সর্বশেষ
কল রেকর্ড নিয়ে বিরোধের জেরে সাতক্ষীরায় ছাত্রলীগের হামলায় ছাত্রদলের আহত ১০সেনা প্রধানের উদ্বোধনে যাত্রা শুরু করল আর্মি ইন্টারন্যাশনাল ইসলামিক ইনস্টিটিউটবিরোধী দলের ভাষা সংঘাতের দিকে না যাওয়ার আহ্বান ফখরুলেরবাংলাদেশকে ধন্যবাদ জানিয়ে ঢাকা সফরে আগ্রহ প্রকাশ করলেন ইউএই প্রেসিডেন্টজুলাই সনদ বাস্তবায়নের দাবিতে ৫ আগস্ট নয়াপল্টনে সমাবেশ করবে জামায়াত নেতৃত্বাধীন ১১ দলঅসুস্থ বাবা ও প্রতিবন্ধী মায়ের সংসার চালাতেন আলিফ, চিকিৎসা ও ক্ষতিপূরণ চাইল এনসিপিহবিগঞ্জে নাসীরুদ্দীন পাটোয়ারী-সারজিস আলমসহ ১০ এনসিপি নেতার বিরুদ্ধে মামল।যশোরে গ্রেপ্তার শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন, চট্টগ্রাম পুলিশের কাছে হস্তান্তরকল রেকর্ড নিয়ে বিরোধের জেরে সাতক্ষীরায় ছাত্রলীগের হামলায় ছাত্রদলের আহত ১০সেনা প্রধানের উদ্বোধনে যাত্রা শুরু করল আর্মি ইন্টারন্যাশনাল ইসলামিক ইনস্টিটিউটবিরোধী দলের ভাষা সংঘাতের দিকে না যাওয়ার আহ্বান ফখরুলেরবাংলাদেশকে ধন্যবাদ জানিয়ে ঢাকা সফরে আগ্রহ প্রকাশ করলেন ইউএই প্রেসিডেন্টজুলাই সনদ বাস্তবায়নের দাবিতে ৫ আগস্ট নয়াপল্টনে সমাবেশ করবে জামায়াত নেতৃত্বাধীন ১১ দলঅসুস্থ বাবা ও প্রতিবন্ধী মায়ের সংসার চালাতেন আলিফ, চিকিৎসা ও ক্ষতিপূরণ চাইল এনসিপিহবিগঞ্জে নাসীরুদ্দীন পাটোয়ারী-সারজিস আলমসহ ১০ এনসিপি নেতার বিরুদ্ধে মামল।যশোরে গ্রেপ্তার শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন, চট্টগ্রাম পুলিশের কাছে হস্তান্তর
Live Bangla Logo
নিউজ
পড়া হচ্ছে...

আসামে ভারতীয় বিমান বাহিনীর পরিবহন বিমান বিধ্বস্ত

প্রকাশিত: ১৩ জুন, ২০২৬
আসামে ভারতীয় বিমান বাহিনীর পরিবহন বিমান বিধ্বস্ত


ভারতের আসাম রাজ্যের জোরহাট বিমানঘাঁটিতে ভারতীয় বিমান বাহিনীর একটি এএন-৩২ সামরিক পরিবহন বিমান বিধ্বস্ত হয়েছে। শনিবার (১৩ জুন) সকালে অবতরণের সময় বিমানটি দুর্ঘটনার কবলে পড়ে এবং পরে আগুন ধরে যায়।  


প্রাথমিক তথ্য অনুযায়ী, বিমানটি জোরহাট বিমান বাহিনী স্টেশনের ভেতরেই আছড়ে পড়ে। আগুন নিয়ন্ত্রণ ও পরিস্থিতি মূল্যায়নে দ্রুত জরুরি সাড়া দল এবং অগ্নিনির্বাপণ ইউনিট মোতায়েন করা হয়। দুর্ঘটনার কারণ এখনও জানা যায়নি।  


ভারতীয় বিমান বাহিনী এক বিবৃতিতে দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে জানিয়েছে, ঘটনার তদন্ত শুরু হয়েছে এবং বিস্তারিত তথ্য পরে জানানো হবে। এ ঘটনায় হতাহত বা ক্ষয়ক্ষতির বিষয়ে আনুষ্ঠানিকভাবে কোনো তথ্য প্রকাশ করা হয়নি। তবে কয়েকটি প্রতিবেদনে পাইলট নিহত হওয়ার আশঙ্কার কথা বলা হলেও তা এখনো নিশ্চিত করা হয়নি।  


এএন-৩২ একটি দুই ইঞ্জিনবিশিষ্ট টার্বোপ্রপ সামরিক পরিবহন বিমান, যা দীর্ঘদিন ধরে ভারতীয় বিমান বাহিনীর অন্যতম প্রধান পরিবহন উড়োজাহাজ হিসেবে ব্যবহৃত হচ্ছে। সাবেক সোভিয়েত ইউনিয়নে ভারতের প্রয়োজন অনুযায়ী তৈরি এই বিমান উচ্চভূমি ও প্রতিকূল আবহাওয়ায় পরিচালনার উপযোগী। বর্তমানে ভারতীয় বিমান বাহিনীর বহরে এ ধরনের প্রায় ১০০টি বিমান রয়েছে।  

সূত্র: এনডিটিভি, হিন্দুস্তান টাইমস, ইকোনমিক টাইমস।