সেক্রেটারি প্রভাষক মাওলানা ওমর ফারুক।

বিশেষ অতিথির বক্তব্য দেন, কর্ম পরিষদ সদস্য এবং ল’ ইয়ার্স কাউন্সিলের জেলা সভাপতি অ্যাডভোকেট আব্দুস সোবহান মুকুল, জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সহসভাপতি মাওলানা আবু বকর সিদ্দিক, উপজেলা জামায়াতের আমির আবু মুছা তারিকুজ্জামান তুষার, নায়েবে আমির ও জামায়াত মনোনীত উপজেলা চেয়ারম্যান প্রার্থী মাওলানা নূরুল আবছার মুরতাজা, নায়েবে আমির মাওলানা মোশাররফ হোসেন, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান ও জজ কোর্টের এপিপি অ্যাডভোকেট শহিদুল ইসলাম, সহ-সেক্রেটারি ডা. রোকনুজ্জামান।