সর্বশেষ
মোদির বাসভবনের সামনে বিক্ষোভ, রাহুল-প্রিয়াঙ্কাসহ বিরোধী নেতাদের আটকসাতক্ষীরা-৪ আসনের এমপি গাজী নজরুল ইসলামকে ঘিরে জামায়াতের বিবৃতিপ্রবাসী কার্ডে মিলবে বিমান টিকিটে ছাড়, লাউঞ্জ সুবিধা ও ভূমি সেবায় অগ্রাধিকারস্পেনের বিশ্বকাপ জয়ে ফিলিস্তিনজুড়ে উল্লাস, গাজায় আনন্দ মিছিলবাবাকে হজে পাঠানোর স্বপ্ন দেখা সুজনের পাশে প্রধানমন্ত্রী, পড়াশোনার দায়িত্ব নিল সরকারপ্রধানমন্ত্রীর নির্দেশের পর প্রতিমন্ত্রীর বাড়ি ও ছেলেদের নামে বিতর্কিত তিন ইউনিয়নের নাম পরিবর্তন।শরিকদের সম্মানে প্রধানমন্ত্রীর নৈশভোজে নেই জমিয়ত।বিশ্বকাপ জিতে ৪৮১ কোটি টাকা পুরস্কার পাচ্ছে স্পেন, রানার্সআপ আর্জেন্টিনার প্রাপ্তি ৩১৭ কোটিমোদির বাসভবনের সামনে বিক্ষোভ, রাহুল-প্রিয়াঙ্কাসহ বিরোধী নেতাদের আটকসাতক্ষীরা-৪ আসনের এমপি গাজী নজরুল ইসলামকে ঘিরে জামায়াতের বিবৃতিপ্রবাসী কার্ডে মিলবে বিমান টিকিটে ছাড়, লাউঞ্জ সুবিধা ও ভূমি সেবায় অগ্রাধিকারস্পেনের বিশ্বকাপ জয়ে ফিলিস্তিনজুড়ে উল্লাস, গাজায় আনন্দ মিছিলবাবাকে হজে পাঠানোর স্বপ্ন দেখা সুজনের পাশে প্রধানমন্ত্রী, পড়াশোনার দায়িত্ব নিল সরকারপ্রধানমন্ত্রীর নির্দেশের পর প্রতিমন্ত্রীর বাড়ি ও ছেলেদের নামে বিতর্কিত তিন ইউনিয়নের নাম পরিবর্তন।শরিকদের সম্মানে প্রধানমন্ত্রীর নৈশভোজে নেই জমিয়ত।বিশ্বকাপ জিতে ৪৮১ কোটি টাকা পুরস্কার পাচ্ছে স্পেন, রানার্সআপ আর্জেন্টিনার প্রাপ্তি ৩১৭ কোটি
Live Bangla Logo
নিউজ
পড়া হচ্ছে...

গাজায় তাঁবুতে বিয়ের অনুষ্ঠানে ইসরায়েলের বোমা হামলায় নিহত ৬

প্রকাশিত: ৬ জুন, ২০২৬
গাজায় তাঁবুতে বিয়ের অনুষ্ঠানে ইসরায়েলের বোমা হামলায় নিহত ৬

ফিলিস্তিনের গাজা নগরীতে একটি তাঁবুতে বিয়ের অনুষ্ঠানে বোমা হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। এতে সেখানে থাকা কমপক্ষে ছয়জন নিহত হয়েছেন। আহত হয়েছেন ১২ জনের বেশি মানুষ।



কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার সাংবাদিক হানি মাহমুদ আজ শনিবার গাজা থেকে এ খবর জানিয়েছেন।

হানি মাহমুদ বলেন, বিয়ের জন্য বানানো তাঁবু ও এর আশপাশে বেশ কয়েকটি বোমা ফেলা হয়। এতে বোমার বিস্ফোরক ও ধাতব টুকরা আশপাশে ছিটকে পড়ে।


গাজার আল-শিফা হাসপাতালের একটি সূত্র আল-জাজিরার সাংবাদিকদের জানিয়েছে, এই হামলায় ১২ জনের বেশি মানুষ আহত হয়েছেন।



হানি মাহমুদ বলেন, হতাহত ব্যক্তিদের মধ্যে নারী ও শিশু থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। এই হামলায় নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলেও তিনি আশঙ্কা প্রকাশ করেন।



এদিকে ব্রিটিশ গণমাধ্যম দ্য গার্ডিয়ানের এক প্রতিবেদন জানায়, দখলকৃত পশ্চিম তীরে সাত মাস বয়সী একটি ফিলিস্তিনি শিশুকে হত্যা করেছে ইসরায়েলি সেনারা। শিশুটি তার মা–বাবার সঙ্গে একটি গাড়িতে ছিল। ওই গাড়িতে গুলি চালানো হয়। শিশুটির বাবা বলেন, গুলি তাঁর হাত ভেদ করে তাঁর সন্তানের গায়ে বিদ্ধ হয়।