সর্বশেষ
শর্ত পূরণ করলে স্থানীয় সরকার নির্বাচনে অংশ নিতে পারবেন আওয়ামী লীগের নেতাকর্মীরা: তথ্য উপদেষ্টানাতনিকে ইভটিজিংয়ের প্রতিবাদ করায় নানাকে কুপিয়ে হত্যার অভিযোগনাটোরে সরকারি হাসপাতালে শিশুর মাকে ধর্ষণ ও ভিডিও ধারণ; তিন সুইপারের বিরুদ্ধে মামলাকক্সবাজারে প্রবাসীর বাড়িতে ডাকাতি ও মা-মেয়েকে ধর্ষণের অভিযোগে আটক ৬মানিকগঞ্জে স্বামীকে বেঁধে রেখে দুই সন্তানের জননীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে মামলারূপগঞ্জে ওজু শেখানোর নামে ৯ বছরের শিশুকে ধর্ষণচেষ্টা, মাদরাসা শিক্ষক গ্রেফতারবিরোধীদলীয় নেতার সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎসাভারে স্ত্রীকে হত্যা করে দরজা তালা দিয়ে পালানোর দায়ে ছাত্রদল নেতার বিরুদ্ধে মামলা।শর্ত পূরণ করলে স্থানীয় সরকার নির্বাচনে অংশ নিতে পারবেন আওয়ামী লীগের নেতাকর্মীরা: তথ্য উপদেষ্টানাতনিকে ইভটিজিংয়ের প্রতিবাদ করায় নানাকে কুপিয়ে হত্যার অভিযোগনাটোরে সরকারি হাসপাতালে শিশুর মাকে ধর্ষণ ও ভিডিও ধারণ; তিন সুইপারের বিরুদ্ধে মামলাকক্সবাজারে প্রবাসীর বাড়িতে ডাকাতি ও মা-মেয়েকে ধর্ষণের অভিযোগে আটক ৬মানিকগঞ্জে স্বামীকে বেঁধে রেখে দুই সন্তানের জননীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে মামলারূপগঞ্জে ওজু শেখানোর নামে ৯ বছরের শিশুকে ধর্ষণচেষ্টা, মাদরাসা শিক্ষক গ্রেফতারবিরোধীদলীয় নেতার সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎসাভারে স্ত্রীকে হত্যা করে দরজা তালা দিয়ে পালানোর দায়ে ছাত্রদল নেতার বিরুদ্ধে মামলা।
Live Bangla Logo
নিউজ
পড়া হচ্ছে...

বিরোধীদলীয় নেতার সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

প্রকাশিত: ৯ জুন, ২০২৬
বিরোধীদলীয় নেতার সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

বি


ঢাকা, ৯ জুন: জাতীয় সংসদ ভবনে বিরোধীদলীয় নেতার কার্যালয়ে আজ মঙ্গলবার সকাল সাড়ে ১১টায় বিরোধীদলীয় নেতা ও ডা. শফিকুর রহমান এমপির সঙ্গে বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন সৌজন্য সাক্ষাৎ করেন। বর্তমানে তিনি বাংলাদেশে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করছেন। 


বৈঠকে রাষ্ট্রদূতের সঙ্গে যুক্তরাষ্ট্র দূতাবাসের রাজনৈতিক ও অর্থনৈতিক কাউন্সেলর এরিক গিলান এবং রাজনৈতিক কর্মকর্তা হারমানোশি বার্নার্ড উপস্থিত ছিলেন।


সাক্ষাৎটি আন্তরিক ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়। এ সময় নির্বাচন-পরবর্তী দেশের সামগ্রিক রাজনৈতিক ও অর্থনৈতিক পরিস্থিতি, আসন্ন জাতীয় বাজেট, দ্বিপক্ষীয় বাণিজ্য ও বিনিয়োগের সম্ভাবনা, বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সম্পর্কের বিভিন্ন দিক এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট নানা বিষয়ে মতবিনিময় হয়।


এ ছাড়া গণতান্ত্রিক প্রতিষ্ঠানসমূহের বিকাশ, সুশাসন, অর্থনৈতিক সহযোগিতা এবং আঞ্চলিক ও আন্তর্জাতিক বিভিন্ন সমসাময়িক বিষয় নিয়েও আলোচনা অনুষ্ঠিত হয়। উভয় পক্ষ পারস্পরিক শ্রদ্ধা, সহযোগিতা ও বোঝাপড়ার ভিত্তিতে বিদ্যমান সম্পর্ক আরও জোরদার করার প্রত্যাশা ব্যক্ত করেন।


বৈঠকে বিরোধীদলীয় নেতার পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা ব্যারিস্টার মীর আহমদ বিন কাসেম আরমান এমপি এবং পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা দলের সদস্য আলী আহমাদ মাবরুর উপস্থিত ছিলেন।