সর্বশেষ
সূত্রের খবর অনুযায়ী, EU set to hold membership talks with UkraineTrump condemns Israel’s attack on Beirut, says Iran deal still closeসূত্রের খবর অনুযায়ী, Trump makes endorsement in key Georgia Republican US Senate run-offদেশের বিভিন্ন স্থান থেকে জানা গেছে, UK forces seize suspected Russian oil tanker accused of funding Ukraine war‘Unacceptable’: London protesters slam illegal Israeli settlement land saleনির্ভরযোগ্য সূত্রের বরাতে জানা গেছে, Netherlands vs Japan live: World Cup 2026খবরে প্রকাশ, Analyst says what attacks on Lebanon could mean for potential US-Iran dealদেশের বিভিন্ন স্থান থেকে জানা গেছে, Knicks fans set bus alight during celebrationsসূত্রের খবর অনুযায়ী, EU set to hold membership talks with UkraineTrump condemns Israel’s attack on Beirut, says Iran deal still closeসূত্রের খবর অনুযায়ী, Trump makes endorsement in key Georgia Republican US Senate run-offদেশের বিভিন্ন স্থান থেকে জানা গেছে, UK forces seize suspected Russian oil tanker accused of funding Ukraine war‘Unacceptable’: London protesters slam illegal Israeli settlement land saleনির্ভরযোগ্য সূত্রের বরাতে জানা গেছে, Netherlands vs Japan live: World Cup 2026খবরে প্রকাশ, Analyst says what attacks on Lebanon could mean for potential US-Iran dealদেশের বিভিন্ন স্থান থেকে জানা গেছে, Knicks fans set bus alight during celebrations
Live Bangla Logo
নিউজ
পড়া হচ্ছে...

নোয়াখালীতে টিন কেটে ঘরে ঢুকে গৃহবধূকে ধর্ষণের অভিযোগ, যুবক আটক

প্রকাশিত: ১৪ জুন, ২০২৬
নোয়াখালীতে টিন কেটে ঘরে ঢুকে গৃহবধূকে ধর্ষণের অভিযোগ, যুবক আটক


নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় রাতের আঁধারে বসতঘরের টিন কেটে ঘরে ঢুকে দুই সন্তানের জননী এক গৃহবধূকে (২৭) ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় অভিযুক্ত এক যুবককে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছে স্থানীয় জনতা।



আটক তারেক উপজেলার আলমগীর সওদাগরের ছেলে। শনিবার রাত ১০টার দিকে উপজেলার একটি পুলিশ ক্যাম্পে তাকে সোপর্দ করা হয়। রোববার বিকেলে বিষয়টি নিশ্চিত করেন কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নুরুল হাকিম।



ভুক্তভোগী গৃহবধূর দাবি, শুক্রবার দিবাগত রাত দেড়টার দিকে এ ঘটনা ঘটে।


ভুক্তভোগী ও তার পরিবারের সদস্যরা জানান, গৃহবধূর স্বামী দিনমজুর হিসেবে কুমিল্লায় কাজ করেন। ঘটনার রাতে তিনি দুই সন্তানকে নিয়ে বাড়িতে একা ছিলেন। বাইরে প্রবল বৃষ্টি চলাকালে রাত দেড়টার দিকে অভিযুক্ত তারেক দরজার পাশের টিন কেটে ঘরে প্রবেশ করে। প্রথমে টাকা-পয়সা ও মালামাল খোঁজাখুঁজি করে। পরে কিছু না পেয়ে যাওয়ার সময় ধারালো অস্ত্রের মুখে জিম্মি করে ওই গৃহবধূকে ধর্ষণ করে বলে অভিযোগ করা হয়।


গৃহবধূর বাবা বলেন, তারেক একজন পেশাদার চোর। ঘটনার রাতে তার মেয়ে সন্তানদের নিয়ে ঘুমিয়ে ছিল। বৃষ্টির মধ্যে টিনের বেড়া কেটে ঘরে ঢুকে অস্ত্রের ভয় দেখিয়ে তাকে ধর্ষণ করা হয়। এ সময় নয় বছর বয়সী নাতি চিৎকার করলে পরিবারের সদস্যরা এগিয়ে যান। তাদের উপস্থিতি টের পেয়ে অভিযুক্ত পালিয়ে যায়। তিনি আরও দাবি করেন, এর আগেও তারেক তার মেয়ের ঘরে ঢুকেছিল এবং গ্রামের আরও কয়েকজন নারী তার নির্যাতনের শিকার হয়েছেন, যদিও লোকলজ্জার ভয়ে অনেকে বিষয়টি প্রকাশ করেননি।



ওসি মো. নুরুল হাকিম বলেন, ধর্ষণের ঘটনায় ভুক্তভোগী নারী বাদী হয়ে থানায় মামলা দায়ের করেছেন। মামলায় অভিযুক্তকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে সোপর্দ করা হবে। পুলিশের জিজ্ঞাসাবাদে সে ঘটনার আংশিক সত্যতা স্বীকার করেছে বলেও জানান তিনি।

পুলিশ জানিয়েছে, মামলার তদন্ত কার্যক্রম চলমান রয়েছে।