সর্বশেষ
সিলেটের সাবেক এমপি মাওলানা ফরীদ উদ্দিন চৌধুরীর ইন্তেকাল, বিকেলে জানাজাশিবির নেতা জিসানের বিরুদ্ধে ধর্ষণ ও জোরপূর্বক গর্ভপাতের মামলা, গ্রেপ্তারবিশ্বকাপ উন্মাদনায় নাটোরে ‘জার্মান বাড়ি’, পতাকার রঙে রাঙানো বাড়ি-আঙিনাআসামে ভারতীয় বিমান বাহিনীর পরিবহন বিমান বিধ্বস্তপুশ ইন বন্ধে দ্বিপক্ষীয় ব্যবস্থা চায় বিজিবিপশ্চিমবঙ্গে মুসলিম ফেরিওয়ালাকে কুপিয়ে হত্যা, ‘সাম্প্রদায়িক বিদ্বেষের’ অভিযোগক্যাপাসিটি চার্জের নামে রাষ্ট্রের ওপর বড় আর্থিক দায় চাপিয়েছে আগের সরকার: বিদ্যুৎমন্ত্রীখুলনায় বিশেষ যৌথ অভিযানের মধ্যেই বিএনপি নেতাকে গুলি করে হত্যাসিলেটের সাবেক এমপি মাওলানা ফরীদ উদ্দিন চৌধুরীর ইন্তেকাল, বিকেলে জানাজাশিবির নেতা জিসানের বিরুদ্ধে ধর্ষণ ও জোরপূর্বক গর্ভপাতের মামলা, গ্রেপ্তারবিশ্বকাপ উন্মাদনায় নাটোরে ‘জার্মান বাড়ি’, পতাকার রঙে রাঙানো বাড়ি-আঙিনাআসামে ভারতীয় বিমান বাহিনীর পরিবহন বিমান বিধ্বস্তপুশ ইন বন্ধে দ্বিপক্ষীয় ব্যবস্থা চায় বিজিবিপশ্চিমবঙ্গে মুসলিম ফেরিওয়ালাকে কুপিয়ে হত্যা, ‘সাম্প্রদায়িক বিদ্বেষের’ অভিযোগক্যাপাসিটি চার্জের নামে রাষ্ট্রের ওপর বড় আর্থিক দায় চাপিয়েছে আগের সরকার: বিদ্যুৎমন্ত্রীখুলনায় বিশেষ যৌথ অভিযানের মধ্যেই বিএনপি নেতাকে গুলি করে হত্যা
Live Bangla Logo
নিউজ
পড়া হচ্ছে...

হিজবুল্লাহকে ইরানের সমর্থন, অনিশ্চয়তার মুখে অস্ত্রবিরতি চুক্তি

প্রকাশিত: ৫ জুন, ২০২৬
হিজবুল্লাহকে ইরানের সমর্থন, অনিশ্চয়তার মুখে অস্ত্রবিরতি চুক্তি


লেবাননভিত্তিক সংগঠন হিজবুল্লাহর প্রতি নিজেদের প্রকাশ্য সমর্থন পুনর্ব্যক্ত করেছে ইরান। একই সঙ্গে দক্ষিণ লেবানন থেকে ইসরায়েলি সেনা প্রত্যাহারের দাবি জানিয়েছে তেহরান। ইরানের এ অবস্থানের ফলে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান শান্তি উদ্যোগ নতুন করে অনিশ্চয়তার মুখে পড়েছে।



ইরান জানিয়েছে, ওয়াশিংটনের সঙ্গে যেকোনো শান্তিচুক্তির অন্যতম প্রধান শর্ত হলো লেবাননে যুদ্ধ বন্ধ এবং ইসরায়েলি বাহিনীর প্রত্যাহার। চার মাস ধরে চলমান আঞ্চলিক সংঘাতের অবসান ও হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল স্বাভাবিক করার জন্য এ ধরনের চুক্তিকে গুরুত্বপূর্ণ বলে মনে করছে দেশটি।

ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি বলেছেন, “এই যুদ্ধ তখনই শেষ হবে, যখন লেবাননের যুদ্ধও শেষ হবে।” তিনি জোর দিয়ে বলেন, লেবাননে দখল করা অঞ্চল থেকে ইসরায়েলি বাহিনীকে সরে যেতে হবে।



এদিকে হিজবুল্লাহর প্রধান নাইম কাশেম যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় প্রস্তাবিত একটি যুদ্ধবিরতি পরিকল্পনা প্রত্যাখ্যান করেছেন। তাঁর অভিযোগ, ওই প্রস্তাবে ইসরায়েলি সেনা প্রত্যাহারের বিষয়টি অন্তর্ভুক্ত ছিল না এবং আলোচনায় হিজবুল্লাহকে অংশীদারও করা হয়নি। তিনি বলেন, দখলদারিত্ব অব্যাহত থাকলে প্রতিরোধও চলবে।



অন্যদিকে ইসরায়েলও লেবানন থেকে সেনা সরিয়ে নেওয়ার বিষয়ে সম্মতি দেয়নি। ফলে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় যুদ্ধবিরতির প্রচেষ্টা আরও জটিল হয়ে উঠেছে।



মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শান্তি প্রতিষ্ঠার আশা প্রকাশ করলেও মাঠপর্যায়ে সংঘর্ষ অব্যাহত রয়েছে। লেবানন, গাজা ও উত্তর ইসরায়েলে উত্তেজনা চলমান রয়েছে। একই সময়ে হরমুজ প্রণালিকে কেন্দ্র করে উত্তেজনা বৃদ্ধির ফলে বিশ্ববাজারে জ্বালানি সরবরাহ ও তেলের দাম নিয়েও উদ্বেগ দেখা দিয়েছে।



সংঘাতের পটভূমিতে গত মার্চের শুরুতে নতুন করে হিজবুল্লাহ-ইসরায়েল যুদ্ধ শুরু হয়। এর দুই দিন আগে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যৌথভাবে ইরানের ওপর হামলা চালিয়েছিল বলে বিভিন্ন প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। হিজবুল্লাহ জানিয়েছে, তেহরানের প্রতি সমর্থন জানাতেই তারা সংঘাতে জড়ায়।


গত বুধবার যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় ইসরায়েল ও লেবানন সরকারের মধ্যে একটি সমঝোতা হলেও হিজবুল্লাহ তা প্রত্যাখ্যান করেছে। সংগঠনটির দাবি, ইসরায়েলি বাহিনী প্রত্যাহারের না এবং হিজবুল্লাহও এ আলোচনার কোনো পক্ষ ছিল না।