সর্বশেষ
এবারের বিশ্বকাপ কি খেলতে পারবেন ব্রাজিলিয়ান সুপারসস্টার নেইমার?ইরান যুদ্ধের কারণে পেছাল এশিয়ান কাপের ড্রআসামে সংবাদপত্র কার্যালয়ে হামলায় সিপিজের উদ্বেগবিজেপি ক্ষমতায় আসার পর দার্জিলিং সমস্যার সমাধান করা হবে: অমিত শাহআমি কেন মুক্তিযুদ্ধে গিয়েছিলামরাজবাড়ীতে নারীকে মাইক্রোবাসে তুলে সংঘবদ্ধ ধর্ষণ: তরুণদল নেতা সহো আটক ৩।Can Japan’s arms industry gain from Trump trust loss?LIVE: Bayern Munich vs Real Madrid – Champions League quarterfinalএবারের বিশ্বকাপ কি খেলতে পারবেন ব্রাজিলিয়ান সুপারসস্টার নেইমার?ইরান যুদ্ধের কারণে পেছাল এশিয়ান কাপের ড্রআসামে সংবাদপত্র কার্যালয়ে হামলায় সিপিজের উদ্বেগবিজেপি ক্ষমতায় আসার পর দার্জিলিং সমস্যার সমাধান করা হবে: অমিত শাহআমি কেন মুক্তিযুদ্ধে গিয়েছিলামরাজবাড়ীতে নারীকে মাইক্রোবাসে তুলে সংঘবদ্ধ ধর্ষণ: তরুণদল নেতা সহো আটক ৩।Can Japan’s arms industry gain from Trump trust loss?LIVE: Bayern Munich vs Real Madrid – Champions League quarterfinal
Live Bangla Logo

আইপিএল থেকে অবসরে অশ্বিন

প্রকাশিত: ২৭ আগস্ট, ২০২৫

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) থেকে অবসরের ঘোষণা দিলেন ভারতীয় অলরাউন্ডার রবিচন্দ্রন অশ্বিন। আজ বুধবার (২৭ আগস্ট) সামাজিকমাধ্যম ‘এক্স’ হ্যান্ডলে এক বার্তায় এই ঘোষণা দেন তিনি।

অশ্বিন লিখেছেন, বিশেষ দিন এবং বিশেষ একটি শুরু। সবাই বলে, সব সমাপ্তির পরই থাকে নতুন শুরু। আইপিএল ক্রিকেটার হিসেবে আমার সময় শেষ হচ্ছে আজ কিন্তু বিভিন্ন লিগে খেলাটির অনুসন্ধানকারী হিসেবে আমার যাত্রাও শুরু হচ্ছে আজ

আইপিএলের পঞ্চম সর্বোচ্চ উইকেট শিকারি হিসেবেই ক্যারিয়ারের ইতি টানলেন রবিচন্দ্রন অশ্বিন। চেন্নাইয়ের হয়ে আইপিএল ক্যারিয়ার শুরু করা অশ্বিন ইতি টানলেন সেই দলের জার্সিতেই। মাঝে খেলেছেন রাইজিং পুনে সুপার জায়ান্টস, দিল্লি ক্যাপিটালস, রাজস্থান রয়্যালস ও কিংস ইলেভেন পাঞ্জাবে।

চেন্নাই সুপার কিংসের হয়ে ২০১০ ও ২০১১ সালে আইপিএল শিরোপা জেতেন তিনি। এবার অবসর ঘোষণার মধ্য দিয়ে বিশ্বের বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি লিগে খেলার সুযোগ তৈরি হলো অশ্বিনের।

এর আগে, ২০২৪ সালে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানান ভারতের সাবেক তারকা এই অলরাউন্ডার। দেশটির দ্বিতীয় সর্বোচ্চ টেস্ট উইকেট শিকারী অশ্বিন।