সর্বশেষ
কল রেকর্ড নিয়ে বিরোধের জেরে সাতক্ষীরায় ছাত্রলীগের হামলায় ছাত্রদলের আহত ১০সেনা প্রধানের উদ্বোধনে যাত্রা শুরু করল আর্মি ইন্টারন্যাশনাল ইসলামিক ইনস্টিটিউটবিরোধী দলের ভাষা সংঘাতের দিকে না যাওয়ার আহ্বান ফখরুলেরবাংলাদেশকে ধন্যবাদ জানিয়ে ঢাকা সফরে আগ্রহ প্রকাশ করলেন ইউএই প্রেসিডেন্টজুলাই সনদ বাস্তবায়নের দাবিতে ৫ আগস্ট নয়াপল্টনে সমাবেশ করবে জামায়াত নেতৃত্বাধীন ১১ দলঅসুস্থ বাবা ও প্রতিবন্ধী মায়ের সংসার চালাতেন আলিফ, চিকিৎসা ও ক্ষতিপূরণ চাইল এনসিপিহবিগঞ্জে নাসীরুদ্দীন পাটোয়ারী-সারজিস আলমসহ ১০ এনসিপি নেতার বিরুদ্ধে মামল।যশোরে গ্রেপ্তার শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন, চট্টগ্রাম পুলিশের কাছে হস্তান্তরকল রেকর্ড নিয়ে বিরোধের জেরে সাতক্ষীরায় ছাত্রলীগের হামলায় ছাত্রদলের আহত ১০সেনা প্রধানের উদ্বোধনে যাত্রা শুরু করল আর্মি ইন্টারন্যাশনাল ইসলামিক ইনস্টিটিউটবিরোধী দলের ভাষা সংঘাতের দিকে না যাওয়ার আহ্বান ফখরুলেরবাংলাদেশকে ধন্যবাদ জানিয়ে ঢাকা সফরে আগ্রহ প্রকাশ করলেন ইউএই প্রেসিডেন্টজুলাই সনদ বাস্তবায়নের দাবিতে ৫ আগস্ট নয়াপল্টনে সমাবেশ করবে জামায়াত নেতৃত্বাধীন ১১ দলঅসুস্থ বাবা ও প্রতিবন্ধী মায়ের সংসার চালাতেন আলিফ, চিকিৎসা ও ক্ষতিপূরণ চাইল এনসিপিহবিগঞ্জে নাসীরুদ্দীন পাটোয়ারী-সারজিস আলমসহ ১০ এনসিপি নেতার বিরুদ্ধে মামল।যশোরে গ্রেপ্তার শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন, চট্টগ্রাম পুলিশের কাছে হস্তান্তর
Live Bangla Logo
নিউজ
পড়া হচ্ছে...

ব্রাহ্মণবাড়িয়ায় মসজিদে জুতা চুরির অভিযোগে ব্রাজিল সমর্থক আটক, চুল কেটে দেওয়ার ভিডিও ভাইরাল

প্রকাশিত: ১১ জুন, ২০২৬
ব্রাহ্মণবাড়িয়ায় মসজিদে জুতা চুরির অভিযোগে ব্রাজিল সমর্থক আটক, চুল কেটে দেওয়ার ভিডিও ভাইরাল


ব্রাহ্মণবাড়িয়া শহরের কুমারশীল মোড় এলাকার মদিনা মসজিদে জুতা চুরির অভিযোগে এক যুবককে আটক করে তার চুল কেটে দেওয়ার ঘটনা সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। এ নিয়ে ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে।


বুধবার (১০ জুন) দুপুরের পর ফেসবুকে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, মসজিদের মুসল্লি ও স্থানীয় কয়েকজন ব্যক্তি অভিযুক্ত যুবককে আটক করে তার মাথার চুল কেটে দিচ্ছেন। পরে তাকে ছেড়ে দেওয়া হয়েছে বলে জানা গেছে।


ভিডিওতে দেখা যায়, ওই যুবকের গায়ে ব্রাজিল ফুটবল দলের জার্সি পরা ছিল। তবে তার নাম-পরিচয়, ঠিকানা কিংবা চুরির অভিযোগের বিষয়ে বিস্তারিত কোনো নির্ভরযোগ্য তথ্য পাওয়া যায়নি।


এ ঘটনায় মসজিদ পরিচালনা কমিটির পক্ষ থেকেও আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।


ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহীদুল ইসলাম বলেন, “ঘটনাটি সম্পর্কে কেউ পুলিশকে অবগত করেনি। সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও দেখেছি, যেখানে চুরির অভিযোগে একজনের চুল কেটে দেওয়ার দৃশ্য দেখা যায়। তবে মসজিদ কর্তৃপক্ষ বা অন্য কোনো ব্যক্তি এ বিষয়ে থানায় কোনো অভিযোগ করেননি।”


তিনি আরও বলেন, অভিযোগ পাওয়া গেলে বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


এদিকে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওটি নিয়ে বিভিন্ন মহলে আলোচনা শুরু হয়েছে। অনেকেই অভিযোগের সত্যতা যাচাই ও আইন নিজের হাতে তুলে নেওয়ার ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন।