সর্বশেষ
সংবাদ সূত্রে জানা গেছে, Mexico prepares for World Cup opening match amid protestsনির্ভরযোগ্য সূত্রের বরাতে জানা গেছে, Palestinians confront Israeli settlers over land grab near Hebronসংবাদ সূত্রে জানা গেছে, Israel preventing more than 16,500 Palestinians from accessing medical treatmentদেশের বিভিন্ন স্থান থেকে জানা গেছে, NASA announces astronauts for Artemis III spaceflight, scheduled for 2027Why so many Americans haven’t heard about the USS Libertyসংবাদ সূত্রে জানা গেছে, What will the fallout be from the unrest in Pakistan-administered Kashmir?শেফিল্ড ডকফেস্টে যাচ্ছেন বাংলাদেশের ৪ নির্মাতাহেলিকপ্টার ভূপাতিত করেছে ইরান, জবাব দেবে যুক্তরাষ্ট্র: ট্রাম্পসংবাদ সূত্রে জানা গেছে, Mexico prepares for World Cup opening match amid protestsনির্ভরযোগ্য সূত্রের বরাতে জানা গেছে, Palestinians confront Israeli settlers over land grab near Hebronসংবাদ সূত্রে জানা গেছে, Israel preventing more than 16,500 Palestinians from accessing medical treatmentদেশের বিভিন্ন স্থান থেকে জানা গেছে, NASA announces astronauts for Artemis III spaceflight, scheduled for 2027Why so many Americans haven’t heard about the USS Libertyসংবাদ সূত্রে জানা গেছে, What will the fallout be from the unrest in Pakistan-administered Kashmir?শেফিল্ড ডকফেস্টে যাচ্ছেন বাংলাদেশের ৪ নির্মাতাহেলিকপ্টার ভূপাতিত করেছে ইরান, জবাব দেবে যুক্তরাষ্ট্র: ট্রাম্প
Live Bangla Logo
নিউজ
পড়া হচ্ছে...

ব্রাজিলের পতাকা টাঙাতে আমগাছে উঠে বিদ্যুৎস্পৃষ্টে কিশোরের মৃত্যু

প্রকাশিত: ৯ জুন, ২০২৬
ব্রাজিলের পতাকা টাঙাতে আমগাছে উঠে বিদ্যুৎস্পৃষ্টে কিশোরের মৃত্যু

মানিকগঞ্জ সদর উপজেলায় বিশ্বকাপ উপলক্ষে ব্রাজিলের পতাকা টাঙাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ফয়সাল হোসেন (১৭) নামের এক কিশোরের মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার বিকেলে উপজেলার ভাটবাউর এলাকায় এ ঘটনা ঘটে।



ফয়সাল হোসেনের বাড়ি সদর উপজেলার ছোট ভাটবাউর গ্রামে। তার বাবার নাম মুন্নু মিয়া। সে সদর উপজেলায় ভাটবাউর তাসনুভা ফিলিং স্টেশন নামের একটি পাম্পের কর্মচারী।


সদর থানার পুলিশ, পারিবারিক এবং স্থানীয় সূত্রে জানা গেছে, বিকেল পাঁচটার দিকে ভাটবাউর এলাকায় নিজের কর্মস্থলে ব্রাজিলের পতাকা টাঙাতে একটি আমগাছে ওঠে ফয়সাল। এ সময় পাশে থাকা ৩৩ কেভির বৈদ্যুতিক তারে বিদ্যুৎস্পৃষ্টে গুরুতর আহত হয় ওই ব্রাজিল সমর্থক। পরে তাকে জেলা সদরে ২৫০ শয্যাবিশিষ্ট হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।