সর্বশেষ
ইলিয়াস আলী গুম-হত্যা অভিযোগে বিমান বাহিনীর কর্মকর্তা হেফাজতেসিঙ্গাপুরে গুগল লোকাল গাইডস সম্মেলনে বাংলাদেশের ৬ প্রতিনিধিপ্রশ্নফাঁসবিরোধী আন্দোলনে ছাত্রনেতা হয়ে সেই প্রশ্নফাঁস বিরোধী আন্দোলনে পদত্যাগ—ভারতের শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের!পদত্যাগের দুদিন পর বঙ্গভবন ছাড়লেন সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিনশেখ হাসিনার বাসভবন ধানমন্ডির সুধা সদন থেকে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধারজলাবদ্ধতার জেরে ৭ শিক্ষক বদলি, আন্দোলনরত শিক্ষার্থীদের পায়ে লুটিয়ে কান্নায় ভেঙে পড়লেন শিক্ষক‘বাংলাদেশ জামায়াতে ইসলামী ফেরেশতাদের দল নয়। আমরা মানুষ, আমাদেরও ভুলত্রুটি হয়।’পদত্যাগ করেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন চুপ্পু।ইলিয়াস আলী গুম-হত্যা অভিযোগে বিমান বাহিনীর কর্মকর্তা হেফাজতেসিঙ্গাপুরে গুগল লোকাল গাইডস সম্মেলনে বাংলাদেশের ৬ প্রতিনিধিপ্রশ্নফাঁসবিরোধী আন্দোলনে ছাত্রনেতা হয়ে সেই প্রশ্নফাঁস বিরোধী আন্দোলনে পদত্যাগ—ভারতের শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের!পদত্যাগের দুদিন পর বঙ্গভবন ছাড়লেন সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিনশেখ হাসিনার বাসভবন ধানমন্ডির সুধা সদন থেকে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধারজলাবদ্ধতার জেরে ৭ শিক্ষক বদলি, আন্দোলনরত শিক্ষার্থীদের পায়ে লুটিয়ে কান্নায় ভেঙে পড়লেন শিক্ষক‘বাংলাদেশ জামায়াতে ইসলামী ফেরেশতাদের দল নয়। আমরা মানুষ, আমাদেরও ভুলত্রুটি হয়।’পদত্যাগ করেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন চুপ্পু।
Live Bangla Logo
নিউজ
পড়া হচ্ছে...

জয়ের সমান ড্র, বিশ্বকাপে প্রথম পয়েন্ট কাতারের

প্রকাশিত: ১৩ জুন, ২০২৬
জয়ের সমান ড্র, বিশ্বকাপে প্রথম পয়েন্ট কাতারের

 পুরো ম্যাচজুড়েই ছিল সুইসদের একের পর এক আক্রমণ। কিন্তু কাতার ধৈর্য হারায়নি। অযথা তাড়াহুড়ো করেনি, নিজেদের পরিকল্পনা থেকে সরে আসেনি।


শেষ পর্যন্ত অভিজ্ঞ অধিনায়ক এগিয়ে এসে ঠিক সেই মুহূর্তেই দায়িত্ব পালন করলেন, যখন দলটির সবচেয়ে বেশি প্রয়োজন ছিল। ১৭ মিনিটের পিছিয়ে পড়েছিল কাতার। পেনাল্টি থেকে সুইসদের এগিয়ে দেন ব্রিল এমবোলো। এরপর ডজনখানেক গোলের সুযোগ রুখে দিয়েছে কাতার। তাতেই হয়েছে ইতিহাস। 


চার বছর আগে নিজেদের মাটিতে বিশ্বকাপের অভিষেক আসরে তিনটি ম্যাচই হেরে বিদায় নিয়েছিল কাতার। কিন্তু এবার ইতিহাস বদলেছে। সুইজারল্যান্ডের বিপক্ষে ড্র করে বিশ্বকাপ ইতিহাসে নিজেদের প্রথম পয়েন্ট পেয়েছে কাতারিরা। ম্যাচের যোগ করা সময়ে (৯৪ মিনিট) বুয়ালেম খুখির গোলে সমতায় ফেরে কাতার।


এটি হয়তো জয় নয়, কিন্তু কাতারি ফুটবলের জন্য এই এক পয়েন্টের মূল্য কোনো জয়ের চেয়ে কম নয়। কারণ এই পয়েন্টেই লেখা হলো তাদের বিশ্বকাপের নতুন ইতিহাস। উল্টো বললে, দুর্দান্ত খেলেও শেষের ভুলের খেসারত বড পায়নি তারা।